Home Blog Page 282

ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় এবারও আছেন শেখ হাসিনা

0

কাগজ ডেস্ক ::

মার্কিন প্রভাবশালী সাময়িকী ‘ফোর্বস’ চলতি বছর বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৬তম স্থানে রয়েছেন। গত বছর এ তালিকায় তিনি ৪২তম অবস্থানে ছিলেন। আগের বছরের মতো এবারও তালিকায় শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

এবারের তালিকায় ছয়টি শ্রেণির মধ্যে রাজনীতি ও নীতি শ্রেণিতে নাম রয়েছে ৭৬ বছর বয়সী শেখ হাসিনার। ‘ফোর্বস’-এর এ শ্রেণিতে ১৮ ক্ষমতাধর নারীর মধ্যে নবম স্থানে রয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘ফোর্বস’ লিখেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময়ের প্রধানমন্ত্রী তিনি। বর্তমানে তিনি চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। গত নির্বাচনে তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতে জয়ী হয়। টানা তৃতীয় মেয়াদে সরকারপ্রধান হন শেখ হাসিনা।

‘ফোর্বস’ লিখেছে, শেখ হাসিনা বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নারী প্রধানমন্ত্রী। আগামী জানুয়ারিতে বাংলাদেশের পরবর্তী নির্বাচনে জয় পেলে পঞ্চম মেয়াদে (টানা চতুর্থ মেয়াদ) ক্ষমতায় বসতে পারেন শেখ হাসিনা।

‘ফোর্বস’-এর এবারের তালিকায় শীর্ষে থাকা ইসির প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ঘিরে ইউরোপীয় ইউনিয়নের তৎপরতা এবং কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নেতৃত্ব দিয়েছেন তিনি। লিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লগার্দ ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। চতুর্থ স্থানে আছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পঞ্চম স্থানে মার্কিন তারকা টেইলর সুইফটের নাম রয়েছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবারের তালিকায় ৩২তম অবস্থানে রয়েছেন। তিনিসহ ভারতের চারজন নারী এ তালিকায় জায়গা পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাময়িকী ‘ফোর্বস’ ২০০৪ সাল থেকে বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকা প্রকাশ করে আসছে। তালিকা করার ক্ষেত্রে অর্থ, গণমাধ্যম, প্রভাব ও প্রভাবের ক্ষেত্র—এই চার বিষয় বিবেচনায় নেয় তারা।

নগরীতে মহিলা আ.লীগের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা

0

সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের আওতাধীন ৩৪, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড শাখার আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় নগরীর মেজরটিলাস্থ শ্যামলী আবাসিক এলাকায় সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসমা কামরানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজনীন হোসেন, মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়াম চৌধুরী মাম্মি, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য সাবিনা সুলতানা, মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালমা বেগম, সিলেট মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুর রহমান মুন্না, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাজেরা বেগম।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী রাবেয়া বেগম, ফাতেমা বেগম, আম্বিয়া বেগম প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে ৩৪, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়।

