Homeসংবাদবাংলাদেশে অনেক আইন হয়েছে,...

বাংলাদেশে অনেক আইন হয়েছে, প্রয়োগ তেমন দেখা যায়নি: শাবিতে আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা

শাবিপ্রবি প্রতিনিধি:

স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশে অনেক আইন হয়েছে, কিন্তু খুব কমই বাস্তবায়ন হয়েছে। আইনের বাস্তবায়নের জন্য আইন নিয়ে গবেষণা ও বিশ্লেষণ প্রয়োজন। কিন্তু এটাও কম হয়ে থাকে। এখন যে সংস্কারের কথা হচ্ছে, এটা কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়েও বিশ্লেষণ প্রয়োজন ।

আজ শুক্রবার সকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ‘রাজনীতি, সমাজ ও উন্নয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী পর্বে এসব কথা বলেন বক্তারা। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলন শুরু হয়।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বর্তমান অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।

তিনি বলেন, ‘ আমরা এমন এক সময়ে বসবাস করছি যখন রাজনৈতিক, সমাজিক ও বিশ্বায়নের প্রেক্ষাপটগুলো দ্রুতই পরিবর্তন হচ্ছে। বাংলাদেশে জুলাই বিপ্লবের পরে বিভিন্ন রাজনৈতিক পরিবর্তন হয়েছে। এখন বিশ্বায়নের দিকে অত্যন্ত গুরুত্ব প্রয়োজন। গণতান্ত্রিক পদ্ধতিতে বিশেষ বিষয়গুলোতে নজর দিতে হবে। বর্তমানে পৃথিবীব্যাপী অভিভাসন বেড়েছে। এক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্কের দিকটি আলোকপাত করা প্রয়োজন। রাজনৈতিক আলোচনা বর্তমানে বেশি করা প্রয়োজন দেশের স্থিতিশীলতার জন্য।’

সম্মেলনে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো রওনক জাহান। তিনি ‘বাংলাদেশে অতীতের অগণতান্ত্রিক প্রথা থেকে মুক্তি পাওয়ার চ্যালেঞ্জ’ বিষয়ে আলোচনা করেন।

তিনি বলেন, ‘স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশে অনেক আইন হয়েছে। কিন্তু তেমন কোনো প্রয়োগ হয়নি। অনেক অগণতান্ত্রিক কাজ হয়েছে এবং হচ্ছে। কারণ এখানে আমাদের দেশে রাজনৈতিক চর্চা নেই। বর্তমান রাজনৈতিক চর্চার পরিবর্তন প্রয়োজন। এজন্য ইস্যুভিত্তিক রাজনৈতিক বিশ্লেষণ প্রয়োজন।’

সম্মেলনে সভাপতিত্ব করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক এ এম সরোয়ারউদ্দিন চৌধুরী।’

তিনি বলেন, ‘রাজনীতি, সমাজ ও উন্নয়ন অধ্যয়নের সবগুলো বিষয়ের সঙ্গে জড়িত। এই দিকগুলোর পরিবর্তনের জন্য রাজনৈতিক আলাপ প্রয়োজন। আশা করি এই সম্মেলন সমাজ ও রাষ্ট্রে উন্নয়নে ভূমিকা রাখবে।’

উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি বক্তব্য রাখেন রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান, চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের ড. ইয়াং হুই, যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির ভিজিটিং ফেলো ও বাংলাদেশের গুম কমিশনের সদস্য ড. নাবিলা ইদরিস, ইতালির স্কোলা নরমালে বিশ্ববিদ্যালয়ের রোমানে কাওকি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. দিলার রহমান ও সদস্যসচিব অধ্যাপক ড. জায়েদা শারমিন। উদ্বোধনী সেশনে ধন্যবাদ জ্ঞাপন করবেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, প্রোগ্রাম সঞ্চালনা করেন সম্মেলন আয়োজক কমিটির সহ- আহ্বায়ক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও প্রোগ্রামের সূচনা বক্তব্য রাখেন আয়োজক কমিটির যুগ্ম-সদস্য সচিব অধ্যাপক ড. মো. সাহাবুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠার পর বিভিন্ন কার্যক্রম ও সফলতা নিয়ে ভিডিও ডকুমেন্টরি প্রদর্শনী করা হয়।

আয়োজকেরা জানান, দুইদিনব্যাপি সম্মলনের দুইটি প্লেনারি সেশন ও ১৫টি প্যারালাল সেশনে ১১০টি গবেষণা প্রবন্ধগুলো উপস্থাপন করা হবে। বাংলাদেশের পাশপাশি ৮টি দেশের গবেষকরা এ সম্মেলনে অংশগ্রহণ করছেন। সম্মেলনে বর্তমান বিশ্বব্যবস্থার পাশপাশি দেশের বিভিন্ন প্রেক্ষাপটের বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীরা জানার সুযোগ রয়েছে।

আয়োজকেরা আরও জানান, এই সম্মেলনে দেশ-বিদেশের রাষ্ট্রবিজ্ঞানী, চিন্তক, বিশেষজ্ঞ, গবেষক এবং পলিসি নীতিনির্ধারকরা একে অপরের সঙ্গে তাঁদের অভিজ্ঞতা, গবেষণা, এবং ধারণা শেয়ার করবেন। এর মাধ্যমে গবেষকরা বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংস্কার প্রক্রিয়া ও বিভিন্ন পলিসি সুপারিশ করবেন। সরকার এবং উন্নয়ন সংস্থার জন্য বাস্তবসম্মত পরামর্শও দিবেন তাঁরা।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আংশিক...

