Home Blog Page 162

দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

0

আধুনিক ডেস্ক ::
দেশে যেন গণতান্ত্রিক রূপান্তর ঠিকমতো না হয়, সে জন্য আবার অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এই ষড়যন্ত্র সফল হবে না বলে মনে করছেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, যত দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল টিকে থাকবে, তত দিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করার কোনো শক্তি কেউই হতে পারবে না। সোমবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয়, অর্থনীতি ধ্বংস হয়ে যায়, তখনই বিএনপির ওপর দেশ পুনর্গঠনের দায়িত্ব এসে পড়ে। প্রতিটি সময় তা-ই ঘটেছে। আজকে এখন আবার যা মনে হচ্ছে, তাতে করে বিএনপিকেই হয়তো–বা সেই দায়িত্বটা নিতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

মির্জা ফখরুল বলেন, ‘আজ একটা ষড়যন্ত্র চলছে, একটা চক্রান্ত চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করা হয়। দেশে একটা ষড়যন্ত্র তৈরি করা হয় যেন বাংলাদেশে গণতান্ত্রিক ট্রানজিশন ঠিকমতো না হয়। কিন্তু আমরা এটা বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল যত দিন তারা টিকে থাকবে, তত দিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করার কোনো শক্তি কেউই হতে পারবে না।’

বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে যে পথ দেখাচ্ছেন, যে কথাগুলো বলছেন অর্থনীতি সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, তিনি দেশের সামনে যে স্বপ্ন তুলে ধরছেন, সেই স্বপ্ন শুনে আমার একটি কথাই মনে হয়, মার্টিন লুথার কিংয়ের সেই ঐতিহাসিক কথা—আই হ্যাভ আ ড্রিম, তারেক রহমান হ্যাজ আ ড্রিম। ইনশা আল্লাহ সেই ড্রিম নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব এবং আমরা জয় করব। উই শ্যাল ওভারকাম।’

এ সময় রাজনৈতিক দলগুলোকে পরস্পর কাদা–ছোড়াছুড়ি না করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই যে একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করার, বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার। আসুন সবাই মিলে একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকে এগিয়ে নিয়ে যাই।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যুবদল আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত দর্শক-স্রোতাদের একাংশ। আজ সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যুবদল আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত দর্শক-স্রোতাদের একাংশ। আজ সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরেছবি: দীপু মালাকার
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপাসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী, আবদুস সালাম, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

এর আগে বেলা সাড়ে তিনটায় যুবদল সভাপতির সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সেখানে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত যুবদলের নেতা-কর্মীদের তথ্য তুলে ধরা হয়। পরে একটি ‘থিম সং’ পরিবেশন করা হয়। পরবর্তী সময় যুবদলের আয়োজনে সম্প্রতি ঢাকার ছয়টি স্থানে অঙ্কিত গ্রাফিতির ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ যুবদলের ৭৮ নেতা–কর্মী ও সমর্থকের পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট ও আর্থিক অনুদান দেওয়া হয়। আর্থিক অনুদান তাঁদের হাতে তুলে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদেরও পুরস্কার তুলে দেওয়া হয়।

শাবিতে উন্নত সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহারের ওপর কর্মশালা

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে “উন্নত ভৌগোলিক সরঞ্জাম ও প্রযুক্তির ব্যবহার” শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সোমবার (৪ আগস্ট ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, “আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ৩২০ একর এলাকাকে একটি প্রযুক্তিনির্ভর শিক্ষাকেন্দ্রে পরিণত করার লক্ষ্যে কাজ করছি। বর্তমানে ক্যাম্পাসে নানা উন্নয়নমূলক কাজ চলমান থাকায় শিক্ষার্থীদের চলাচলে কিছুটা অসুবিধা হতে পারে। তবে আমি সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানাই এবং এই উন্নয়নে সক্রিয় সহযোগিতা কামনা করি। আজকের এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক ভৌগোলিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার শিখতে পারবে, যা তাদের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, “এই কর্মশালা সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। ভূগোল ও পরিবেশ এখন বৈশ্বিকভাবে অত্যন্ত গুরুত্ববহ বিষয়। আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষতা অর্জনে প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের বিকল্প নেই।” তিনি ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও গবেষণায় শিক্ষার্থীদের আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, “আমাদের একটি পূর্ণাঙ্গ ভিডিও তথ্যচিত্র প্রয়োজন, যার মাধ্যমে আমরা আমাদের ক্যাম্পাসের কার্যক্রম দেশ ও বিদেশে তুলে ধরতে পারি। আমরা চাই আমাদের ক্যাম্পাস আন্তর্জাতিক মানে উন্নীত হোক।” তিনি শিক্ষার্থীদের ভৌগোলিক সরঞ্জাম ব্যবহারে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালার কারিগরি অধিবেশন পরিচালনা করেন গবেষণা কর্মকর্তা তানিয়া সুলতানা। এছাড়াও বক্তব্য রাখেন এস্টেট অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হাসনাত।

