জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপনকে কেন্দ্র করে প্রাক প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় জৈন্তাপুর মডেল থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর (২৭ বীর) লেফটেন্যান্ট মাহমুদুর রহমান,জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সুষ্ঠু পরিবেশে পূজা উদযাপন নিশ্চিতকরণ এবং সার্বিক সমন্বয়ের বিষয়গুলো সভায় গুরুত্ব সহকারে আলোচিত হয়।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি শ্রী নিবারণ চন্দ্র দাস (ভারপ্রাপ্ত) এবং সাধারণ সম্পাদক শ্রী দুলাল চন্দ্র দেবসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ২০টিরও বেশি পূজা মণ্ডপের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন, শ্রী শ্রী কালীবাড়ী পূজা মণ্ডপ, নিজপাট সভাপতি: শ্রী সুব্রত মোহন ধর, শ্রী শ্রী দুর্গাবাড়ী পূজা উদযাপন পরিষদ, নিজপাট সভাপতি: শ্রী বীরেন্দ্র কুমার নাথ, শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দির পূজা মণ্ডপ, সারিঘাট সভাপতি: শ্রী সুরেন্দ্র বৈদ্য, শ্রী শ্রী মহাদেব বাড়ী পূজা মণ্ডপ, ঘিলাতৈল সভাপতি: শ্রী কাজল চন্দ্র দাস, মোকামবাড়ী সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ, আলুবাগান সভাপতি: শ্রী নিখিল নমঃ, শ্রী শ্রী দুর্গা মন্দির পূজা মণ্ডপ, শ্রীপুর চা বাগান সভাপতি: শ্রী পুলিন দেব নাথ, গাতিগ্রাম সার্বজনীন পূজা মণ্ডপ সভাপতি: শ্রী ভক্ত রাম দাস, সরুখেল পশ্চিম বিশ্ব হরি দেবালয় পূজা মণ্ডপ সভাপতি: শ্রী সুজিত কুমার দে, থুবাং ভৈরববাড়ী সার্বজনীন পূজা মণ্ডপ সভাপতি: শ্রী নগেন্দ্র চন্দ্র রায়, উত্তর মহাইল সার্বজনীন দুর্গা মন্দির সভাপতি: শ্রী লীল মনি সরকার প্রমূখ।
এছাড়া উপজেলার বিভিন্ন চা-বাগানভিত্তিক পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সভায় উপস্থিত থেকে নিরাপত্তা ও সুষ্ঠু পূজা উদযাপন প্রসঙ্গে মতামত ব্যক্ত করেন।