মায়ের কথা রাখতে নির্বাচনে অংশ নিলেন তৃণমূল বিএনপি প্রার্থী এএম খান

0


বিশ্বনাথ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. আব্দুল মান্নান খান বলেছেন, আমার মা সব সময় বলতেন মানুষের সেবা করো। অসহায় মানুষের পাশে দাড়াও। তাই আমার মায়ের কথা রাখতেই নির্বাচনে অংশ নিয়েছি। যদি সিলেট-২ আসনের মানুষ আমাকে সেই সুযোগ দেন আর আমি নির্বাচিত হই তাহলে আমি বিশ্বনাথ-ওসমানীনগর তথা দেশের চেহারাটা বদলে দিতে কাজ করবো। তিনি বলেন, এমনিতেই আমি আমার প্রতিষ্ঠিত দুটি ফাউন্ডেশনের মাধ্যমে সেবা করে যাচ্ছি। আমি এমপি নির্বাচিত হলে, আরও ব্যাপকভাবে অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবো। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে কাজ করবো। আর এই আসনে সুষ্টু ভোট হলে আমি শতভাগ বিশ্বাস করি আমিই নির্বাচিত হবো। কারন আমার সাথে যারা প্রার্থী হয়েছেন তারা বেশিরভাগই বিগত দিনে জনপ্রতিনিধি ছিলেন। তাদেরকে ভোট দিয়ে জনগণ দেখেছে, তারা কি করেছেন। তারা জনগনের ভাগ্য উন্নয়নে কিছুই করতে পারেননি। তাই জনগন তাদেরকে আর ভোট দিবে না। তিনি ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির প্রতীক সোনালী আঁশ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ভোটারদেরকে আহবান জানান। এছাড়াও তার বার্তাটা এই আসনের সকলের কাছে পৌছে দেয়ার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।
মঙ্গলবার সকালে বিশ্বনাথ পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তৃণমূল বিএনপির এই প্রার্থী। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, তার দুই মেয়ে ইয়ারুন আক্তার জেসমিন ও তাহমিনা আক্তার মুন্নি।

বুধবার বাদ আসর সিলেটে ব্রিগেডিয়ার ডা. আবদুল মালিকের জানাজা

0

কাগজ রিপোর্ট ::

বুধবার বাদ আসর সিলেটে অনুষ্ঠিত হবে জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) আব্দুল মালিকের জানাজা। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শায়িত হবেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দেশের প্রথিতযশা হৃদরোগ বিশেষজ্ঞ আব্দুল মালেক।

ডা. আব্দুল মালিকের ভাতিজা ব্যাংকার মো জালাল উদ্দিন তাজ আধুনিক কাগজকে জানান, বুধবার ভোর ৪টায় ঢাকা থেকে মরদেহবাহী গাড়ি সিলেটের উদ্দেশে রওয়ানা হবে। বাদ আসর দক্ষিণ সুরমার কুচাইয়ের সৈয়দা নুরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে স্বাধীনতা পদকজয়ী এ শিক্ষাবিদ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ…রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্বে ছিলেন। বার্ধক্যজনিত কারণে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালিক মারা যান।

উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) আব্দুল মালিক ১৯২৯ সালের ১ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৯ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। আব্দুল মালিক ২০০৪ সালে স্বাধীনতা পদক পেয়েছিলেন। ২০০৬ সালে সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত করে। আবদুল মালিকের স্ত্রী আশরাফুন্নেসা খাতুন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে ডা. ফজিলাতুন্নেছা মালিক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কার্ডিলজি বিভাগের অধ্যাপক। ছেলে মাসুদ মালিক একজন ব্যবসায়ী। অপর ছেলে মনজুর মালিক কানাডায় থাকেন।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

0

৬ ও ৭ ডিসেম্বরের অবরোধ সফল করতে মঙ্গলবার রাতে নাইওরপুল টু জিন্দাবাজার সড়কে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ। মিছিলে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও অবৈধ তফসিল বাতিলের ১ দফাবদাবিতে কাল পরশুর অবরোধ সফল করতে সিলেটবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
৫ ডিসেম্বর ২০২৩ ইং।

খিঁচুনি রোগ সম্পুর্ন রুপে ভালো হয়

0

প্রসংগ, খিঁচুনি রোগ:

খিঁচুনি রোগকে গ্রামের সহজ সরল মানুষ অজ্ঞতার জন্যে ভুতে ধরা বা উপরি বাতাস লাগা বলে। এবং ভন্ড কবিরাজ, মোল্লা, তান্ত্রীকরাও তাই বলে রোগীর কাছ থেকে টাকা পয়সা, সোনা দানা ও গরু ছাগল মানত হিসেবে নিয়ে থাকে।

