Homeজাতীয়বারবার চেষ্টা হয়েছে বিএনপিকে...

বারবার চেষ্টা হয়েছে বিএনপিকে ধ্বংস করার: মির্জা ফখরুল

আধুনিক ডেস্ক ::

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ধ্বংস করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলটি দীর্ঘ সংগ্রাম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করছে। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করার। কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবার জিয়াউর রহমানের আদর্শ, খালেদা জিয়ার আদর্শ নিয়ে জেগে উঠেছে। সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমকে মির্জা ফখরুল বলেন, আজকের এই দিনটি বিএনপির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সারাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। কেননা, এই দলটি গঠনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন, তা অনস্বীকার্য। তিনি উল্লেখ করেন, বিএনপি এ দেশের রাজনীতি ও অর্থনীতিতে মৌলিক পরিবর্তন নিয়ে এসেছে এবং একদলীয় শাসন ব্যবস্থা থেকে জিয়াউর রহমান আবার বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন।

‘বিএনপির মূল আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘জিয়াউর রহমান খুবই অল্প সময়ের মধ্যে রাজনৈতিক পরিবর্তন এনেছিলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছিলেন, বিচার বিভাগে স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। একই সঙ্গে তিনি মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করেছিলেন, যার ফলে অর্থনীতিতে আমূল পরিবর্তন হয়েছে।’

তিনি আরও বলেন, বিএনপি গত ১৫ বছর যে সংগ্রাম করেছে, নির্বাসিত অবস্থায় তার নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে, এক হাজার ৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। আল্লাহর রহমতে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি। এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে, আগামী ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে করতে সর্বতোভাবে সহযোগিতা করানি।

যেসব সংস্কার প্রস্তাব এসেছিল, সেখানে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘জনগণের সমর্থনের মধ্য দিয়ে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বাংলাদেশে একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে। এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

spot_img

Most Popular

আরও পড়ুন

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের প্রত্যাখ্যান, ওয়াকআউট

আধুনিক ডেস্ক :: সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২...

৫০ থেকে ১০১ শয্যায় উন্নীত হচ্ছে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাড়বে চিকিৎসা সেবার সক্ষমতা

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত...

চাকরির পরীক্ষা দিতে ঢাকা গিয়ে নিখোঁজ সিলেটের জকিগঞ্জের রাজন, লাশ মিলল হবিগঞ্জের বাহুবলে

হবিগঞ্জ প্রতিনিধি :: চাকরির জন্য পরীক্ষা (ইন্টারভিউ) দিতে ঢাকা গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জের...

উচ্চশিক্ষায় এআই ও প্রযুক্তি দক্ষতা অপরিহার্য: ইউজিসি সদস্য ড. মামুন

শাবিপ্রবি প্রতিনিধি দেশের উচ্চশিক্ষাকে যুগান্তকারী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে নিরবচ্ছিন্ন গবেষণা,...

spot_img

পড়ুন

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের প্রত্যাখ্যান, ওয়াকআউট

আধুনিক ডেস্ক :: সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। সোমবার রাতে সংসদে এ কমিটি গঠন করা হয়। তবে কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল...

৫০ থেকে ১০১ শয্যায় উন্নীত হচ্ছে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাড়বে চিকিৎসা সেবার সক্ষমতা

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে উপজেলার প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও আধুনিক হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য জেলা শহরের হাসপাতালে রোগী পাঠানোর প্রয়োজনও অনেকাংশে কমে আসবে। স্বাস্থ্য...

চাকরির পরীক্ষা দিতে ঢাকা গিয়ে নিখোঁজ সিলেটের জকিগঞ্জের রাজন, লাশ মিলল হবিগঞ্জের বাহুবলে

হবিগঞ্জ প্রতিনিধি :: চাকরির জন্য পরীক্ষা (ইন্টারভিউ) দিতে ঢাকা গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জের মাহবুব সরোয়ার রাজন (৩০)। পরীক্ষা শেষে শুক্রবার ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হন। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি রাজনের। রোববার হবিগঞ্জ থেকে তার তার মরদেহ উদ্ধার করা হয়। রাজন জকিগঞ্জ উপজেলার গন্ধগত্ত এলাকার বাসিন্দা। রাজন...

