Homeজাতীয়নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে...

নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেছে: সালাহউদ্দিন আহমদ

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণে নির্দিষ্ট করে আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা এবং তার আগে দেওয়া জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, এর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে দোদুল্যমানতা ছিল, সেটি কেটে গেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার সন্ধ্যার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে নির্বাচন আয়োজনের পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। এরপর বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তাৎক্ষণিকভাবে এই প্রতিক্রিয়া জানিয়েছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। একটি জুলাই ঘোষণাপত্র, আরেকটি জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাচ্ছি।’

এই ঘোষণার জন্য তারা ও সারা জাতি অপেক্ষা করছিল বলে উল্লেখ করেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘এখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে যথাসময়ে। এর মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচন নিয়ে যে একটি দোদুল্যমানতা ছিল, তা আর রইল না। এখন সারা জাতি নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে। আগামী দিনের নির্বাচন ইনশা আল্লাহ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসিত একটা নির্বাচন হবে বলে আমরা আশা করি। সেই লক্ষ্যে সমগ্র জাতিকে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।’

এই ঘোষণার মধ্য দিয়ে দেশে আরও বেশি রাজনৈতিক স্থিতিশীলতা আসবে বলে মনে করছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগে কোনো রকমের অনিশ্চিত পরিবেশ আর থাকবে না। সবকিছু সচল হবে এবং গতিশীলতা পাবে।’

জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘জুলাই ঘোষণাপত্রে যেসব ঘোষণা, সেগুলোকে রাষ্ট্রীয়ভাবে ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যথাযথ জায়গায় সেটা সংবিধানে স্থাপন করা হবে। সেই প্রতিশ্রুতি আমরা আগেও দিয়েছিলাম। এ ছাড়া জুলাই ছাত্র-গণ-অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়া সমীচীন হয়েছে।’

এ ছাড়া জুলাই ছাত্র-গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্র–জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি, আগামী দিনে নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ সৃষ্টির জন্য প্রধান উপদেষ্টা যেসব পরামর্শ দিয়েছেন, সেগুলো উল্লেখযোগ্য বলে মনে করেন সালাহউদ্দিন আহমদ।

spot_img

Most Popular

আরও পড়ুন

লাখাইয়ে সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার ডিসি রোড থেকে ইউনিয়ন পরিষদ...

কচুরিপানায় অতিষ্ঠ লাখাইয়ের কৃষক, দেশীয় প্রযুক্তিতে তৈরি আধা-স্বয়ংক্রিয় যন্ত্রে মিলছে সমাধান

নাজিম উদ্দিন,লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় খাল-বিল, জলাশয় ও ফসলি জমিতে কচুরিপানার...

‎শাবিপ্রবিতে ‘খোয়াই বন্ধন’-এর নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত হবিগঞ্জ জেলার...

এমসি কলেজের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম মিনারের মৃত্যু, সহপাঠীদের মধ্যে শোক

‎‎এমসি কলেজ প্রতিনিধি: ‎সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের...

spot_img

পড়ুন

লাখাইয়ে সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার ডিসি রোড থেকে ইউনিয়ন পরিষদ হয়ে লাখাই বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। এতে প্রতিদিন চলাচলকারী মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, সড়কটির বিভিন্ন স্থানে পাকা আস্তরণ, খোয়া ও ইট উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি...

কচুরিপানায় অতিষ্ঠ লাখাইয়ের কৃষক, দেশীয় প্রযুক্তিতে তৈরি আধা-স্বয়ংক্রিয় যন্ত্রে মিলছে সমাধান

নাজিম উদ্দিন,লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় খাল-বিল, জলাশয় ও ফসলি জমিতে কচুরিপানার স্তূপ জমে নৌচলাচল ব্যাহত হওয়া এবং কৃষিকাজে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশীয় প্রযুক্তি ও নিজেদের মেধা কাজে লাগিয়ে কচুরিপানা অপসারণের একটি আধা-স্বয়ংক্রিয় যন্ত্র তৈরি করেছেন স্থানীয় কয়েকজন কৃষক। সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো সহযোগিতা ছাড়াই নিজেদের...

‎শাবিপ্রবিতে ‘খোয়াই বন্ধন’-এর নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘খোয়াই বন্ধন’র নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ‎‎‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। ‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা...

এমসি কলেজের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম মিনারের মৃত্যু, সহপাঠীদের মধ্যে শোক

‎‎এমসি কলেজ প্রতিনিধি: ‎সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম মিনার আর নেই। বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।‎‎আব্দুল কাইয়ুম মিনার এমসি কলেজের অনার্স ২০১৯-২০ শিক্ষাবর্ষ...

শিক্ষায় অবদানের স্বীকৃতি পেলেন শান্তিগঞ্জের রুমা চক্রবর্তী

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ২০২৬ সালের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী। গত ২০ সেপ্টেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী প্রক্রিয়ায় তাঁকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমার সম্মতিক্রমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন...

শাবিপ্রবির পরিবহনপুলে সীমান্ত ব্যাংকের মাইক্রোবাস উপহার

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) উপহার হিসেবে একটি মাইক্রোবাস দিয়েছে সীমান্ত ব্যাংক পিএলসি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মাইক্রোবাসটি হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, উপ-উপাচার্য জি এম রবিউল...

শাবিপ্রবিতে বাফসার ২১তম কমিটি গঠন: সহ-সভাপতি আলভী, সাধারণ সম্পাদক আসিফ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ‘বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ (বাফসা)-এর ২১তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিফ জামি আলভী এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ আদনান নির্বাচিত হয়েছেন। রবিবার...

ধর্মপাশায় শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এক চিকিৎসক লাঞ্ছিত ও ভাঙচুর

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তিন মাস বয়সী সিয়াম নামের এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কে লাঞ্ছিত ও জরুরি বিভাগের কক্ষের জানালার কাঁচ এবং সেখানে থাকা একটি নেভুলাইজার মেশিন ভঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার...

শাবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ, সম্পাদক আল আমিন

শাবিপ্রবি প্রতিনিধি: হজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি অনুমোদিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আল আমিন মনোনীত হয়েছেন। শনিবার(১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সভাপতি মো. রুহুল আমিন...

মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে ইজারাকৃত নদী দখলের অভিযোগ

ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে সরকারি বিধি মেনে ইজারা নেওয়া 'ঘাসী নদী ২য় খণ্ড' দখলের চেষ্টা ও মাছ লুটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিকার ও সমিতির সম্পদ রক্ষার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মৎস্যজীবী সমিতি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর)...

লাখাইয়ে আমন আবাদে ব্যস্ত কৃষকরা,লক্ষ্যমাত্রা ছাড়াল আমন আবাদ

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলায় বর্ষার পানি নামতে থাকায় অপেক্ষাকৃত নিচু জমিও এখন আমন চাষের আওতায় আনা হয়েছে। হাওর অধ্যুষিত এ উপজেলায় ধানই প্রধান ফসল। উপজেলার ছয়টি ইউনিয়নে চলতি মৌসুমে রোপা আমনের আবাদ প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে রোপণ করা বিস্তীর্ণ আমন জমিতে মৃদু বাতাসে দুলছে সবুজ ধানের পাতা।...

কোম্পানীগঞ্জের রণিখাই হুমায়ুন রশিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোস্তাকিম আহমেদ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রণিখাই হুমায়ুন রশিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মোহাম্মদ তারেক স্বাক্ষরিত অনুমোদনপত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর ৬৪ ধারার বিধান অনুযায়ী...