Homeজাতীয়শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী...

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু

আধুনিক ডেস্ক ::

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সাবেক দুই সহযোগীর বিরুদ্ধে করা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) রোববার (৩ আগস্ট) রাষ্ট্রপক্ষ তাদের উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করে। এই মামলায় শেখ হাসিনার সঙ্গে আরও দুজনকে আসামি করা হয়েছে। তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সূচনা বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা সব অপরাধের নিউক্লিয়াস। সূচনা বক্তব্যের আগে ট্রাইব্যুনালে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ট্রাইব্যুনালে তিনি বলেন, এ মামলার আসামিদের প্রচলিত আইনে সর্বোচ্চ সাজা চান। মামলার বিচারকার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়।

এর আগে রোববার সকালে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। তবে অন্য দুই আসামি পলাতক রয়েছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৪ই জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ন্যায্য দাবিতে আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’, ‘রাজাকারের নাতি-পুতি’ বলে উল্লেখ করেন। এ পরিপ্রেক্ষিতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ‘প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায়’ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র ‘আওয়ামী সন্ত্রাসী’রা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র-জনতার ওপর আক্রমণ করে। প্ররোচনা, উস্কানি, অপরাধ সংঘটন প্রতিরোধে ব্যর্থতা, ষড়যন্ত্রের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এতে।

দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের ‘হত্যা করে নির্মূলের নির্দেশ’ দিয়েছেন। যা বাস্তবায়ন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। অপরাধ সংঘটনের নির্দেশ, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে আসামিরা মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় তৃতীয় অভিযোগটি আনা হয়েছে। শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে প্ররোচনা, উস্কানি, ষড়যন্ত্র, সহায়তা, সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে এই অভিযোগে।

চার নম্বরে গত বছরের পাঁচ আগস্ট ঢাকার চাঁনখারপুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আন্দোলনকারী ছয় জনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে, হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, ষড়যন্ত্র ও সম্পৃক্ততার মতো মানবতাবিরোধী অপরাধ করেছেন শেখ হাসিনাসহ তিন আসামি।

পঞ্চম অভিযোগ, তিন আসামির বিরুদ্ধে আশুলিয়ায় নিরীহ-নিরস্ত্র ছয়জনকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং তখন থেকে সেখানেই অবস্থান করছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও তখন থেকে পলাতক। এর আগে গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও অন্য দুজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে। আবদুল্লাহ আল-মামুন এই মামলায় মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে নিয়েছেন। একই সঙ্গে আবদুল্লাহ আল-মামুন এই মামলায় ‘অ্যাপ্রুভার’বা রাজসাক্ষী হয়েছেন।

spot_img

Most Popular

আরও পড়ুন

লাখাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ ও অপারেশনের ব্যবস্থা গ্রহন

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ...

আরিফের প্রচেষ্টায় উন্নয়ন বরাদ্দে নতুন ইতিহাস গড়লো সিলেট-৪ আসন

★হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে নির্মিত হবে ১১টি সেতু ★যোগাযোগ ব্যবস্থায় ঘটবে...

শাবিপ্রবি ক্যাম্পাসের ছয় জলাশয়ে ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত

শাবিপ্রবি প্রতিনিধি: 'রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে...

হজরত শাহজালাল (রহ.) এর মাজার: আধ্যাত্মিকতার পাশাপাশি পর্যটন ও জাতীয় রাজস্বের সম্ভাবনা

রাহাত সাঈদ: সিলেটের হজরত শাহজালাল (রহ.) এর মাজার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক...

spot_img

পড়ুন

লাখাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ ও অপারেশনের ব্যবস্থা গ্রহন

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ এবং চোখের অপারেশন ও লেন্স সংযোজনের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসংখ্য চোখের রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চিকিৎসাসেবা...

