আধুনিক ডেস্ক ::
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যাকাণ্ডের এক যুগের বেশি সময় পর সেই মামলায় পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ১৩ বছর আগের এ ঘটনায় রোববার (১৭ আগস্ট) রায় দিয়েছে বিচারিক আদালত। একইসাথে আরও চার জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আরও এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার ঢাকার বিশেষ জজ আদালত – ১০ এর বিচারক মো. রেজাউল করিমের আদালত আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ডা. নিতাইয়ের গাড়িচালক কামরুল হাসান অরুণ, বকুল মিয়া, মাসুম মিন্টু ওরফে মিন্টু, মো. হোসেন মিজি ও সাঈদ ব্যাপারী। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
২০১২ সালের ২৩শে অগাস্ট মহাখালীতে নিজের বাড়িতে খুন হন ডা. নিতাই। এ ঘটনায় ডা. নিতাইয়ের বাবা তড়িৎ কান্তি দত্ত ওই দিনই বনানী থানায় মামলা করেন। এজাহারে বলা হয়েছে, চুরি করার সময় দেখে ফেলায় ডা. নিতাইকে হত্যা করা হয়। আসামিরা নগদ পাঁচ লাখ টাকা ও দুইটি স্বর্ণের বালা নিয়ে যায়।
