Homeরাজনীতিসরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্রকে...

সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্রকে সংকটে ফেলতে পারে: তারেক রহমান

আদুনিক রিপোর্ট ::

সরকারের যে কোনো ভুল সিদ্ধান্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাকে সংকটে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র ও রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা মাথাচাড়া দিতে পারে। অন্তর্বর্তী সরকার ও নাগরিকদের সতর্ক থাকতে হবে। বুধবার (৩০ জুলাই) সাভারের শ্রীপুরের আশুলিয়া থানাসংলগ্ন জুলাই আন্দোলনের সময় লাশ পোড়ানোর স্থানে প্রতিবাদ সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের আগমুহূর্তে আশুলিয়ায় গুলির পর লাশ ভ্যানে তুলে পুড়িয়ে দেয় পুলিশ। নারকীয় এ হত্যাযজ্ঞ স্মরণে ঢাকা জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে। এতে শহীদ পরিবারের মধ্যে বাবুল হোসেনের স্ত্রী লাকি আখতার, আরাফাত মুন্সির বাবা স্বপন মুন্সি, বায়েজিদ মুস্তাফিজের স্ত্রী রিনা আখতার, শ্রাবণ গাজীর বাবা আবদুল মান্নান গাজী, মামুন খন্দকার বিপ্লবের স্ত্রী খন্দকার সাথী, সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম, আরাফুর রহমান রাসেলের ভাই সায়েদুর রহমান বাবু এবং অভ্যুত্থানে পুলিশের গুলিতে পঙ্গুত্ববরণ করা শান্ত নিজেদের কষ্টগাথা তুলে ধরেন।

তারেক রহমান বলেন, সরকার ও রাজনৈতিক নেতৃত্বকে জনগণের মুখাপেক্ষী করা গেলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করা সম্ভব হবে। সর্বস্তরের জনগণ নিশ্চয় কয়েকজনের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়ার জন্য দেড় দশক ধরে আন্দোলন অব্যাহত রাখেননি কিংবা জুলাই অভ্যুত্থানে শহীদ হননি।

তিনি বলেন, মানুষ রাষ্ট্র ও সরকারে নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য স্বৈরাচার বা ফ্যাসিবাদকে হটিয়েছে; জীবন উৎসর্গ করেছে। সুতরাং সরকারে যখন যারাই থাকুক, তাদের অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে। নাগরিকের আশা ও ভাষা বুঝতে হবে। জনপ্রতিনিধি নির্বাচিত হতে চাইলে তাকে অবশ্যই জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। বিএনপি জনগণের ক্ষমতায়নের রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদ হটিয়ে জনগণ অন্তর্বর্তী সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার ভার অর্পণ করেছে। এখন জনগণের মালিকানা তাদের হাতে দিতে অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। শিক্ষাঙ্গন, স্থানীয় সরকার কিংবা জাতীয় সরকার– প্রতিটি ক্ষেত্রে বিএনপি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত করার পক্ষে। কিন্তু এসব নির্বাচন করার ক্ষেত্রে সরকার অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা, জনগণের সামনে এটি বিরাট প্রশ্ন।

জুলাই শহীদদের পরিবারের উদ্দেশে তিনি বলেন, অভ্যুত্থানের শহীদরা শুধু সংখ্যা নন। প্রাণের সমাপ্তির অর্থ একটি পরিবারের মৃত্যু, একটি স্বপ্ন ও সম্ভাবনার অবসান। আপনাদের সন্তান ও স্বজনের মৃত্যু দেশ এবং জনগণকে ফ্যাসিবাদমুক্ত করেছে। শহীদের কাছে ঋণী গোটা দেশ। প্রত্যেক শহীদ পরিবারের প্রতি রাষ্ট্র ও সরকারের দায়িত্ব রয়েছে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সাভার-আশুলিয়া কিংবা অন্য কোনো সুবিধাজনক এলাকায় শ্রমজীবী-কর্মজীবী মানুষের আত্মত্যাগের সম্মানে একটি বিশেষ স্থাপনা করবে।

সমাবেশে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ অনেক রকম কথা হচ্ছে, রাজনৈতিক বাদানুবাদ হচ্ছে। গণতন্ত্রে এটি স্বাভাবিক। কিন্তু এমন কোনো কিছু করবেন না, যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয়। এমন অবস্থা তৈরি করবেন না, যাতে আবার ফ্যাসিস্ট হাসিনা দেশে ফিরে আসার সুযোগ পান।

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনা উল্লেখ করে তিনি বলেন, একমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার গ্যাস চেম্বারে মানুষ হত্যা করেছিল। আমাদের দেশে শেখ হাসিনা ছাত্রদের পুড়িয়ে মেরেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু এনজিওবাদ আজ দেশ চালাচ্ছে। এদের থেকে কীভাবে মুক্তি নেবেন, সে পথের নির্দেশনা দেবেন তারেক রহমান।’

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবিপ্রবিতে নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ: সভাপতি ফাহিম, সম্পাদক আরিফ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জেলাভিত্তিক সংগঠন ‘দিনাজপুর-নীলফামারী স্টুডেন্ট’স...