উচ্চশিক্ষায় এআই ও প্রযুক্তি দক্ষতা অপরিহার্য: ইউজিসি সদস্য ড. মামুন

শাবিপ্রবি প্রতিনিধি দেশের উচ্চশিক্ষাকে যুগান্তকারী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে নিরবচ্ছিন্ন গবেষণা, সৃজনশীল উদ্ভাবন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক দক্ষতা উন্নয়নের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই চরম প্রতিযোগিতামূলক বাস্তবতায় বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল প্রথাগত সনদ...

বিয়ানীবাজারে মেয়েকে হত্যার ঘটনায় বাবা গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে ঘটনায় তার বাবা আবু বক্করকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে গোপন তথ্যেরে ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রোববার (১২ জুলাই) দুপুরে আদালতে হত্যার দায় স্বীকার করে লোমহর্ষক জবানবন্দি দিয়েছেন আবু বক্কর। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর...

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শাবিপ্রবি উপাচার্যের গভীর শোক প্রকাশ

শাবিপ্রবি প্রতিনিধি: জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। রোববার (১২ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোকবার্তা প্রকাশ করা হয়। রোববার...

শাবিপ্রবিতে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের মানবাধিকার বিষয়ক কর্মশালা ও কুইজ অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সোচ্চার স্টুডেন্টস' নেটওয়ার্ক সাস্ট চ্যাপ্টারের উদ্যোগে "মানবাধিকার এবং ছাত্র-সক্রিয়তা: সুযোগ ও দায়িত্ব" শীর্ষক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের গ্যালারি রুম-২-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের...

লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাজিম উদ্দিন, লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আরশিয়া (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আরশিয়া ঢাকার মহাখালী এলাকার বাসিন্দা বাপ্পি আহমেদের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় যে, উপজেলার পূর্ব রুহিতনশী গ্রামের বাসিন্দা ইলিয়াস মিয়া তালুকদারের মেয়ে জান্নাত আক্তার (মৌসুমী) শিশু...

শাবি ছাত্রীদের সিট বাতিল সংক্রান্ত ২০১০ সালের পুরনো খবর নিয়ে বিভ্রান্তি

শাবিপ্রবি প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রীদের হল সংক্রান্ত একটি পুরনো খবরকে কেন্দ্র করে নতুন করে আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। গত ২৯ আগস্ট ২০১০ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় “শাবি ছাত্রীদের বিয়ে হলেই সিট বাতিল” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। দীর্ঘ ১৬...

সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরু আর নেই

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য শরফ উদ্দিন খসরু ইন্তেকাল করেছেন। শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শরফ উদ্দিন খসরু সিলেট-৬ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির...

শাবিপ্রবির কাইজেন সাস্ট’র ১৫তম কমিটি গঠন: সভাপতি ফখরুল, সাধারণ সম্পাদক রাফিয়া

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমভিত্তিক সংগঠন 'কাইজেন সাস্ট'র ১৫তম কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১–২২ সেশনের শিক্ষার্থী মো. ফখরুল ইসলাম এবং সাধারন...

জন্মস্থান মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন

আধুনিক ডেস্ক :: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বৃহস্পতিবার (৯ জুলাই) তার জন্মস্থান দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করা হয়েছে। সেখানকার পবিত্রতম ধর্মীয় স্থাপনা ইমাম রেজার মাজারে তাঁকে দাফন করা হয়। যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন। বৃহস্পতিবার খামেনির মরদেহ একটি ট্রাকে করে মাশহাদের জনাকীর্ণ সড়ক দিয়ে...