উল্লেখ্য, কর্মশালায় অংশগ্রহণকারীরা আধুনিক ভৌগোলিক যন্ত্র ও প্রযুক্তির ব্যবহার, কৌশল ও বাস্তব প্রয়োগ সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন।

শাবিতে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ৩টি দ্বিতল বাসের উদ্বোধন

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর তিনটি দ্বিতল বাস চালু করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর সামনে বাস চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

এসময় উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “আজ আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসির তিনটি দ্বিতল বাস চালু করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে। এই বাসগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার ক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা প্রত্যাশা করি। খুব শিগগিরই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ক্যাম্পাস পর্যন্ত শাটল বাস সার্ভিস চালুর পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেন, “নতুন বাস সার্ভিসটি সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এটি শিক্ষার্থীদের কল্যাণে একটি বড় অর্জন। বিশেষ করে, জুলাই বিপ্লবের এক বছর পূর্তির দিনে এই বাস চালুর ঘটনা আমাদের জন্য আরও তাৎপর্যপূর্ণ। আমরা শুরু থেকেই যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি, তার কেন্দ্রবিন্দুতে ছিল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বার্থ। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় এ নতুন সংযোজন শিক্ষার্থীদের যাতায়াতে শৃঙ্খলা ও কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

পরিবহন প্রশাসক অধ্যাপক আ এফ এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. সালমা আখতার, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, প্রধান প্রকৌশলী জয়নাল ইসলাম চৌধুরী এবং কলেজ মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ ইউনুস আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আ এফ এম মিফতাউল হক।

উল্লেখ্য, চালু হওয়া তিনটি দ্বিতল বাস শাবিপ্রবি ক্যাম্পাস থেকে সিলেট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চলাচল করবে।

জৈন্তাপুরে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত

0

জৈন্তাপুর প্রতিনিধিঃ

ঐতিহাসিক ৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জৈন্তাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বিকেল ৫টায় জৈন্তাপুর উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিজয় স্তম্ভে গিয়ে পথসভায় রূপ নেয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিন।

তিনি বলেন, (৩৬ জুলাই) গণঅভ্যুত্থান ছিল নিপীড়নের বিরুদ্ধে সাধারণ জনগণের বিজয়। এই ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। শুধুমাত্র নির্বাচন নয়, এটি ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন।

তিনি আরও বলেন, দেশে চলমান চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজিসহ সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে দুর্বার গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। একইসাথে ফ্যাসিবাদী শক্তির বিচার নিশ্চিত করতে হবে।

পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া, থানা সূরা সদস্য নাজমুল ইসলাম, ‘জুলাই আন্দোলন’-এর অন্যতম সংগঠক হাবিবুর রহমান প্রমুখ।

কর্মসূচিতে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সফিকুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়নের সভাপতি নরুল ইসলাম, দরবস্ত ইউনিয়নের সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন, চারিকাটা ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন, হরিপুর ইউনিয়নের সভাপতি হাফিজ কামরুল ইসলাম বাবর, চিকনাগুল ইউনিয়নের সভাপতি তোফায়েল আহমদ, জৈন্তাপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামীম আহমদ।

গণমিছিলের পুরো সময়জুড়ে অংশগ্রহণকারীরা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই ‘গণতন্ত্রের বিজয় চাই’ সহ নানা স্লোগানে কর্মসূচীকে প্রাণবন্ত করে তোলেন।

শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারত ইতিবাচক উত্তর দেয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

0

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে এ বিষয়ে দিল্লি থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা এ তথ্য জানান তিনি। শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এর নতুন কোনো তথ্য নেই। বিচারের সম্মুখীন করতে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। ভারত থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি। বাংলাদেশ অপেক্ষা করছে।

তিনি বলেন, ইতোমধ্যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। কেউ আসুক আর না আসুক, তার জন্য তো বিচার আটকে থাকে না।

শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক কোনো সহযোগিতা নেওয়া হবে কি না– উত্তরে উপদেষ্টা বলেন, সরকার প্রয়োজন মনে করলে সহযোগিতা নিতে পারে। তবে এ মুহূর্তে কোনো প্রয়োজন দেখছি না।