খিঁচুনি অনেক প্রকারের হয়ে থাকে। কখনও কখনও মাত্র কয়েক মিনিটের জন্যে সারা গায়ে প্রচন্ড ঝাঁকুনি হতে পারে। একে জেনারেলাইজড টনিক এন্ড ক্লনিক সিজার বলে। আবার কখনও কখনও এমনও হতে পারে যে রোগী কেবল মাত্র অল্প সময়ের জন্যে চোখ মিটমিট করতে পারে অথবা খুব অল্প সময়ের জন্যে অন্যমনস্ক হতে হতে পারে। অল্প সময়ের জন্যে অন্যমনস্ক হয়ে যাওয়া খিঁচুনি রোগ শিশুদের বেশী দেখা যায়। একে এবসেন্স সিজার বলে।

খিঁচুনি যে কোন সময় যে কোন জায়গায় হতে পারে বলে এ রোগ এ খুবই সতর্কতা অবলম্বন করতে হয়। সাধারণত দীর্ঘ মেয়াদে ঔষধ খেলে খিঁচুনি রোগ সম্পুর্ণ কমে যায়।

খিঁচুনি রোগের লক্ষণ:
সব চেয়ে বেশী যে খিঁচুনি রোগ দেখা যায় এর লক্ষণ হলো,
১. কোন কারণ ছাড়াই রোগীর হঠাৎ করে যেকোন জায়গায় যে কোন সময়ে রোগীর একপাশ বা সারা দেহ কাঁপতে শুরু করবে,
২. রোগী ধপাস করে পড়ে যাবে,

৩. রোগী অজ্ঞান হয়ে যাবে,

৪. রোগীর ঠোঁট বা জিহবায় কামড় পড়তে পারে,

৫. খিঁচুনির পর রোগী ঘুমিয়ে পড়বে

৬. এ পুরো বিষয়টি সম্পর্কে রোগী কিছুই বলতে পারবে না বা মনে করতে পারবে না।

৭. রোগীর এই খিঁচুনি ও অজ্ঞান হওয়া মাত্র ২/৩ মিনিটের বেশী স্থায়ী হবেনা।

মনে রাখতে হবে হিস্টেরিয়া রোগ আর খিঁচুনি এক নয়। হিস্টোরিয়া রোগে রোগী প্রচন্ড জোরে জোরে হাত পা ছুড়তে থাকে, জোরে নিশ্বাস নিতে থাকে এবং এটি সবার সামনেই হয়ে থাকে যা চলতে থাকে ঘন্টার পর ঘন্টা।

খিঁচুনি রোগের ঔষধ নির্দিষ্ট মেয়াদে এক টানা বেশ কয়েকদিন খেয়ে যেতে হয়। এতে খিঁচুনি রোগ সম্পুর্ন রুপে ভালো হয়ে যায়। খিঁচুনি রোগের ঔষধ শুরুর পর থেকে একদিন ও বন্ধ করা যাবেনা।

এ রোগে চিকিৎসাধীন থাকা অবস্থায় কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, যেমন আগুন পানি থেকে সতর্ক, ড্রাইভিং না করা ইত্যাদি।

ডা. সাঈদ এনাম
এমবিবিএস (ডিএমসি) এম ফিল (সাইকিয়াট্রি) বিসিএস (হেলথ)
ব্রেইন স্নায়ুবিক ও মনোরোগ বিশেষজ্ঞ

‘আওয়ামী লীগ জোটে থাকছে, ভাগাভাগি ১৭ ডিসেম্বরের মধ্যে’

0

কাগজ ডেস্ক ::

১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, নির্বাচন জোটগতভাবে হবে, বুধবার জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করবে আওয়ামী লীগ। জোটের আসন বিন্যাস ও প্রার্থী চূড়ান্ত করতে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় ইস্কাটনের বাসায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আমির হোসেন আমু বলেন, গতকাল (সোমবার) আমাদের ১৪ দলের নেত্রী একটি সভা করেছেন। সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। বর্তমান প্রেক্ষাপট, রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে। তখন আসনের বিষয়ে কথা উঠে এসেছে। আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা আরও বলেন, ১৪ দল একটি আদর্শিক জোট। আসন বিন্যাসের ওপর জোটের সম্পর্ক নির্ভর করে না।