‎শাবি প্রেসক্লাবে তথ্য প্রাপ্তি নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি‎‎‎: শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’র মাসিক কর্মসূচি অংশ হিসেবে তথ্য...

সিলেটের দক্ষিণ সুরমায় হেল্পিং হ্যান্ডস ডট ইউকে’র উদ্যোগে খতনা ক্যাম্প শনিবার

আধুনিক ডেস্ক :: যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংগঠন হেল্পিং হ্যান্ডস ডট ইউকে’র উদ্যোগে সিলেটের...

শাবিপ্রবির ৬ আবাসিক হলে বড় পর্দায় বিশ্বকাপ দেখার প্রস্তুতি সম্পন্ন

শাবিপ্রবি প্রতিনিধি: শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-’ উপভোগ করতে ৬টি আবাসিক...

spot_img

পড়ুন

শাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটি। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের শিক্ষার্থী রশিদ আবরার ও সদস্য সচিব হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের মো. রিয়াজ হোসেন। বৃহস্পতিবার (১১ জুন) সংগঠটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ...

‎শাবি প্রেসক্লাবে তথ্য প্রাপ্তি নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি‎‎‎: শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’র মাসিক কর্মসূচি অংশ হিসেবে তথ্য প্রাপ্তি নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‎‎শুক্রবার (১২ জুন) বিকেল তিনটায় শাবি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন সিলেট জেলার আইসিটি কর্মকর্তা শামীম আহমেদ। ‎‎কর্মশালায় তথ্য অধিকার আইন-২০০৯ ও নাগরিকের...

সিলেটের দক্ষিণ সুরমায় হেল্পিং হ্যান্ডস ডট ইউকে’র উদ্যোগে খতনা ক্যাম্প শনিবার

আধুনিক ডেস্ক :: যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংগঠন হেল্পিং হ্যান্ডস ডট ইউকে’র উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমায় খতনা ক্যম্প পরিচালিত হবে শনিবার। ক্যাম্পে সিলেট সিটি করপোরেশনের ২৬, ২৭, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের ৬ থেকে ১২ বছর বয়সী দেড়শ শিশুকে খতনা দেওয়া হবে। শনিবার সকাল ১০টায় ক্যাম্পের উদ্বোধনী...

শাবিপ্রবির ৬ আবাসিক হলে বড় পর্দায় বিশ্বকাপ দেখার প্রস্তুতি সম্পন্ন

শাবিপ্রবি প্রতিনিধি: শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-’ উপভোগ করতে ৬টি আবাসিক হলে বড় পর্দা স্থাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলোতে এসব পর্দা স্থাপন করা হয়েছে বলে জানান শাহপরাণ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইফতেখার আহমদ। পুরো ফিফা বিশ্বকাপ সুষ্ঠু...

শাবিপ্রবিতে ওয়েভ ফাউন্ডেশন ও ডিডব্লিউ একাডেমির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে ‘ওয়েভ ফাউন্ডেশন’ ও জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ‘ডিডব্লিউ একাডেমি’র এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের কনফারেন্স হলে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো....

আকস্মিক হল পরিদর্শনে শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। বুধবার(১০ জুন) রাত সাড়ে ৯টায় শুরু হওয়া এই পরিদর্শনে তিনি শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং হলের সার্বিক পরিবেশ সরাসরি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের শুরুতে তিনি শাহপরান হলে যান। সেখানে হলের...

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে শাবিপ্রবিতে কুরআন খতম ও দু’আ মাহফিল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুরআন খতম ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) এশা'র নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদে কুরআন খতম ও দু’আ মাহফিল অনুষ্ঠানের...

নাসিরনগরে জেলা প্রশাসকের সাথে কর্মকর্তা ও গর্ণমান্য ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময়

নাসিরনগর প্রতিনিধি: নাসিরনগর উপজেলা আইন শৃঙ্খলা, বাল্যবিবাহ, মাদক এবং গুজব প্রতিরোধ বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মো: আবুসাইদ। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৯জুন) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা , বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক এবং সুশীল...

মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গার্ল গাইডসের ভূমিকা অনবদ্য: মশিউর রহমান

আধুনিক ডেস্ক: সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: মশিউর রহমান বলেছেন, দেশের মেয়েদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার পেছনে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের অবদান অনন্য। নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হলদে পাখি এই গাইডিং কার্যক্রম ছাত্রীদের জীবনদক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। স্কুলের পড়াশোনার পাশাপাশি এই কার্যক্রম তাদের জীবনকে...

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে শাবিপ্রবি উপাচার্যের সৌজন্যে সাক্ষাৎ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড....

শাবিপ্রবিতে ‘হিট’ প্রকল্পের আওতায় অ্যাডভান্সড রিসার্চ মেথডোলজি প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ সরকারের 'উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর‘(হিট) প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য ‘ট্রেনিং অন অ্যাডভান্সড রিসার্চ মেথডোলজি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সোমবার (৮ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৪০২২ নম্বর কক্ষে এই উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে...

শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যকে রেজিস্ট্রার দপ্তরের ফুলেল শুভেচ্ছা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের কর্মকর্তাবৃন্দ। রবিবার (৭ জুন) বেলা ৩টায় রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের নেতৃত্বে উপাচার্য কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা গ্রহণকালে উপাচার্য অধ্যাপক...