ভারতের ‘পুশইন’ নিয়ে বাংলাদেশের নীতি জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, পুশইন নিয়ে কোনো নীতি নেই। ভারতে কোনো বাংলাদেশি অবৈধভাবে বসবাস করে, তাহলে তাকে তারা (ভারত) আটক করতে পারে। বিষয়টি আমাদের জানাবে, বাংলাদেশ তার নাগরিকত্ব নিশ্চিত করবে এবং ফেরত পাঠাবে। পুশইন হচ্ছে এ ব্যবস্থার একটি ব্যত্যয় এবং এ নিয়ে আমরা আপত্তি জানিয়েছি।

তিনি বলেন, ভারতকে বলেছি যে, তোমরা যে নাগরিকদের তালিকা দিয়েছ, সেই তালিকা অনুযায়ী যাচাই করে নাগরিকদের ফেরত নিয়েছি। ফলে সে পদ্ধতিতেই ফেরত পাঠানো উচিত। তারপরও ভারত পুশইন করছে, এটি দুর্ভাগ্যজনক। আমরা এ বিষয়ে প্রতিবাদ করছি।

এখন বাংলাদেশের কি করার রয়েছে– উত্তরে উপদেষ্টা বলেন, একটি কথা অনস্বীকার্য যে এ বিষয়ে আমরা যুদ্ধ করবো না নিশ্চই। তাহলে বাকি পদ্ধতি বাকি থাকে, সেটি হচ্ছে কূটনৈতিক আলোচনা। সেটি আমরা করছি। সাফল্য এখন আসছে না, আমরা আশাকরি যে সাফল্য আসবে।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী বলেছেন, যারা নির্বাচনকে ভয় পায় তারা সংস্কারের দোহাই দিয়ে জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অথচ বাংলাদেশে সংস্কারের ৩১ দফা প্রস্তাবনা ২০২৩ সালে জাতির সামনে উপস্থাপন করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ৩১ দফা সংস্কারের মধ্যেই রয়েছে আগামীর সাম্য ও মানবিক বাংলাদেশের রুপরেখা। ৩১ দফা সংস্কার প্রস্তাবনা ও ধানের শীষের পক্ষে নেতাকর্মীরা ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, যে কাজ করলে দেশ এবং দলের উপকার হবে সেই কাজ করতে হবে এবং যেই কাজ করলে দেশ ও দলের ক্ষতি হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকতে হবে। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, কারো ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠন নেবে না। একাত্তর এবং চব্বিশের পরাজিত শত্রুরা দেশ, দল ও জিয়া পরিবারের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র ও প্রতিনিয়ত মিথ্যাচার করে বেড়াচ্ছে। এসব ষড়যন্ত্র ও অপ্রচারের বিরুদ্ধে রাজপথ ও সোস্যাল মিডিয়ায় নেতাকর্মীদের শালীনতা ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে স্বোচ্চার হতে হবে।

সোমবার দুপুরে নগরীর জিন্দাবাজারের একটি হলরুমে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি ডা: জাহিদুল কবির, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফছর খান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন।

