Homeসংবাদসিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের...

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী বলেছেন, যারা নির্বাচনকে ভয় পায় তারা সংস্কারের দোহাই দিয়ে জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অথচ বাংলাদেশে সংস্কারের ৩১ দফা প্রস্তাবনা ২০২৩ সালে জাতির সামনে উপস্থাপন করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ৩১ দফা সংস্কারের মধ্যেই রয়েছে আগামীর সাম্য ও মানবিক বাংলাদেশের রুপরেখা। ৩১ দফা সংস্কার প্রস্তাবনা ও ধানের শীষের পক্ষে নেতাকর্মীরা ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, যে কাজ করলে দেশ এবং দলের উপকার হবে সেই কাজ করতে হবে এবং যেই কাজ করলে দেশ ও দলের ক্ষতি হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকতে হবে। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, কারো ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠন নেবে না। একাত্তর এবং চব্বিশের পরাজিত শত্রুরা দেশ, দল ও জিয়া পরিবারের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র ও প্রতিনিয়ত মিথ্যাচার করে বেড়াচ্ছে। এসব ষড়যন্ত্র ও অপ্রচারের বিরুদ্ধে রাজপথ ও সোস্যাল মিডিয়ায় নেতাকর্মীদের শালীনতা ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে স্বোচ্চার হতে হবে।

সোমবার দুপুরে নগরীর জিন্দাবাজারের একটি হলরুমে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি ডা: জাহিদুল কবির, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফছর খান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন।

মতবিনিময় সভায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জল, আব্দুল রউফ, সৈয়দ সরওয়ার রেজা, এমদাদ বক্স, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, জাহাঙ্গীর মিয়া, আহবায়ক কমিটির সদস্য আব্দুল জলিল, মিছবাউর রহমান, আব্দুস সালাম আজাদ সাহেদ, শেখ আব্দুল মনাফ, হাবিবুর রহমান হাবিব, খন্দকার ফয়েজ আহমদ, রুমেল আহমদ রুশন, সাইদ মাহমুদ ওয়াদদু, সাইদুর রহমান, মো: আশিক মিয়া, সাইদুল এনাম চৌধুরী লাহিন, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, আয়াত আলী প্রিন্স, কয়েস আহমদ, আব্দুল আমিন, দিহান আহমদ হারুন, ১৩ উপজেলা ও ৫ পৌরসভার মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদস্য সচিব নুরুল আমিন, সদর উপজেলার আহবায়ক আমিনুর রহমান আমিন, সদস্য সচিব জুয়েল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলার আহবায়ক জাহাঙ্গীর হোসেন, গোয়াইনঘাট উপজেলার আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, সদস্য সচিব শাহাব উদ্দিন চেয়ারম্যান, কোম্পানীগঞ্জ উপজেলার আহবায়ক এডভোকেট আলা উদ্দিন, জৈন্তাপুর উপজেলার আহবায়ক মো: শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, বিশ্বনাথ উপজেলার সদস্য সচিব আশিকুর রহমান রানা, বিশ্বনাথ পৌরসভার সদস্য সচিব আহমদ দুলাল, ওসমানীনগর উপজেলার আহবায়ক রকিব আলী, বালাগঞ্জ উপজেলার আহবায়ক সাবুল আহমদ, সদস্য সচিব দেলোয়ার হোসেন মুকিত, জকিগঞ্জ উপজেলার আহবায়ক শামসুল ইসলাম লেইছ, সদস্য সচিব এডভোকেট রুহুল আমিন, জকিগঞ্জ পৌরসভার আহবায়ক সাহেদুজ্জামান সাহেদ, কানাইঘাট উপজেলার আহবায়ক ফারুক আহমদ মেম্বার, সদস্য সচিব আমিনুল ইসলাম আমিন, গোলাপগঞ্জ উপজেলার আহবায়ক মওদুদুল হক সুমন, সদস্য সচিব নাসির আহমদ আবেদ, গোলাপগঞ্জ পৌরসভার সদস্য সচিব তাজুল ইসলাম তাজ, বিয়ানীবাজার উপজেলা সদস্য সচিব আফজল আহমদ। এছাড়া সভায় ১৩ উপজেলা ও ৫ পৌরসভার যুগ্ম আহবায়কবৃন্দ, ইউনিয়ন কমিটির আহবায়ক, সদস্য সচিব এবং পৌরসভার ওয়ার্ডসমূহের আহবায়ক, সদস্য সচিব বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা: জাহিদুল কবির বলেন, অন্যরা যেখানে ব্যর্থ হয়েছে স্বেচ্ছাসেবক দল সেখানেই সাফল্য দেখিয়েছে। সিলেটে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের সাহসী ও অগ্রনী ভূমিকার প্রশংসা করে তিনি আগামীদিনে এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা রাখার পুরস্কারস্বরুপ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৫০টি আসনে স্বেচ্ছাসেবক দলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দকে মূল্যায়ন করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি দাবি জানান।