এর আগে আমির হোসেন আমুর বাসায় তার সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার। বৈঠক শেষে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন। শেখ হাসিনার সঙ্গে বৈঠক এবং রাতের খাবারের মধ্য দিয়ে এই বার্তা পরিষ্কারভাবে দিয়েছেন যে, জোট আছে, জোট একসঙ্গে নির্বাচন করবে। আসন ভাগাভাগির বিষয়টা আমরা নিষ্পত্তি করতে সক্ষম হব। ইনু বলেন, যে আসনে জোটের প্রার্থী আসবে, সেখানে আওয়ামী লীগের প্রার্থী উঠে যাবে। যেকোনো লেনদেনে দর কষাকষি হবে, মন কষাকষি হবে। বন্ধুদের মধ্যে দরকষাকষি হয়, মন কষাকষি হয়। দিনের শেষে হাসিমুখে হাত ধরাধরি করে বেরিয়ে যাব।

জাসদ সভাপতি বলেন, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে দলীয় কৌশল কী হবে তা বিবেচনা করার জন্য আমরা শেখ হাসিনাকে বলেছি। আরও সময় আছে আলোচনা করে দেখব। প্রার্থীরা নৌকা মার্কায় নির্বাচন করবেন। কেউ প্রত্যাহার করে নিলে আচরণবিধি ভঙ্গ হয় না। তা করার জন্য যার যার দল তার প্রার্থীকে অনুরোধ করতে পারে। সুতরাং এ ব্যাপারে আমি মনে করি না মনোমালিন্য কিছু হবে। দলীয় কৌশলগত সিদ্ধান্ত কীভাবে কার্যকর করবে শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ১৪ দলীয় জোটের শরিক নেতারা। সেই বৈঠকে নির্বাচনে ১৪ দলের শরিক দলগুলোর আসন বণ্টনের জন্য চার সদস্যের একটি টিম গঠন করা হয়।

সেনাবাহিনী থাকবে নির্বাচনের মাঠে: ইসি আলমগীর

0

কাগজ ডেস্ক ::

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠে সেনাবাহিনী থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা সৈনিক আব্দুল জব্বার অডিটোরিয়ামে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভাগীয় ও জেলা প্রশাসনের নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন প্রতিহত করার ঘোষণা যারা দিয়েছে কিংবা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলাবাহিনী তৎপর আছে।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের ওপর বিদেশিদের চাপ একেবারেই নেই। আমাদের প্রস্তুতি ও নির্বাচনের পরিবেশ দেখে এখন পর্যন্ত বিদেশিরা সন্তুষ্ট। তাদের পক্ষ থেকে আমাদের কোনো সাজেশন দেওয়া হয়নি, চাপ তো নয়ই। তারা আমাদের কাছে যেটা জানতে চান সেটা হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমরা কি কি কাজ করেছি।

তিনি বলেন, নির্বাচনকে প্রতিহত করার জন্য যে সহিংসতার ঘটনা ঘটছে সেটা খুবই সীমিত পর্যায়ে আছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আমাকে আশ্বস্ত করেছেন সবকিছুই তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে নির্বাচনে বিঘ্ন ঘটা কিংবা ভোটাররা উৎসাহ নিয়ে ভোট দিতে যেতে পারবেন না, এমন ঘটনা ঘটার সুযোগ নেই। তপশিল ঘোষণার পর ভোটার-প্রার্থী থেকে শুরু করে সবাই এটিকে উৎসব হিসেবে নিয়েছেন।