মতবিনিময় সভায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জল, আব্দুল রউফ, সৈয়দ সরওয়ার রেজা, এমদাদ বক্স, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, জাহাঙ্গীর মিয়া, আহবায়ক কমিটির সদস্য আব্দুল জলিল, মিছবাউর রহমান, আব্দুস সালাম আজাদ সাহেদ, শেখ আব্দুল মনাফ, হাবিবুর রহমান হাবিব, খন্দকার ফয়েজ আহমদ, রুমেল আহমদ রুশন, সাইদ মাহমুদ ওয়াদদু, সাইদুর রহমান, মো: আশিক মিয়া, সাইদুল এনাম চৌধুরী লাহিন, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, আয়াত আলী প্রিন্স, কয়েস আহমদ, আব্দুল আমিন, দিহান আহমদ হারুন, ১৩ উপজেলা ও ৫ পৌরসভার মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদস্য সচিব নুরুল আমিন, সদর উপজেলার আহবায়ক আমিনুর রহমান আমিন, সদস্য সচিব জুয়েল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলার আহবায়ক জাহাঙ্গীর হোসেন, গোয়াইনঘাট উপজেলার আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, সদস্য সচিব শাহাব উদ্দিন চেয়ারম্যান, কোম্পানীগঞ্জ উপজেলার আহবায়ক এডভোকেট আলা উদ্দিন, জৈন্তাপুর উপজেলার আহবায়ক মো: শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, বিশ্বনাথ উপজেলার সদস্য সচিব আশিকুর রহমান রানা, বিশ্বনাথ পৌরসভার সদস্য সচিব আহমদ দুলাল, ওসমানীনগর উপজেলার আহবায়ক রকিব আলী, বালাগঞ্জ উপজেলার আহবায়ক সাবুল আহমদ, সদস্য সচিব দেলোয়ার হোসেন মুকিত, জকিগঞ্জ উপজেলার আহবায়ক শামসুল ইসলাম লেইছ, সদস্য সচিব এডভোকেট রুহুল আমিন, জকিগঞ্জ পৌরসভার আহবায়ক সাহেদুজ্জামান সাহেদ, কানাইঘাট উপজেলার আহবায়ক ফারুক আহমদ মেম্বার, সদস্য সচিব আমিনুল ইসলাম আমিন, গোলাপগঞ্জ উপজেলার আহবায়ক মওদুদুল হক সুমন, সদস্য সচিব নাসির আহমদ আবেদ, গোলাপগঞ্জ পৌরসভার সদস্য সচিব তাজুল ইসলাম তাজ, বিয়ানীবাজার উপজেলা সদস্য সচিব আফজল আহমদ। এছাড়া সভায় ১৩ উপজেলা ও ৫ পৌরসভার যুগ্ম আহবায়কবৃন্দ, ইউনিয়ন কমিটির আহবায়ক, সদস্য সচিব এবং পৌরসভার ওয়ার্ডসমূহের আহবায়ক, সদস্য সচিব বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা: জাহিদুল কবির বলেন, অন্যরা যেখানে ব্যর্থ হয়েছে স্বেচ্ছাসেবক দল সেখানেই সাফল্য দেখিয়েছে। সিলেটে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের সাহসী ও অগ্রনী ভূমিকার প্রশংসা করে তিনি আগামীদিনে এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা রাখার পুরস্কারস্বরুপ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৫০টি আসনে স্বেচ্ছাসেবক দলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দকে মূল্যায়ন করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি দাবি জানান।

ইয়েমেন উপকূলে নৌকা ডুবে অন্তত ৬৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

0

আধুনিক ডেস্ক ::

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৬৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকাটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন। বিবিসির খবরে বলা হয়েছে, রোববার (৩ আগস্ট) খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ইয়েমেন প্রধান আবদুসাত্তার এসোয়েভের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের কাছে নৌকাটি ডুবে যায় এবং ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ১২ জনকে উদ্ধার করা হলেও অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।

হতাহতদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। আফ্রিকা থেকে কাজের সন্ধানে উপসাগরীয় আরব দেশগুলোতে কাজের খোঁজে যেতে অভিবাসীদের জন্য ইয়েমেন গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হয়। আইওএম জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে বহু অভিবাসী নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় খানফার জেলায় ৫৪ জন অভিবাসীর মরদেহ উপকূলে পাওয়া গেছে এবং আরও ১৪টি মরদেহ জিনজিবারের একটি হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার

0

আধুনিক ডেস্ক ::

সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতে তিনি কক্ষটিতে ছিলেন। সকালে কোনো সাড়াশব্দ না পাওয়ায় কক্ষটি খুলে অচেতন অবস্থায় তাঁকে পাওয়া যায়।

চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন বলেন, সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ ক্লাবের গেস্টহাউসের একটি কক্ষে একা ছিলেন। সোমবার অনেক বেলা পর্যন্ত তিনি কক্ষ থেকে বের না হওয়ায় ক্লাবের লোকজন বিচলিত হন। দুপুর ১২টার পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কক্ষের তালা খুলে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, চিকিৎসকদের ধারণা কক্ষের মধ্যে রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বলেন, সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকদের একটি দল চট্টগ্রাম ক্লাবে এসে সাবেক সেনাপ্রধানের পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তারা সাবেক সেনাপ্রধানকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে তাঁরা জানিয়েছেন।

এম হারুন-অর-রশীদ ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা। মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি বীর প্রতীক উপাধিতে ভূষিত হন।

শিপুর পাশে ওসমানী হাসপাতালের নার্সরা, বিএনএ সিলেট জেলার কৃতজ্ঞতা প্রকাশ

0

আধুনিক ডেস্ক:

