Homeক্যাম্পাসশাবির নবীনবরণে চরম অব্যবস্থাপনা,...

শাবির নবীনবরণে চরম অব্যবস্থাপনা, বসার জায়গা না পেয়ে হতাশায় ফিরলেন অনেকে

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে অনুষ্ঠান আয়োজক কমিটির বিরুদ্ধে।

মঙ্গলবার (২২জুলাই) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন বরণে এ অব্যবস্থাপনা লক্ষ করা যায়।

জানা যায়, আয়োজক কমিটি প্রায় দুই হাজারের অধিক নবীন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকের জন্য মাত্র পনেরো শত আসনবিশিষ্ট কেন্দ্রীয় অডিটোরিয়াম ও অডিটোরিয়ামের বাইরে অল্পসংখ্যক চেয়ার দিয়েই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী পুরো অনুষ্ঠানজুড়ে দাঁড়িয়ে থেকে প্রোগ্রাম উপভোগ করেছেন। কেউ কেউ বাইরে থেকে প্লাস্টিকের চেয়ার এনে অডিটোরিয়ামের দরজার সামনে বসেই নবীনবরণে অংশগ্রহণ করেন। এমনকি অনেকেই জায়গা না পেয়ে অনুষ্ঠান শেষ না করেই হতাশ হয়ে ফিরে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পরিসংখ্যান বিভাগের কয়েকজন শিক্ষার্থী বলেন, “আমরা জেনেছি যে অন্যান্য বছর মিলনায়তনের ধারণক্ষমতা বিবেচনায় দুই পর্বে অরিয়েন্টেশন হয়। প্রশাসনের উচিত ছিল এ বছরও একই নিয়ম অনুসরণ করা।” তারা আরও বলেন, “আমরা সবাই শুরু থেকেই বাইরে বসে আছি। ভিতরে জায়গা নেই। দাঁড়িয়ে থাকতে হচ্ছে, না হয় সিঁড়িতে বসতে হচ্ছে। তাছাড়া অনেক শিক্ষার্থী দাঁড়িয়ে থাকায় প্রচণ্ড ভিড় হয়েছে।”

এক অভিভাবকের সাথে কথা বলে জানা যায়, তিনি বলেন, “গত বছর আমার ছেলেকে ভর্তি করিয়েছিলাম। তখন ক্লাস শুরুর পূর্বেই অরিয়েন্টেশন হয়েছিল এবং আমি ভিতরে বসে অনুষ্ঠান উপভোগ করতে পেরেছিলাম। কিন্তু এ বছর আমার মেয়ে চান্স পেয়েছে। তার সাথে এসে সত্যি হতাশ হয়েছি। আমি বাইরে আর মেয়ে ভিতরে। অনেকক্ষণ যাবৎ একা বসে আছি। মেয়েটাও হয়তো ভিতরে চিন্তিত হয়ে আছে। আমি বলব, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অদূরদর্শিতা।”

এছাড়া নবীনবরণে প্রদর্শিত ডকুমেন্টারি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। অভিযোগ রয়েছে, ওই ডকুমেন্টারিতে বিভিন্ন দপ্তরের পরিচিতি ও ‘জুলাই আন্দোলন’-এ অংশ নেওয়া বড় একটি অংশ স্থান পায়নি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবি শাখার আহ্বায়ক ও আন্দোলনে অংশ নেওয়া একজন শিক্ষার্থীকে রাখায় পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন, কোন বিবেচনায় একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের প্রতিনিধিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলো? এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। শাখা শিবির, ছাত্রদলসহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

তীব্র গরমেও সেখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা ছিল না এবং বসার ব্যবস্থাও ছিল অত্যন্ত অপ্রতুল—এমন অভিযোগও করেছেন শিক্ষার্থীরা।

কমপক্ষে পাঁচজন নবীন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, “ছোটবেলা থেকেই বিশ্ববিদ্যালয় নিয়ে এক ধরনের স্বপ্ন ও বড় ধারণা ছিল। কিন্তু আজকের অব্যবস্থাপনা সেই ভাবনাকে অনেকটাই ম্লান করে দিয়েছে।” তারা প্রশ্ন তোলেন, “আয়োজকরা কি জানতেন না যে আমন্ত্রিত শিক্ষার্থী ও অভিভাবকের সংখ্যা অডিটোরিয়ামের ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি? তা সত্ত্বেও কেন এমন আয়োজন করা হলো?”

এ বিষয়ে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক সাংবাদিকদের বলেন, “এটা সকল কর্তা ব্যক্তিদের সম্মিলিত সিদ্ধান্ত। দুই পর্বে নবীনবরণ হলে বিকেলে শিক্ষার্থীরা থাকেন না, ফলে বিকেলের প্রোগ্রাম নীরস হয়ে পড়ে।” তিনি আরও বলেন, “আমি ভর্তি কমিটির সভাপতি হলেও আমার উপর আছেন উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ। তবে নির্দিষ্ট সংগঠনের শিক্ষার্থীকে বক্তব্য দেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না।”

সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববিদ্যালয় জীবনের সূচনালগ্নেই এ ধরনের বিশৃঙ্খল আয়োজন নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের মনে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে।

spot_img

Most Popular

আরও পড়ুন

লাখাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ ও অপারেশনের ব্যবস্থা গ্রহন

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ...

