আধুনিক ডেস্ক:
সিলেট নগরীর মিরাবাজার দাদাপীর মাজার সংলগ্ন বিরতি ফিলিং স্টেশনে অগ্নিকান্ডে ঘটনার সাড়ে ৮ মাসের মাথায় একই পাম্পে ফের দুর্ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ১২ টার দিকে ফিলিং স্টেশনটিতে ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা এখন জানা যায় নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে বিরতি ফিলিং স্টেশনে বিকট শব্দে আগুনের সূত্রপাত ঘটে। কয়েক মুহুর্তের মধ্যে আগুন পাম্পে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।