শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবিস্পোর্টস সাস্ট-এর আয়োজনে অনুষ্ঠিত ‘স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইন্ডাসট্রিয়াল উইজার্ডস -কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সৈয়দ মুজতবা আলী হল দল।
১৭ আগস্ট শুরু হওয়া ৯০টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৮৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রতিযোগিতার পর ফাইনালে জায়গা করে নেয় ইন্ডাসট্রিয়াল উইজার্ডস ও সৈয়দ মুজতবা আলী হল । ম্যাচ ড্র হওয়ার পর পেনাল্টিতে শিরোপা নির্ধারণী ম্যাচে জয়লাভ করে সৈয়দ মুজতবা আলী হল টিম।
ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সৈয়দ মুজতবা আলী হল এর প্রভোস্ট আশরাফ সিদ্দিকি স্যার, বিজয়-২৪ হলের প্রভোস্ট আ ফ ম জাকারিয়া স্যার এবংস্ পোর্টস সাস্ট -এর উপদেষ্টা জনাব মোহাম্মদ আশরাফ হোসেন স্যার।অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম খেলোয়াড়, আয়োজক ও সংশ্লিষ্ট সবাইকে শুভকামনা জানান। তিনি শিক্ষার্থীদের এমন ইতিবাচক, মানবিক উদ্যোগের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং স্পোর্টস সাস্ট -এর এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।
স্পোর্টস সাস্ট -এর আয়োজনে অনুষ্ঠিত এই চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতামূলক খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; এর সঙ্গে যুক্ত ছিল মানবিক সহায়তার একটি মহৎ উদ্দেশ্য। ফলে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
টুর্নামেন্টের ৯০টি দলের মধ্য থেকে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ফাইনালে ওঠে ইডাস্ট্রিয়াল উইজার্ডারস ও সৈয়দ মোজতবা আলী হল। শেষ পর্যন্ত ফাইনালে জয় তুলে নিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সৈয়দ মোজতবা আলী হল।
অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন স্পোর্টস সাস্ট -এর ২১তম এক্সিকিউটিভ কমিটির সভাপতি ইমাম হোসেন নয়ন। তিনি টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা সকল ব্যক্তি, দল, খেলোয়াড় ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।৯০টি দলের অংশগ্রহণ, ৮৯টি ম্যাচ এবং জমজমাট ফাইনালের মধ্য দিয়ে স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট -এর সফল সমাপ্তি ঘটে।