আরিফের প্রচেষ্টায় উন্নয়ন বরাদ্দে নতুন ইতিহাস গড়লো সিলেট-৪ আসন

★হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে নির্মিত হবে ১১টি সেতু ★যোগাযোগ ব্যবস্থায় ঘটবে বৈপ্লবিক পরিবর্তন ★আর্থসামাজিক উন্নয়নের নতুন দিগন্ত আধুনিক ডেস্ক: প্রকৃতির অনবদ্য সৌন্দর্য্যে সমৃদ্ধ সিলেট-৪ আসন। গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত,এ আসনটি মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই অঞ্চলের প্রতিটি গ্রামেই নদী, ঝর্ণা, জলাবন ও সবুজের অপূর্ব মেলবন্ধনে বৈচিত্র্য ঘেরা।...

শাবিপ্রবি ক্যাম্পাসের ছয় জলাশয়ে ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত

শাবিপ্রবি প্রতিনিধি: 'রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের ছয়টি লেক ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনের লেকে শাবিপ্রবি প্রশাসন ও সিলেট জেলা মৎস্য কার্যালয়ের...

হজরত শাহজালাল (রহ.) এর মাজার: আধ্যাত্মিকতার পাশাপাশি পর্যটন ও জাতীয় রাজস্বের সম্ভাবনা

রাহাত সাঈদ: সিলেটের হজরত শাহজালাল (রহ.) এর মাজার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও ঐতিহাসিক স্থান। প্রতিদিন দেশ-বিদেশের হাজারো মানুষ এই মাজার জিয়ারত করতে আসেন। তাঁদের দান ও অনুদানে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ জমা হয় বলে জনমনে ধারণা রয়েছে। কিন্তু এসব অর্থের স্বচ্ছ হিসাব, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা এবং জনকল্যাণমূলক ব্যবহারের...

শাবি প্রেসক্লাবের উদ্যোগে ক্যাম্পাসে শীতকালীন ফুলের চারা রোপণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে শীতকালীন ফুলের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের চেতনা ৭১-এর পাশে বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। উদ্বোধনকালে উপাচার্য বলেন, শাবি প্রেসক্লাবের উদ্যোগে ফুলের চারা রোপণ...

জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শাবিপ্রবি প্রতিনিধি: জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত করা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেটের পেশাজীবী নেতারা। বৃহস্পতিবার(১২ নভেম্বর) রাতে সিলেট নগরের দরগাহ গেট এলাকার একটি হোটেলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায়...

লাখাইয়ে কাটাইয়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নিহত – ১

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. মইনুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের কাটাইয়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত মইনুল...

জৈন্তাপুরে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, পুনরায় গ্রেপ্তার অভিযান জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে গ্রেফতারের পর পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপসহ উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেফতারে অভিযান চালাচ্ছে...

শাবিপ্রবিতে বিপ্লব ও সংহতি দিবসে ছাত্রদলের আলোচনা সভা

শাবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের গ্যালারিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শাবিপ্রবি ছাত্রদলের শাখা ছাত্রদলের সহ-সভাপতি মো....

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডা. জুবাইদা রহমানের সঙ্গে শামা হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

আলোচনায় সিলেটের নারী উদ্যোক্তা, নারী স্বাস্থ্য ও কল্যাণমূলক উদ্যোগ নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত পরিচালক শামা হক চৌধুরী। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী। বৃহস্পতিবার (৫...

ওসমানী হাসপাতালে নিরাপদ নন কেউই

বিচারহীনতায় বেপরোয়া ইন্টার্ন চিকিৎসকরা আধুনিক রিপোর্ট: সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান। উন্নত চিকিৎসার আশায় প্রতিদিন এখানে আসেন সিলেটসহ আশপাশের জেলার অসংখ্য মানুষ। কিন্তু চিকিৎসা নিতে এসে রোগীর স্বজনদের হামলার শিকার হওয়ার অভিযোগ রয়েছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন সাংবাদিকেরাও। কখনো মারধর, কখনো...

জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টায় উপজেলার দরবস্ত বাজার এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সিলেটগামী একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব মাদক...