শিপু লাল দাস। সিলেট মডেল নার্সিং ও মিডওয়াইফারি ইন্সটিটিউট’র ছাত্র । সম্প্রতি তিনি Guillain-Barré syndrome (GBS) রোগে আক্রান্ত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন। বর্তমানে অনেকটা উন্নতির দিকে। মানুষের জন্য মানুষ, এ কথার ভিত্তিতে শিপুর পাশে ওসমানী হাসপাতালে কর্মরত নার্সরা চিকিৎসা সেবার জন্য ঢাল হয়ে পাশে ছিলেন। হাসপাতালের সিনিয়র নার্সিং কর্মকর্তাদের সিদ্ধান্তে শিপুর জন্য এ ব্যয়বহুল চিকিৎসার জন্য সহায়তা চাওয়ায় সকল নার্সরা ঐক্যমত পোষণ করে বিনা দাবিতে সামর্থ্য অনুযায়ী মন উজাড় করে সকলেই পাশে ছিলেন। এতে দুই দফায় শিপু লাল দাসকে ৭৯,৯০০/= টাকা চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। এসময় তার পরিবারের কাছে এ সমস্ত সহায়তা পৌঁছে দেয়া হয়।

দুই দফায় সহায়তা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন নার্সিং সুপারিনট্যান্ডেন্ট ফেরদৌসী আক্তার, ডেপুটি নার্সিং সুপারিনট্যান্ডেন্ট কাঞ্চন রায়, নার্সিং সুপারভাইজারগণ, সিলেট জেলা বিএনএ সভাপতি জুবেদা খানম, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, কোষাধ্যক্ষ ফজলে রাব্বী সাজু, সদস্য সচিব (এনএ,সিওমেকহা) ইমরান আহমদ তাপাদার, নার্সিং কর্মকর্তা আসাদুর নুর তারেক সহ আরো অনেকে।

বিএনএ সিলেট জেলা কমিটি’র বরাত দিয়ে বলা হয়, এটা একটা মহৎ কাজ। মানুুষের জন্যই আমরা কাজ করি। নার্সরা সবসময় এদেশের মানুষের পাশে আছে। এ মহৎ কাজে এগিয়ে আসায় ওসমানী হাসপাতালে নার্সদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ও মোবারকবাদ জানাচ্ছি এবং এ সমস্ত কাজে সবসময় মনোনিবেশ থাকার জন্য সকলকে আহবান করছি।

বাংলাদেশের মানুষ আর প্রতিহিংসা–প্রতিশোধের রাজনীতি চায় না: তারেক রহমান

0

আধুনিক ডেস্ক ::
বাংলাদেশের মানুষ আর বিভেদ–বিরোধ ও প্রতিহিংসা–প্রতিশোধের রাজনীতি চায় না বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত বাংলাদেশে জনগণ আর বিভেদ–বিরোধ ও প্রতিহিংসা–প্রতিশোধের রাজনীতি চায় না। জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে রাজনীতির গুণগত পরিবর্তন চায়। রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সমাবেশে বক্তব্য দেন তিনি। জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ ছাত্র সমাবেশের আয়োজন করে ছাত্রদল।

ধর্মীয় ও সামাজিক মূল্যবোধে উচ্চকিত বিএনপি আগামী দিনে মানবিক মানুষ তৈরির রাজনীতি শুরু করতে চায় বলে জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপির আগামী দিনের নীতি কর্মসংস্থান সৃষ্টি আর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার রাজনীতি। বিএনপির নীতি আজকের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার রাজনীতি। মানবিক মূল্যবোধে উজ্জীবিত কর্মমূখী শিক্ষা কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের রাজনীতি।

‘ফ্যাসিস্ট চক্র’ শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন তারেক রহমান। তিনি বলেন, তারা শিক্ষাপ্রতিষ্ঠানকে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করেছে।

কারিগরি ও ব্যবহারিক শিক্ষার ওপর জোর দিয়ে বিএনপি আগামী দিনে শিক্ষা কারিকুলাম ঢেলে সাজাতে কাজ করছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একাডেমিক পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের যদি স্কুল পর্যায় থেকে যা যে ক্ষেত্রে আগ্রহ আছে, সেদিকে ব্যবস্থা করে দেওয়া যায়, এ ধরনের শিক্ষা থাকলে বাস্তব অভিজ্ঞতা অর্জন হয়। তাহলে একজন শিক্ষার্থী স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় শেষ হলে তাকে বেকারত্বের অভিশাপ পোহাতে হবে না। বাস্তব অভিজ্ঞতা থাকলে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে চার বছর শেষ করার পর চাকরি পাওয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণ করতে হবে না। সেই লক্ষ্যকে সামনে রেখে বিএনপি স্কুল পর্যায় থেকে ব্যবহারিক কারিগরি শিক্ষার ওপর জোর দিয়ে আগামী দিনে শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানোর কাজ করছে।

এর আগে বেলা আড়াইটার দিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে ছাত্র সমাবেশ শুরু হয়। বেলা সোয়া তিনটার দিকে ভার্চ্যুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান ও আসাদুজ্জামান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, হাবিব উন নবী খান, শহীদ উদ্দীন চৌধুরী প্রমুখ।