Share Post Share

আরও পড়ুন

শাবিপ্রবির ছাত্রীকে মুঠোফোনে হেনস্তা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে...

কমলগঞ্জে ফের কালবৈশাখি ঝড়ে বাড়িঘর ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত, এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে সোমবার দিবাগত রাতে ফের কালবৈশাখি ঝড়ে বাড়িঘর ও বিদ্যুৎ...

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হচ্ছে বোরোধান, কৃষকরা হতাশ

কমলগঞ্জ প্রতিনিধি: গত দু’দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হচ্ছে কমলগঞ্জ...

কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা

কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে ২২ বর্গকিলোমিটারে অর্ধশতাধিক ঘর আংশিক ও দু’টি...

পড়ুন

শাবিপ্রবির ছাত্রীকে মুঠোফোনে হেনস্তা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে মুঠোফোনে কল দিয়ে হুমকি দেওয়া ও তার মোবাইল নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রিন্টিং ও ফটোকপির দোকানের এক কর্মচারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত তরুণের নাম আশরাফুল ইসলাম (২৫)। তার গ্রামের বাড়ি জকিগঞ্জ। ‎‎ মঙ্গলবার...

কমলগঞ্জে ফের কালবৈশাখি ঝড়ে বাড়িঘর ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত, এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে সোমবার দিবাগত রাতে ফের কালবৈশাখি ঝড়ে বাড়িঘর ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ঝড়ে গাছগাছালি ভেঙ্গে পড়ে ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কপথ ও সিলেট-আখাউড়া রেলপথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে পড়ে। বিদ্যুৎ সরবরাহ না থাকায় মুন্সিবাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অন্ধকারের মধ্যে দুর্ভোগ পোহাতে হয় এসএসসি পরীক্ষার্থীদের। দু’দিনের...

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হচ্ছে বোরোধান, কৃষকরা হতাশ

কমলগঞ্জ প্রতিনিধি: গত দু’দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হচ্ছে কমলগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের বোরো ধান ও সবজি ক্ষেত। কওলার হাওরের পাশাপাশি নিম্নাঞ্চল এলাকায় ফসল ও সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়ছেন। ঝড় ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে সম্পূর্ণ এলাকার বোরো ধান ও শাকসবজি বিনষ্ট হওয়ার আশঙ্কা...

কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা

কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে ২২ বর্গকিলোমিটারে অর্ধশতাধিক ঘর আংশিক ও দু’টি কালভার্ট বিধ্বস্ত এবং গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়েছে। বৃহদ গাছ ভেঙ্গে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ১১ কেভি লাইনসহ ৩টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন এলাকায় টানা ১৫ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চরম দুর্ভোগে পড়েন...

অতিবৃষ্টির শঙ্কায় শান্তিগঞ্জের হাওরে বোরো ধান কাটায় অনিশ্চয়তা

কুহিনূর রহমান নাহিদ, শান্তিগঞ্জ: অতিবৃষ্টির শঙ্কায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাওরাঞ্চলে বোরো ধান কাটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বর্তমানে শ্রমিক সংকটের পাশাপাশি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। টানা বৃষ্টিপাত ও রোদ না থাকায় ধান কাটা ও শুকানো- দুই প্রক্রিয়াই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শান্তিগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা...

