আধুনিক রিপোর্ট ::
সিলেট-১ ও সিলেট-৩ আসনের সীমানা কিছুটা পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে অনুষ্টিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। ভোটার সংখ্যাসহ অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন গঠিত বিশেষ বিশেষজ্ঞ কারিগরি কমিটির সুপারিশ অনুযায়ী এ পরিবর্তন হচ্ছে। সিলেট-১ থেকে কেটে সিটি কর্পোরেশন এলাকার তিনটি ওয়ার্ডকে যুক্ত করা হচ্ছে সিলেট-৩ এর সঙ্গে।
এবার সিলেট-১ আসন থেকে কেটে সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডকে সিলেট-৩ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। সিলেট-৩ আসনটি দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এবার এ আসনের সঙ্গে যুক্ত হলো নগরীর তিনটিন ওয়ার্ড। অর্থাৎ সুরমার দক্ষিণ পারের কোনো অংশই এখন আর থাকছে না সিলেট-১ এ।


