Homeবাছাইআইসিসির পিচ রেটিংয়ে তলানিতে...

আইসিসির পিচ রেটিংয়ে তলানিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ::

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ম্যাচগুলোতে আইসিসির দেওয়া রেটিংয়ে বাংলাদেশের ক্রিকেটের এক হতাশাজনক ছবিই ফুটে উঠেছে। সদ্য সমাপ্ত ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত হালনাগাদকৃত তথ্যের বিশ্লেষণে দেখা যাচ্ছে, পিচের মান এবং আউটফিল্ড—দুই ক্ষেত্রেই টেস্ট খেলুড়ে অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে। ব্যাটসম্যান এবং বোলার, দুই পক্ষের জন্য ভালো উইকেটের স্বীকৃতি দেওয়া হয় যে রেটিংয়ে, বাংলাদেশ সেখানে সব দলের মধ্যে তলানিতে অবস্থান করছে।

ক্রিকেটে একটি ম্যাচের ফল নির্ধারণে পিচের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যেমন ভালো স্পিনার থাকা দলগুলো স্পিনবান্ধব উইকেটে ভালো করে, আবার ভালো পেসার থাকা দল সিম-সহায়ক উইকেটে ভালো করে। কিছু পিচ আবার পুরোপুরি ব্যাটিংবান্ধব। আইসিসি মাঠে খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করতে এবং ব্যাট ও বলের মধ্যে ন্যায্য লড়াই বজায় রাখতে রেটিং ব্যবস্থা চালু করেছে।

প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের পর মাঠের পিচ ও আউটফিল্ডের রেটিং করে থাকেন ম্যাচ রেফারি, যা আইসিসিতে জমা হয়। ২০২৩ সালের নভেম্বরের আগপর্যন্ত রেটিং দেওয়া হতো ৬ ক্যাটাগরিতে। এগুলো ছিল ‘খুব ভালো’, ‘ভালো, ‘গড়পড়তা’, ‘গড়পড়তার নিচে’, ‘বাজে’ এবং ‘খেলার অযোগ্য’।

তবে দুই বছরের বেশি সময় ধরে চারটি ক্যাটাগরিতে রেটিং দেওয়া হয়—‘খুব ভালো’, ‘সন্তোষজনক’, ‘অসন্তোষজনক’ ও ‘খেলার অযোগ্য’। আইসিসির মতে, একটি ‘খুব ভালো’ পিচে সীমিত সিম মুভমেন্ট, ধারাবাহিক বাউন্স, খেলার শুরুর দিকে গ্রহণযোগ্য মাত্রার টার্ন থাকবে এবং এতে পিচের ক্ষয় হবে স্বাভাবিকভাবে। আবার যে পিচ ব্যাট ও বলের মধ্যে সমান লড়াইয়ের সুযোগ দেয় না, সেটি ‘অসন্তোষজনক’। খেলোয়াড়দের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক পিচকে দেওয়া হয় ‘আনফিট’ গ্রেডিং।

আউটফিল্ড গ্রেডিংয়ে ‘সন্তোষজনক’ ধরা হয় যে মাঠের আউটফিল্ডে পর্যাপ্ত ঘাস থাকবে, সমতল হবে, গতি মাঝারি হবে এবং পর্যাপ্ত পানিনিষ্কাশনব্যবস্থা থাকবে। আর ‘অসন্তোষজনক’ হচ্ছে যেখানে অতিরিক্ত ঘাসবিহীন জায়গা, অত্যধিক অনিয়মিত বাউন্স, ধীরগতি এবং পর্যাপ্ত পানিনিষ্কাশনব্যবস্থার অনুপস্থিতি আছে।

