দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী শাসক যখন দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, বাংলাদেশকে গুম-খুন আর লুটের রাজ্যে পরিণত করেছিল তখন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেন।
বিএনপির ৩১ দফা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক মহাকাব্য, এই দফাগুলো শুধুই রাজনৈতিক ঘোষণা নয় বরং এটি এক জাতির আকাঙ্ক্ষার ভাষা। যেখানে আছে ন্যায়বিচারের কথা, প্রশাসনের জবাবদিহিতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা, আর মানবাধিকারের প্রতি অঙ্গীকার। বিচার বিভাগ হবে স্বাধীন, নির্বাচন হবে স্বচ্ছ আর রাষ্ট্র হবে সবার জন্য।
এই ৩১ দফা কোনো দলীয় মঞ্চে বাঁধা নয়; এটি একটি জাতির সম্ভাবনার মানচিত্র। যদি সত্যিই বাস্তবায়ন হয় তবে এ দেশ আবার জেগে উঠবে নতুন আলোয়, ন্যায়বোধে আর মানুষের ভালোবাসায়।
বুধবার (২৩ জুলাই ) বিকাল ৩ টায় গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজারে ৩১দফার লিফলেট বিতরণে এসব কথা বলেন সিলেট-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি আব্দুল হক।
এসময় উপস্থিত ছিলেন, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, সহ সভাপতি সিরাজউদ্দিন, সাধারণ সম্পাদক ডা. নুর মোহাম্মদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ , সাংগঠনিক সম্পাদক হুসেন আহমদ , জাফলং পরগণার মুরুব্বি জালাল উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা উদ্দিন জয়নাল আবেদিন, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ধনাই মিয়া, যুবদল নেতা আব্দুল মান্নান,জসিম উদ্দিন, নওয়াব আলী, নুরুল ইসলাম।
স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. লিয়াকত হোসেন, যুগ্ম আহবায়ক জালাল মিয়া, সোবান আহমদ, আল আমিন।
মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল হাসান , আমির মিয়া স্কুল এন্ড কলেজ শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, প্রমুখ।


