Homeক্যাম্পাসশাবিপ্রবির কিলোরোড সংস্কারের উদ্যোগ...

শাবিপ্রবির কিলোরোড সংস্কারের উদ্যোগ সিসিকের, আরসিসি ঢালাইয়ের টেন্ডার আহ্বান

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটক থেকে ক্যাম্পাসের অভ্যন্তরীণ গোলচত্বর পর্যন্ত কিলোরোড সংস্কারের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এ লক্ষ্যে আরসিসি ঢালাই কাজের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) সিসিকের অফিসিয়াল ওয়েবসাইটে এক ই-টেন্ডার নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

ই-টেন্ডার নোটিশে উল্লেখ করা হয়, ওপেন টেন্ডারিং মেথডের (ওটিএম) আওতায় শাবিপ্রবির প্রধান ফটক থেকে অভ্যন্তরীণ গোলচত্বর পর্যন্ত ৩০০ মিলিমিটার আরসিসি রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ আগস্ট ২০২৬ পর্যন্ত এই দরপত্র প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ থাকবে।

এর আগে, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসলেও কার্যকর উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি। বর্ষাকালে কিলোরোডের বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়ে তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ত এবং ছোটখাটো দুর্ঘটনা ঘটত। বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার পাশাপাশি শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাতেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, “গত ৭ জুলাই দায়িত্বভার গ্রহণের পর থেকেই শিক্ষার্থীদের চলাচলের ভোগান্তি কমাতে কাজ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় ২৫ জুলাই সিটি করপোরেশনের প্রশাসককে ফোন করে সহায়তা চাওয়া হলে তিনি প্রধান প্রকৌশলীকে সরেজমিনে পরিদর্শনের জন্য ক্যাম্পাসে পাঠান।”

উপাচার্য আরও বলেন,” নতুন অর্থবছরে এলজিইডির কাছে ৪ কিলোমিটার সড়ক সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে সরকারি বরাদ্দ পেতে সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত সময় লাগতে পারে। তাই শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে আপাতত ১ কিলোমিটারের কাজ শুরু হবে এবং পরবর্তীতে ক্যাম্পাসের প্রধান সড়কের অবশিষ্ট ৩ কিলোমিটারের কাজ সম্পন্ন করা হবে।”

spot_img

Most Popular

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শাবিপ্রবি ইউটিএলের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা

শাবিপ্রবি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে দেশের সর্বস্তরের জনগণসহ শাহজালাল বিজ্ঞান ও...

দশ লক্ষ টাকার স্কলারশিপ ঘোষণা দিলেন শাবিপ্রবি’র উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: জুলাই শহীদ রুদ্র সেনের নামে স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন...

জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

আধুনিক ডেস্ক ::আজ ৫ আগস্ট। জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই...

শাবিপ্রবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি...

spot_img

পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শাবিপ্রবি ইউটিএলের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা

শাবিপ্রবি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে দেশের সর্বস্তরের জনগণসহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরশিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল), সাস্ট চ্যাপ্টার। বুধবার ( ৫ আগস্ট) সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব অধ্যাপক ড. জামাল উদ্দীনের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ...

দশ লক্ষ টাকার স্কলারশিপ ঘোষণা দিলেন শাবিপ্রবি’র উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: জুলাই শহীদ রুদ্র সেনের নামে স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। বুধবার (৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন। উপাচার্য বলেন, ‌“শহীদ রুদ্র সেন নিয়ে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

আধুনিক ডেস্ক ::আজ ৫ আগস্ট। জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে প্রায় ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে। দিবসটি উপলক্ষে আজ সাধারণ...

শাবিপ্রবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের (সুপা) উদ্যোগে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। আগামী ৬ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত প্রথম পর্বে বিশ্ববিদ্যালয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৪ আগস্ট) শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ...

শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নিবন্ধন শুরু

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলা বিভাগের "শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার" শীর্ষক প্রথম আন্তর্জাতিক ভাষা ও সাহিত্য সম্মেলনের (আইসিবিএলএল-২০২৬) নিবন্ধন শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুর ১টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেন বাংলা বিভাগের প্রধান ও সম্মেলনের...

🔴 দ্রব্যমূল্য-গ্যাস-বিদ্যুৎ নিয়ে সরকারের মাথাব্যথা নেই, তারা ব্যস্ত সংবিধান ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি তৈরির পরিকল্পনায় : জামায়াত

🔴 সরকার এখন সংবিধান নিয়ে ব্যস্ত, দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে তাদের মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার এখন সংবিধান নিয়ে ব্যস্ত।...

🔴 শাবিতে জুলাইশহীদ রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণে ২ দফা দাবি

শাবি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শহীদ রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণ ও প্রাপ্য মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ২ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রোববার (৩ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের উত্থাপিত দুই দফা দাবি...

শাবিপ্রবিতে স্পোর্টস সাস্টের চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট, দল নিবন্ধন শুরু

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের কিডনি বিকল সাবেক শিক্ষার্থী আশরাফুল আলমের জীবন বাঁচাতে বিশ্ববিদ্যালয়ের খেলাধুলাবিষয়ক সংগঠন স্পোর্টস সাস্ট আয়োজন করতে যাচ্ছে একটি চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্ট উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অর্জুণতলায় সংগঠনটির টেন্টে শুরু হয়েছে দল নিবন্ধন কার্যক্রম। সোমবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির...

দেশের শিক্ষাব্যবস্থা ধর্ষকামী তরুণ তৈরি করছে: ছাত্র ইউনিয়ন

শাবিপ্রবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি ও গঠনমূলক চিন্তার বিকাশের ক্ষেত্র হওয়ার কথা থাকলেও এদেশের শিক্ষাব্যবস্থা প্রতিনিয়ত ধর্ষকামী তরুণ তৈরি করছে বলে অভিযোগ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্র ইউনিয়ন। সোমবার (৩ আগস্ট) মধ্যরাতে শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেওয়া এক সংবাদ...

চলতি বছরে ডেঙ্গুতে সিলেটে প্রথম মৃত্যু

আধুনিক ডেস্ক :: সিলেটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চলতি বছরে সিলেটে ডেঙ্গুতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। তবে সংশ্লিষ্টরা বলছেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে...

🔴শেখ হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন বিরোধী দলের নেতারা : মির্জা ফখরুল

🔴 বর্তমান বিরোধী দলের নেতারা গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ভাষা ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে তিনি বলেন, ১৯৯১ ও ১৯৯৬ সালে শেখ হাসিনা যেভাবে ‘এক দিনের জন্যও শান্তিতে থাকতে দেব না’ বা ‘পাঁচ বছর সরকার চালাতে দেব...

দেশের শিক্ষাব্যবস্থা প্রতিনিয়ত ধর্ষকামী তরুণ তৈরি করছে: ছাত্র ইউনিয়ন

শাবিপ্রবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি ও গঠনমূলক চিন্তার বিকাশের ক্ষেত্র হওয়ার কথা থাকলেও এদেশের শিক্ষাব্যবস্থা প্রতিনিয়ত ধর্ষকামী তরুণ তৈরি করছে বলে অভিযোগ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্র ইউনিয়ন। সোমবার (৩ আগস্ট) মধ্যরাতে শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেওয়া এক সংবাদ...