অসুবিধা রেটিংয়ের সঙ্গে থাকা ডিমেরিট পয়েন্টে। যেসব ভেন্যুর পিচ বা আউটফিল্ড ‘অসন্তোষজনক’ হিসেবে বিবেচিত হয়, তাদের ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। ‘অযোগ্য’ পিচ বা আউটফিল্ডের জন্য সবচেয়ে কঠোর শাস্তি ৩টি ডিমেরিট পয়েন্ট। যদি কোনো ভেন্যু পাঁচ বছর সময়ের মধ্যে ৬টি ডিমেরিট পয়েন্ট পায়, তাহলে সেটিতে ১২ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন নিষিদ্ধ করা হয়। যদি কোনো ভেন্যু পাঁচ বছর সময়ের মধ্যে ১২টি ডিমেরিট পয়েন্ট পায়, তবে তাদের ম্যাচ আয়োজনের অধিকার দুই বছরের জন্য স্থগিত করা হয়।

২০১৯ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হয়েছে। দুই বছর মেয়াদি প্রতিযোগিতাটির এখন পর্যন্ত তিনটি আসর অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের আগস্টে শুরু হয়েছে ২০২৫-২৭ চক্রের আসর। চার আসর মিলিয়ে এখন পর্যন্ত হওয়া ৯ দেশের ২২৪টি ম্যাচের রেটিংয়ের তথ্য বিশ্লেষণ করেছে উইজডেন ওয়েবসাইট। মোট ৫৮টি ভেন্যুতে হওয়া ম্যাচগুলোর পিচ ও আউটফিল্ড রেটিং বিশ্লেষণ দেখা যাচ্ছে, বাংলাদেশের অবস্থান সবার শেষে।

বাংলাদেশে অনুষ্ঠিত ১৩টি ম্যাচের পিচ বিশ্লেষণ করে দেখা গেছে, মাত্র ১৫.৩৮% পিচকে আইসিসি ‘খুব ভালো’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই তালিকায় বাংলাদেশের নিচে রয়েছে শুধু শ্রীলঙ্কা (৫.৫৫%)। দুশ্চিন্তার জায়গা হচ্ছে, বাংলাদেশের পিচগুলোর মধ্যে ৭.৬৯% পিচ পেয়েছে ‘অসন্তোষজনক’ রেটিং, যা শ্রীলঙ্কার ক্ষেত্রে শূন্য। মোটের ওপর বাংলাদেশই পিছিয়ে।

তুলনামূলক বিচারে নিউজিল্যান্ডের ৮১.৮১% এবং অস্ট্রেলিয়ার ৪৩.৭৫% পিচ ‘খুব ভালো’ তকমা পেয়েছে। এমনকি ইংল্যান্ড ও ভারতের উইকেটগুলোও বাংলাদেশের চেয়ে অনেক বেশি ইতিবাচক রেটিং পেয়েছে।

বাংলাদেশের তিন মাঠে যেসব খেলা হয়েছে, তার মধ্যে ‘খুব ভালো’ পিচ রেটিং আছে মাত্র দুটি। দুটিই ২০২৪ সালে শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফরের। সে বছরের মার্চ-এপ্রিলে হওয়া সিরিজের প্রথম টেস্ট হয়েছিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, দ্বিতীয়টি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।

১৩ ম্যাচের মধ্যে একটি খেলার পিচ পেয়েছে ‘অসন্তোষজনক’ রেটিং। ২০২৩ সালের জুনে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচটি ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

*২০২৪ সালে চট্টগ্রামের বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের রেটিং পাওয়া যায়নি।

আউটফিল্ডেও নেই স্বস্তি
শুধু ২২ গজের পিচ নয়, বাংলাদেশের মাঠের আউটফিল্ডের মানও অস্বস্তিকর। ১৩টি টেস্টের মধ্যে বাংলাদেশের মাত্র ৪৬.১৫% আউটফিল্ড ‘খুব ভালো’ রেটিং পেয়েছে। অথচ অস্ট্রেলিয়া (৯৩.৭৫%), নিউজিল্যান্ড (৯০.৯০%) এবং ইংল্যান্ডের (৮৫.৩৬%) মতো দেশগুলো আউটফিল্ডের মানে যোজন যোজন এগিয়ে।

বাংলাদেশে মোট ৬টি ম্যাচের আউটফিল্ড ‘খুব ভালো’ রেটিং পেয়েছে। ২০২৩ সালের নভেম্বরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টের আউটফিল্ড পেয়েছিল ‘অসন্তোষজনক’ রেটিং। অন্যগুলো ‘ভালো’ বা ‘সন্তোষজনক’ ক্যাটাগরির।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবিতে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আর প্রোগ্রামিংয়ের উপর প্রশিক্ষণ

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী...

