আধুনিক রিপোর্ট ::
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট এখনও বৈষম্যের শিকার। দেশের প্রতিটি সেক্টরে সিলেট পিছিয়ে ও অবহেলিত। সচিব পর্যায়ে সিলেটিদের অবস্থান ৩৪ এ বা এর নীচে। কিন্তু বিএনপি যতবার দেশ পরিচালনায় এসছে ততোবার সিলেটের উন্নতি হয়েছে। এইবারও যদি জনগণ বিএনপিকে নির্বাচিত করে ইনশা আল্লাহ উন্নতি আরো হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) আধুনিক কাগজের মঈন উদ্দিনের সঞ্চালনায় ‘ইজি টকে’ তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের সাধারণ মানুষ, সচেতন মানুষ যারা আছেন তাদের মাঝে সন্দেহ ও উৎকণ্ঠা তৈরী হয়েছে এই অন্তর্বর্তী সরকারের এক বছরে। প্রথমদিকে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের যে সমর্থন ছিলো, যে প্রত্যাশা ছিলো বিশেষ করে প্রধান উপদেষ্টার প্রতি এখন সেটা ধূয়াশার সুষ্টি করেছে। দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে সাধারণ নির্বাচনের বিকল্প নেই।
নতুন দল এনসিপি নিয়ে তিনি বলেন, তরুন নেতৃত্বকে আমি সবসময় স্বাগত জানাই। কিন্তু এই দলকে পেছন থেকে যারাই ইন্দন দিচ্ছে মানুষ তাদের চিনে। এনসিপির যে ছেলেগুলো আন্দোলন করেছে তাদের সঙ্গে দেশের প্রতিটি দলের তরুণরা ছিলো। শেষ পর্যন্ত আপামর জনতা তাদের সাথে মাঠে নেমেছিলো।
আওয়ামী লীগের আমলে মেয়র হিসেবে দশ বছর সিটি কর্পোরেশন পরিচালনা বিষয়ে তিনি বলেন, সিলেট রাজনীতির অনন্য উদাহরণ আমাদের পূর্ব পরুষের আমলে ছিলো এখনো আছে। কিন্তু আমরা যারা বিএনপি তারা বিএনপিই ছিলাম আর তারা আওয়ামী লীগই ছিলো।