কুষ্টিয়াতে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর জামাতের হামলার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়াতে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর জামাতের হামলার প্রতিবাদে সিলেট নগরীতে মশাল...

নবীগঞ্জে ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে নিবন্ধন ছাড়াই নামের আগে ডাক্তার পদবি...

গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: শাবিপ্রবি উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, ত্যাগ এবং গণতান্ত্রিক আন্দোলনের অবদান...

spot_img

পড়ুন

শাবিপ্রবিতে নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ: সভাপতি ফাহিম, সম্পাদক আরিফ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জেলাভিত্তিক সংগঠন ‘দিনাজপুর-নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’ ভেঙে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ হোসাইন। শনিবার (১৫ আগস্ট)...

কুষ্টিয়াতে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর জামাতের হামলার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়াতে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর জামাতের হামলার প্রতিবাদে সিলেট নগরীতে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার গণঅধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত মশাল মিছিলে সিলেট সিটি কর্পোরেশন থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্ট গিয়ে শেষ হয়।প্রতিবাদ সভায় সিলেট জেলা গণঅধিকার পরিষদের সদ্য সাবেক সভাপতি নাইম...

নবীগঞ্জে ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে নিবন্ধন ছাড়াই নামের আগে ডাক্তার পদবি ব্যবহার, মিথ্যা ও অতিরিক্ত পেশাগত যোগ্যতা উল্লেখ, মেডিক্যাল বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করা এবং ফ্রিজকৃত ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৫ আগস্ট) পরিচালিত অভিযানে পানিউমদা বাজারের...

গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: শাবিপ্রবি উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, ত্যাগ এবং গণতান্ত্রিক আন্দোলনের অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম।​ শনিবার (১৫ আগস্ট) আসরের নামাজের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

শাবিপ্রবিতে লিফটে আটকে পড়া ২ শিক্ষার্থীকে দরজা ভেঙে ১ ঘণ্টা পর উদ্ধার

শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘শিক্ষাভবন-ডি’-এর লিফট বিকল হয়ে দুই শিক্ষার্থী আটকে পড়ার ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা আটকে থাকার পর তীব্র শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়া দুই শিক্ষার্থীকে লিফটের দরজা ভেঙে উদ্ধার করা হয়। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট)...

শাবিপ্রবির শাহজালাল (রহ.) স্মৃতি সংসদের নেতৃত্বে সাদ-রায়হানুল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘শাহজালাল (রহ.) স্মৃতি সংসদ’-এর ২য় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আবদুল্লাহ মুহাম্মদ সাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে রায়হানুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। বুধবার (১২ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা...

শাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের চার ঘণ্টা আটকে রেখে র‍্যাগিং, বিকৃত যৌন অভিনয়ের অভিযোগ

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ভর্তি হওয়া প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীকে আটকে রেখে বিভিন্ন কায়দায় র‌্যাগিং দেওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে চেয়ারকে মেয়ে ও নবীন শিক্ষার্থী ছেলে সাজিয়ে যৌন কবিতার তালে তালে আপত্তিকর ও বিকৃত যৌন অভিনয় করান বিভিন্ন বিভাগের ৬ সিনিয়র শিক্ষার্থী।...

৭ মাস পর স্থগিতাদেশ প্রত্যাহার শাবিপ্রবির ছাত্রদল নেতার

শাবিপ্রবি প্রতিনিধি: সাত মাস পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করে...

কোম্পানীগঞ্জে বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং, পরীক্ষা করালেন ১১৮ নারী

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারীদের জন্য বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্পে মোট ১১৮ জন নারী নিবন্ধন করে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। গাইনোকলজিকেল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, রোটারি ক্লাব অব বাংলাদেশ, ঢাকা...

শাবিপ্রবির ‘অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ’র নেতৃত্বে সবুর-জাবের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম প্রধান সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ’-এর ৩৪তম কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নতুন এই পরিষদে পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের আব্দুস সবুর আহমেদ এবং সহকারী পরিচালক হিসেবে নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ সেশনের জাবের বিন আব্দুল খালেক...

শাবিপ্রবির ফিটনেস ক্লাবের নেতৃত্বে জিল্লুর– মনীষা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শরীরচর্চাবিষয়ক সংগঠন সাস্ট ফিটনেস ক্লাবের তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক একই বিভাগ ও শিক্ষাবর্ষের মনীষা মজুমদার মনোনীত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে...

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে মন্ত্রণালয়ে আবেদন,পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি

কোম্পানিগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট, অচল চিকিৎসা সরঞ্জাম ও নানা অব্যবস্থাপনা দূর করে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত আবেদন করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদনটি করেন কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থী মোহাম্মদ...