‎বাংলা একাডেমি ও শাবিপ্রবি বাংলা বিভাগের যৌথ সেমিনার সম্পন্ন‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ এবং বাংলা...

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার

আধুনিক রিপোর্ট :: সিলেটের আলোচিত জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার।...

বাংলা একাডেমির যৌথ উদ্যোগে শাবিপ্রবির বাংলা বিভাগে প্রথম সেমিনার আগামীকাল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ প্রতিষ্ঠার পর...

spot_img

পড়ুন

শাবিতে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আর প্রোগ্রামিংয়ের উপর প্রশিক্ষণ

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী আর প্রোগ্রামিং-এর উপর প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের কনফারেন্স কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা...

‎বাংলা একাডেমি ও শাবিপ্রবি বাংলা বিভাগের যৌথ সেমিনার সম্পন্ন‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী এক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিভাগটি প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো বাংলা একাডেমির সহায়তায় সিলেটের দুই কৃতি সন্তান 'সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীনের জীবন ও সাহিত্যকর্ম' শীর্ষক এ সেমিনারের আয়োজন করা...

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার

আধুনিক রিপোর্ট :: সিলেটের আলোচিত জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি সিলেটের হজরত শাহজালাল ও শাহপরানের (রাহ.) মাজারের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনার উদ্যোগ নিয়ে ব্যপক আলোচনায়...

বাংলা একাডেমির যৌথ উদ্যোগে শাবিপ্রবির বাংলা বিভাগে প্রথম সেমিনার আগামীকাল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো যৌথ সেমিনার অনুষ্ঠিত হবে সোমবার (২২ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে । বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে 'সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীনের জীবন ও সাহিত্যকর্ম'-এর ওপর এই সেমিনার অনুষ্ঠিত হবে। রবিবার...

মধ্যনগরে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পৃথক বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো. মুন্না (২০),শফিকুল ইসলাম (১৮) ও মো. ইমরান আহমেদ (২৪)। বৃহস্পতিবার মধ্যনগর থানা পুলিশ উপজেলার চামরদানী ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা...

শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন, সভাপতি সোহেল তালুকদার, সম্পাদক হোসাইন আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সোহেল তালুকদারকে সভাপতি ও হোসাইন আহমদকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৭ জুন) রাত ৯টায় শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডিবি’র হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবগঠিত কমিটির অন্য...

ছাতকে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আছিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আমির আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। নিহত আছিয়া বেগম উপজেলার গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত উস্তার আলীর মেয়ে। অভিযুক্ত আমির আলী শান্তিগঞ্জ উপজেলার পাগলা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ছোরাব...

‎শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত: র‍্যাগিংয়ে জিরো টলারেন্সের ঘোষণা‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।‎‎ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও...

শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) অঙ্গপ্রতিষ্ঠান শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়োমে পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল...

শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হলে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় হল প্রশাসনের উদ্যোগে এবং মুজিব জাহান রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি...

উপকূল রক্ষায় গবেষণার আহ্বান শাবিপ্রবি উপাচার্যের

শাবিপ্রবি প্রতিনিধি: উপকূল রক্ষায় গবেষণার আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সমুদ্রবিজ্ঞান বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন কোস্ট, ক্লাইমেট অ্যান্ড কমিউনিটি’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তন আর দূরবর্তী...

শাবিপ্রবিতে প্রক্টোরিয়াল বডির র‍্যাগিংবিরোধী আবেগঘন ক্যাম্পেইন ও প্রশাসনের কঠোর সতর্কতা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য র‍্যাগিংমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে একযোগে নানামুখী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টর অফিস। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে র‍্যাগিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত...