Homeক্যাম্পাসখালেদা জিয়ার জন্মদিনে শাবি...

খালেদা জিয়ার জন্মদিনে শাবি ছাত্রদলের পৃথক দোয়া মাহফিল

শাবি প্রতিনিধি:

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) জাতীয়তাবাদী ছাত্রদলের দুটি গ্রুপ পৃথকভাবে দোয়া মাহফিলের আয়োজন করেছে।

শুক্রবার (১৫ আগস্ট) বাদ আছর একদল ছাত্রদল নেতা সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এবং অন্যদল সিনিয়র সভাপতি মোহাম্মদ সোহাগের নেতৃত্বে শাহপরান হলের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় মসজিদের দোয়া মাহফিলে ছাত্রদল সভাপতি রাহাত জামান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অনন্য নাম, যিনি দৃঢ়তা, প্রজ্ঞা ও ত্যাগের মাধ্যমে গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন।তিনি প্রমাণ করেছেন একজন নারীও জাতীয় নেতৃত্বের সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন। বেগম জিয়ার রাজনৈতিক দূরদৃষ্টি, আপসহীন মনোভাব এবং জনগণের প্রতি অগাধ ভালোবাসা তাঁকে যুগের পর যুগ প্রাসঙ্গিক করে রেখেছে। বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও স্বাধীনতার প্রতিটি অধ্যায়ে তাঁর অবদান অমলিন। আমরা গর্ব করি যে, আমাদের প্রজন্ম একজন খালেদা জিয়াকে দেখেছে, যিনি সত্যিকারের জনগণের নেতা।”

সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, “ শাবিপ্রবি ছাত্রদলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৮১তম জন্মবার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা তাঁর দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।” তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম ও অবিচল নেতৃত্ব এই দেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি আজীবন গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে লড়ে গেছেন, যা আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে আছে।
শাবিপ্রবি ছাত্রদল তাঁর স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে অঙ্গীকারবদ্ধ।”

শাহপরান হল মসজিদে অনুষ্ঠিত অন্য গ্রুপের দোয়া মাহফিলে সিনিয়র সভাপতি মোহাম্মদ সোহাগ বলেন, “আজকের মাহফিল শুধু একজন নেত্রীর জন্মদিন নয়, তাঁর সংগ্রামী জীবন, দেশপ্রেম ও গণতন্ত্রের জন্য ত্যাগকে স্মরণ করার মুহূর্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাহস, সততা ও ন্যায়ের প্রতীক। আমরা তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।
প্রতিটি নেতা-কর্মীর দায়িত্ব হলো সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখা। গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সাহস ও নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে। রাজনৈতিক মতভেদ থাকলেও স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় অবস্থান স্পষ্ট ও দৃঢ় রাখতে হবে।
ঐক্যবদ্ধ ছাত্রদলই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অগ্রদূত হবে—এই বিশ্বাসে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানাই। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে অবিচল রাখুন।”

কেন্দ্রীয় মসজিদের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নর্থইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড ইঞ্জিনিয়ার মো ইকবাল, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড মো সাজেদুল করিম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড আসরাফ উদ্দিন, অধ্যাপক ড মো সাইফুল ইসলাম, অধ্যাপক ড রেজওয়ান আহমদ, অধ্যাপক ড শাহ মো আতিকুল হক, অধ্যাপক ড মো মুরাদ, অধ্যাপক ড শফিকুল ইসলাম, অধ্যাপক ড মো মঞ্জুর উল হায়দার, অধ্যাপক ড মো আসরাফ সিদ্দিকি, অধ্যাপক ড ইফতেখার আহমদসহ ছাত্রদলের শাবিপ্রবি শাখার সকল নেতৃবৃন্দ।

spot_img

Most Popular

আরও পড়ুন

লাখাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ ও অপারেশনের ব্যবস্থা গ্রহন

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ...

আরিফের প্রচেষ্টায় উন্নয়ন বরাদ্দে নতুন ইতিহাস গড়লো সিলেট-৪ আসন

★হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে নির্মিত হবে ১১টি সেতু ★যোগাযোগ ব্যবস্থায় ঘটবে...

শাবিপ্রবি ক্যাম্পাসের ছয় জলাশয়ে ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত

শাবিপ্রবি প্রতিনিধি: 'রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে...

হজরত শাহজালাল (রহ.) এর মাজার: আধ্যাত্মিকতার পাশাপাশি পর্যটন ও জাতীয় রাজস্বের সম্ভাবনা

রাহাত সাঈদ: সিলেটের হজরত শাহজালাল (রহ.) এর মাজার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক...

spot_img

পড়ুন

লাখাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ ও অপারেশনের ব্যবস্থা গ্রহন

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ এবং চোখের অপারেশন ও লেন্স সংযোজনের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসংখ্য চোখের রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চিকিৎসাসেবা...

আরিফের প্রচেষ্টায় উন্নয়ন বরাদ্দে নতুন ইতিহাস গড়লো সিলেট-৪ আসন

★হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে নির্মিত হবে ১১টি সেতু ★যোগাযোগ ব্যবস্থায় ঘটবে বৈপ্লবিক পরিবর্তন ★আর্থসামাজিক উন্নয়নের নতুন দিগন্ত আধুনিক ডেস্ক: প্রকৃতির অনবদ্য সৌন্দর্য্যে সমৃদ্ধ সিলেট-৪ আসন। গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত,এ আসনটি মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই অঞ্চলের প্রতিটি গ্রামেই নদী, ঝর্ণা, জলাবন ও সবুজের অপূর্ব মেলবন্ধনে বৈচিত্র্য ঘেরা।...

শাবিপ্রবি ক্যাম্পাসের ছয় জলাশয়ে ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত

শাবিপ্রবি প্রতিনিধি: 'রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের ছয়টি লেক ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনের লেকে শাবিপ্রবি প্রশাসন ও সিলেট জেলা মৎস্য কার্যালয়ের...

হজরত শাহজালাল (রহ.) এর মাজার: আধ্যাত্মিকতার পাশাপাশি পর্যটন ও জাতীয় রাজস্বের সম্ভাবনা

রাহাত সাঈদ: সিলেটের হজরত শাহজালাল (রহ.) এর মাজার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও ঐতিহাসিক স্থান। প্রতিদিন দেশ-বিদেশের হাজারো মানুষ এই মাজার জিয়ারত করতে আসেন। তাঁদের দান ও অনুদানে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ জমা হয় বলে জনমনে ধারণা রয়েছে। কিন্তু এসব অর্থের স্বচ্ছ হিসাব, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা এবং জনকল্যাণমূলক ব্যবহারের...

শাবি প্রেসক্লাবের উদ্যোগে ক্যাম্পাসে শীতকালীন ফুলের চারা রোপণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে শীতকালীন ফুলের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের চেতনা ৭১-এর পাশে বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। উদ্বোধনকালে উপাচার্য বলেন, শাবি প্রেসক্লাবের উদ্যোগে ফুলের চারা রোপণ...

জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শাবিপ্রবি প্রতিনিধি: জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত করা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেটের পেশাজীবী নেতারা। বৃহস্পতিবার(১২ নভেম্বর) রাতে সিলেট নগরের দরগাহ গেট এলাকার একটি হোটেলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায়...

লাখাইয়ে কাটাইয়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নিহত – ১

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. মইনুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের কাটাইয়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত মইনুল...

জৈন্তাপুরে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, পুনরায় গ্রেপ্তার অভিযান জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে গ্রেফতারের পর পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপসহ উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেফতারে অভিযান চালাচ্ছে...

শাবিপ্রবিতে বিপ্লব ও সংহতি দিবসে ছাত্রদলের আলোচনা সভা

শাবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের গ্যালারিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শাবিপ্রবি ছাত্রদলের শাখা ছাত্রদলের সহ-সভাপতি মো....

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডা. জুবাইদা রহমানের সঙ্গে শামা হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

আলোচনায় সিলেটের নারী উদ্যোক্তা, নারী স্বাস্থ্য ও কল্যাণমূলক উদ্যোগ নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত পরিচালক শামা হক চৌধুরী। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী। বৃহস্পতিবার (৫...

ওসমানী হাসপাতালে নিরাপদ নন কেউই

বিচারহীনতায় বেপরোয়া ইন্টার্ন চিকিৎসকরা আধুনিক রিপোর্ট: সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান। উন্নত চিকিৎসার আশায় প্রতিদিন এখানে আসেন সিলেটসহ আশপাশের জেলার অসংখ্য মানুষ। কিন্তু চিকিৎসা নিতে এসে রোগীর স্বজনদের হামলার শিকার হওয়ার অভিযোগ রয়েছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন সাংবাদিকেরাও। কখনো মারধর, কখনো...

জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টায় উপজেলার দরবস্ত বাজার এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সিলেটগামী একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব মাদক...