আরিফের প্রচেষ্টায় উন্নয়ন বরাদ্দে নতুন ইতিহাস গড়লো সিলেট-৪ আসন

★হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে নির্মিত হবে ১১টি সেতু ★যোগাযোগ ব্যবস্থায় ঘটবে...

শাবিপ্রবি ক্যাম্পাসের ছয় জলাশয়ে ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত

শাবিপ্রবি প্রতিনিধি: 'রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে...

হজরত শাহজালাল (রহ.) এর মাজার: আধ্যাত্মিকতার পাশাপাশি পর্যটন ও জাতীয় রাজস্বের সম্ভাবনা

রাহাত সাঈদ: সিলেটের হজরত শাহজালাল (রহ.) এর মাজার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক...

spot_img

পড়ুন

লাখাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ ও অপারেশনের ব্যবস্থা গ্রহন

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ এবং চোখের অপারেশন ও লেন্স সংযোজনের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসংখ্য চোখের রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চিকিৎসাসেবা...

আরিফের প্রচেষ্টায় উন্নয়ন বরাদ্দে নতুন ইতিহাস গড়লো সিলেট-৪ আসন

★হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে নির্মিত হবে ১১টি সেতু ★যোগাযোগ ব্যবস্থায় ঘটবে বৈপ্লবিক পরিবর্তন ★আর্থসামাজিক উন্নয়নের নতুন দিগন্ত আধুনিক ডেস্ক: প্রকৃতির অনবদ্য সৌন্দর্য্যে সমৃদ্ধ সিলেট-৪ আসন। গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত,এ আসনটি মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই অঞ্চলের প্রতিটি গ্রামেই নদী, ঝর্ণা, জলাবন ও সবুজের অপূর্ব মেলবন্ধনে বৈচিত্র্য ঘেরা।...

শাবিপ্রবি ক্যাম্পাসের ছয় জলাশয়ে ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত

শাবিপ্রবি প্রতিনিধি: 'রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের ছয়টি লেক ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনের লেকে শাবিপ্রবি প্রশাসন ও সিলেট জেলা মৎস্য কার্যালয়ের...

হজরত শাহজালাল (রহ.) এর মাজার: আধ্যাত্মিকতার পাশাপাশি পর্যটন ও জাতীয় রাজস্বের সম্ভাবনা

রাহাত সাঈদ: সিলেটের হজরত শাহজালাল (রহ.) এর মাজার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও ঐতিহাসিক স্থান। প্রতিদিন দেশ-বিদেশের হাজারো মানুষ এই মাজার জিয়ারত করতে আসেন। তাঁদের দান ও অনুদানে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ জমা হয় বলে জনমনে ধারণা রয়েছে। কিন্তু এসব অর্থের স্বচ্ছ হিসাব, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা এবং জনকল্যাণমূলক ব্যবহারের...

শাবি প্রেসক্লাবের উদ্যোগে ক্যাম্পাসে শীতকালীন ফুলের চারা রোপণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে শীতকালীন ফুলের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের চেতনা ৭১-এর পাশে বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। উদ্বোধনকালে উপাচার্য বলেন, শাবি প্রেসক্লাবের উদ্যোগে ফুলের চারা রোপণ...

জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শাবিপ্রবি প্রতিনিধি: জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত করা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেটের পেশাজীবী নেতারা। বৃহস্পতিবার(১২ নভেম্বর) রাতে সিলেট নগরের দরগাহ গেট এলাকার একটি হোটেলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায়...

লাখাইয়ে কাটাইয়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নিহত – ১

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. মইনুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের কাটাইয়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত মইনুল...

জৈন্তাপুরে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, পুনরায় গ্রেপ্তার অভিযান জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে গ্রেফতারের পর পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপসহ উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেফতারে অভিযান চালাচ্ছে...

শাবিপ্রবিতে বিপ্লব ও সংহতি দিবসে ছাত্রদলের আলোচনা সভা

শাবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের গ্যালারিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শাবিপ্রবি ছাত্রদলের শাখা ছাত্রদলের সহ-সভাপতি মো....

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডা. জুবাইদা রহমানের সঙ্গে শামা হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

আলোচনায় সিলেটের নারী উদ্যোক্তা, নারী স্বাস্থ্য ও কল্যাণমূলক উদ্যোগ নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত পরিচালক শামা হক চৌধুরী। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী। বৃহস্পতিবার (৫...

ওসমানী হাসপাতালে নিরাপদ নন কেউই

বিচারহীনতায় বেপরোয়া ইন্টার্ন চিকিৎসকরা আধুনিক রিপোর্ট: সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান। উন্নত চিকিৎসার আশায় প্রতিদিন এখানে আসেন সিলেটসহ আশপাশের জেলার অসংখ্য মানুষ। কিন্তু চিকিৎসা নিতে এসে রোগীর স্বজনদের হামলার শিকার হওয়ার অভিযোগ রয়েছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন সাংবাদিকেরাও। কখনো মারধর, কখনো...

জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টায় উপজেলার দরবস্ত বাজার এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সিলেটগামী একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব মাদক...