নির্বাচনকে ঘিরে বড় কোনো চ্যালেঞ্জ নেই উল্লেখ করে ইসি আলমগীর বলেন, যে কোনো কাজ করতে গেলেই চ্যালেঞ্জ থাকে। ছোটখাটো চ্যালেঞ্জ তো আছেই। তবে কর্মকর্তারা এমন কোনো চ্যালেঞ্জের কথা বলেননি যেটা আমাদের কাছে বড় ইস্যু হিসেবে দেখা দিয়েছে।

প্রশাসনে রদবদলের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, আমাদের দেশের নির্বাচনে অতীতেও জেলা প্রশাসন পর্যায়ে কখনও কখনও পরিবর্তন করা হয়েছে, উপজেলা পর্যায়েও পরিবর্তন করা হয়েছে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসার শর্ত হিসেবে যে দাবিগুলো তুলেছিল, এর মধ্যে একটা দাবি ছিল প্রশাসনের রদবদল করতে হবে। তার একটা অংশ হিসেবে এটি করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনকে প্রতিহত করতে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও তা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না। ভোটারদের ভালো উপস্থিতি থাকবে বলে আশাবাদ।

অভিবাসন ঠেকাতে কঠোর ভিসা নীতির ভাবনা যুক্তরাজ্যের

0

ডেস্ক রিপোর্ট ::
অভিবাসন রোধে ভিসা নীতি আরও কঠোর করার পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য। এ লক্ষ্যে সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি পাঁচ দফার একটি পরিকল্পনা ঘোষণা করেন। এতে যেসব পরিবর্তনের কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে একটি হচ্ছে অভিবাসী দক্ষ কর্মীদের বেতন বৃদ্ধি। আর এই বেতন বৃদ্ধির ফলে গত বছর যে তিন লাখ নতুন অভিবাসী যুক্তরাজ্যে আসার যোগ্য বলে বিবেচিত হয়েছিলেন, তারা আর আসতে পারবেন না বলে ক্লেভারলি জানিয়েছেন। নতুন এই পরিকল্পনায় পারিবারিক ভিসার জন্য প্রয়োজনীয় ন্যূনতম আয়ের পরিমাণও বাড়ানো হয়েছে।

নতুন পরিকল্পনায় স্বাস্থ্য ও পরিচর্যা কর্মীদের (কেয়ারার) পরিবারকে যুক্তরাজ্যে নিয়ে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়ার কথা বলা হচ্ছে। এছাড়া যেসব কোম্পানি তাদের বর্তমান বেতন কাঠামোর চেয়ে ২০ শতাংশ কম বেতন দিচ্ছে, তারা যেন অভিবাসী শ্রমিকদের আনতে না পারে, সে ব্যাপারেও সিদ্ধান্ত নেয়ার কথা বলা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে যারা যুক্তরাজ্যে পড়তে আসেন, সেই সব শিক্ষার্থীরা যেন ইচ্ছা করলেই তাদের পরিবারের সদস্যদের দেশটিতে আনতে না পারেন, সে ব্যাপারেও ব্যবস্থা নেয়া হচ্ছে।

নভেম্বরে যুক্তরাজ্য সরকারের এক পরিসংখ্যানে দেখা যায় যে, ২০২২ সালে দেশটিতে ৭ লাখ ৪৫ হাজার মানুষ অভিবাসী হিসেবে প্রবেশ করেছে, যা দেশটির অভিবাসন ইতিহাসে সর্বোচ্চ। এর ফলে উদ্বেগ সৃষ্টি হওয়ায় নতুন এই পরিকল্পনা গ্রহণ করেছে ব্রিটিশ সরকার।

সংসদ সদস্যদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্যে অভিবাসনের লাগাম টানা প্রয়োজন। বছরের পর বছর ধরে দেশটিতে স্বাস্থ্য ও পরিচর্যা ভিসার অপব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, অভিবাসন নীতি অবশ্যই স্বচ্ছ, ন্যায্য ও টেকসই হতে হবে।

