আধুনিক ডেস্ক:
শিপু লাল দাস। সিলেট মডেল নার্সিং ও মিডওয়াইফারি ইন্সটিটিউট’র ছাত্র । সম্প্রতি তিনি Guillain-Barré syndrome (GBS) রোগে আক্রান্ত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন। বর্তমানে অনেকটা উন্নতির দিকে। মানুষের জন্য মানুষ, এ কথার ভিত্তিতে শিপুর পাশে ওসমানী হাসপাতালে কর্মরত নার্সরা চিকিৎসা সেবার জন্য ঢাল হয়ে পাশে ছিলেন। হাসপাতালের সিনিয়র নার্সিং কর্মকর্তাদের সিদ্ধান্তে শিপুর জন্য এ ব্যয়বহুল চিকিৎসার জন্য সহায়তা চাওয়ায় সকল নার্সরা ঐক্যমত পোষণ করে বিনা দাবিতে সামর্থ্য অনুযায়ী মন উজাড় করে সকলেই পাশে ছিলেন। এতে দুই দফায় শিপু লাল দাসকে ৭৯,৯০০/= টাকা চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। এসময় তার পরিবারের কাছে এ সমস্ত সহায়তা পৌঁছে দেয়া হয়।
দুই দফায় সহায়তা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন নার্সিং সুপারিনট্যান্ডেন্ট ফেরদৌসী আক্তার, ডেপুটি নার্সিং সুপারিনট্যান্ডেন্ট কাঞ্চন রায়, নার্সিং সুপারভাইজারগণ, সিলেট জেলা বিএনএ সভাপতি জুবেদা খানম, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, কোষাধ্যক্ষ ফজলে রাব্বী সাজু, সদস্য সচিব (এনএ,সিওমেকহা) ইমরান আহমদ তাপাদার, নার্সিং কর্মকর্তা আসাদুর নুর তারেক সহ আরো অনেকে।
বিএনএ সিলেট জেলা কমিটি’র বরাত দিয়ে বলা হয়, এটা একটা মহৎ কাজ। মানুুষের জন্যই আমরা কাজ করি। নার্সরা সবসময় এদেশের মানুষের পাশে আছে। এ মহৎ কাজে এগিয়ে আসায় ওসমানী হাসপাতালে নার্সদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ও মোবারকবাদ জানাচ্ছি এবং এ সমস্ত কাজে সবসময় মনোনিবেশ থাকার জন্য সকলকে আহবান করছি।