বন্যার আশঙ্কায় আধাপাকা ধান কাটতে মাঠে কৃষক:  আধুনিক যন্ত্র ও শ্রমিক সংকটে বিপাকে

জৈন্তাপুর প্রতিনিধি: আগাম বন্যার আশঙ্কায় সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন হাওর ও নিচু এলাকার কৃষকরা আধাপাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন। এখনও পুরোপুরি পরিপক্ষ না হলেও সম্ভাব্য পানির চাপ থেকে ফসল রক্ষায় ঝুঁকি নিয়েই মাঠে নেমেছেন তারা। এতে একদিকে উৎপাদন কমে যাওয়ার শঙ্কা, অন্যদিকে শ্রমিক ও আধুনিক কৃষিযন্ত্রের সংকটে চরম...

দোয়ারাবাজারে তেল, শ্রমিক সংকট ও বৈরি আবহাওয়ায় ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা

মোঃ মাসুদ রানা সোহাগ, দোয়ারাবাজার: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হলেও তেল সংকট, শ্রমিক সংকট ও প্রতিকূল আবহাওয়ার কারণে ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। উপজেলার হাওরাঞ্চলে ধান পাকার সঙ্গে সঙ্গে কৃষক কৃষাণীরা ব্যস্ত সময় পার করছেন। কোথাও কোথাও ধান কাটার ধুম পড়ায় খুশির...

কমলগঞ্জে হুমকির মুখে পরিবেশ, প্রতিবেশ; প্রশাসন নির্বিকার

টিলা, পাহাড়ি ছড়া কেটে ও ব্রিজের নিচ থেকে অবৈধভাবে মাটি বালি উত্তোলন নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ: বনাঞ্চল ও চা বাগান অধ্যূষিত কমলগঞ্জ উপজেলায় প্রাকৃতিক টিলাভূমি ও সিলিকা বালু সমৃদ্ধ পাহাড়ি ছড়া কেটে নিশ্চিহ্ন করা হচ্ছে। প্রকাশ্য দিবালোকে ব্রিজের নিচ থেকেও পলিমাটি কেটে ট্রাকযোগে স্থানান্তর করা হচ্ছে। এতে মারাত্মক হুমকির...

কৃষকরা পর্যাপ্ত তেল পাচ্ছেন, কিছু মানুষ নেগেটিভ প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে : এমপি কয়ছর আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: 'সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, সরকার কৃষকদের তেল পাওয়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং দেওয়া হচ্ছে। কিছু কিছু মানুষ নেগেটিভ প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে সবাই তেল পাচ্ছেন। এবছর শুরু থেকেই কৃষকরা একটা আতংকের মধ্যে ছিলেন। আলহামদুলিল্লাহ এখন সবাই আতংক মুক্ত আছেন। স্বল্প...

ঢাবির সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলার ঘটনায় শাবি প্রেসক্লাবের মানববন্ধন

‎‎শাবিপ্রবি প্রতিনিধিঃ‎‎ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্তৃক সাংবাদিকদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। একইসাথে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।‎‎শনিবার (২৫ এপ্রিল) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতারা।‎‎শাবি প্রেসক্লাবের...

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড দিতে দিতেই বিএনপির তেল ফুরিয়ে গেছে : নাহিদ ইসলাম

বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভোলানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। https://www.youtube.com/embed/68TEY9Pjnc4 তিনি বলেছেন, এ কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে, জ্বালানি ফুরিয়ে গেছে। অথচ মন্ত্রীরা সংসদে বলছেন, জ্বালানির সংকট নেই। তারা...

অপরিকল্পিত বাঁধে বাড়ছে ঝুঁকি, রাবার ড্যামের দাবি

শান্তিগঞ্জ প্রতিনিধিঃ ধান কাটার মৌসুমেও সুনামগঞ্জের দেখার হাওরে ফসল ঘরে তোলার বদলে পানি ঠেকাতে লড়াই করছেন কৃষকরা। গুরুত্বপূর্ণ উথারিয়া বাঁধ দিয়ে হাওরে পানি প্রবেশ ঠেকাতে দিনরাত কাজ করছেন তারা। সাম্প্রতিক বৃষ্টি ও পাহাড়ি ঢলে নতুন করে ফসলহানির আশঙ্কা দেখা দিয়েছে। চারটি উপজেলাজুড়ে বিস্তৃত ৮ হাজার ৯১০ হেক্টরের দেখার হাওরে...