নতুন পরিকল্পনায় দক্ষ কর্মীদের ন্যূনতম বেতন ৩৮ হাজার ৭০০ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। আগে যেখানে তাদের ন্যূনতম বেতন ছিল ২৬ হাজার ২০০ পাউন্ড। এছাড়া নতুন এই পরিকল্পনার ফলে এখন থেকে পারিবারিক ভিসায় যুক্তরাজ্যে যেতে হলে আবেদনকারীর ন্যূনতম আয় থাকতে হবে ৩৮ হাজার ৭০০ পাউন্ড।

নতুন নীতির কারণে যুক্তরাজ্যে পড়তে আসা বিদেশি শিক্ষার্থীরা এখন চাইলেই আর তাদের পরিবারের সদস্যদের আনতে পারবেন না। আর এতেই অভিবাসীদের সংখ্যা অর্ধেকে নেমে আসবে বলে বিশ্বাস করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২০২২ সালের অভিবাসনের তথ্য প্রকাশ হওয়ার পর থেকেই নড়েচড়ে বসে যুক্তরাজ্য সরকার। দেশটিতে অভিবাসন কমিয়ে আনার ব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার সরকারের উপর চাপ চাপ বাড়তে থাকে।

এসব পরিবর্তন আগামী বসন্ত থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন বলেন, এই নীতির ফলে গত বছরের তুলনায় আগামী বছর অন্তত তিন লাখ কম অভিবাসী আসবে।

এদিকে, নতুন এই পরিকল্পনার প্রতিক্রিয়ায় লেবার পার্টির সংসদ সদস্য ইভেট কুপার বলেছেন, সোমবারের ঘোষণা এটি বুঝিয়ে দিয়েছে যে, অভিবাসন ব্যবস্থা ও অর্থনীতি- উভয় ক্ষেত্রেই বছরের পর বছর ধরে টোরিরা কীভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, অভিবাসীদের সংখ্যায় লাগাম টানা উচিত, অথচ এ বিষয়ে কনজারভেটিভরা আর উল্লেখযোগ্য কোনো টেকসই সংস্কার আনতে পারছে না।

অন্যদিকে, ব্রিটেনের ট্রেড ইউনিয়ন ইউনিসনের জেনারেল সেক্রেটারি ক্রিস্টিনা ম্যাকানিয়া নতুন অভিবাসন নীতিকে নিষ্ঠুর বলে অভিহিত করে বলেন, এই পরিকল্পনা যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সামাজিক পরিচর্যার ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনবে। অভিবাসী শ্রমিকদের এখানে আসতে উৎসাহিত করা হয়েছিল, কারণ উভয় সেক্টরেই কর্মীদের যথেষ্ঠ অভাব রয়েছে। হাসপাতাল ও কেয়ার হোমগুলি এসব অভিবাসী শ্রমিকদের ছাড়া কাজ চালাতে পারবে না।

জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার আব্দুল মালিক আর নেই

0

কাগজ ডেস্ক ::

জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) আব্দুল মালিক আর নেই। মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে স্বাধীনতা পদকজয়ী এ শিক্ষাবিদ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ…রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্বে ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সহকারী পরিচালক (জনসংযোগ) শাহাজাদী সুলতানা ডলি বলেন, বার্ধক্যজনিত কারণে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালিক মারা যান।

উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) আব্দুল মালিক ১৯২৯ সালের ১ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৯ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। আব্দুল মালিক ২০০৪ সালে স্বাধীনতা পদক পেয়েছিলেন। ২০০৬ সালে সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত করে।

আবদুল মালিকের স্ত্রী আশরাফুন্নেসা খাতুন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে ডা. ফজিলাতুন্নেছা মালিক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কার্ডিলজি বিভাগের অধ্যাপক। ছেলে মাসুদ মালিক একজন ব্যবসায়ী। অপর ছেলে মনজুর মালিক কানাডায় থাকেন।