Homeজাতীয়‘ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে' খালেদা...

‘ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে’ খালেদা জিয়া

আধুনিক ডেস্ক ::

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই চিকিৎসকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ–সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে বিবৃতিটি পাঠান।

‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ আপডেট’ শীর্ষক ওই বিবৃতিতে বলা হয়, ‘গত কয়েক দিনের বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষায় তাঁর স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা পরিলক্ষিত হয়। তাঁর শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই–অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাঁকে হাই ফ্লো নাজাল ক্যানুলা এবং বিআইপিএপি মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাঁর ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য তাঁকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়।’

গত ২৭ নভেম্বর খালেদা জিয়ার ‘অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিস’ ধরা পড়ে, যেগুলোর নিবিড় চিকিৎসা এখনো চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। তাতে বলা হয়, ‘শরীরে গুরুতর ইনফেকশনের (ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশন) কারণে তাঁকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে।’

পাশাপাশি কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় তাঁর ডায়ালাইসিস শুরু করা হয়। এখনো নিয়মিত ডায়ালাইসিস দিতে হচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে। এ ছাড়া পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও ‘ডিআইসি’র ফলস্বরূপ তাঁকে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান (ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাকশন) ট্রানফিউশন দিতে হচ্ছে।

সব চিকিৎসার পরও জ্বর না কমার কারণে এবং পাশাপাশি রেগুলার ইকোকার্ডিওগ্রাফিতে অরটিক ভাল্‌ভে কিছু সমস্যা পরিলক্ষিত হওয়ায় টিইই (ট্রান্স অয়েসোপিগাল ইকো) করা হয় এবং সেখানে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ধরা পরে। সঙ্গে সঙ্গে মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে এ রোগের চিকিৎসা গাইডলাইন অনুযায়ী চিকিৎসা শুরু করা হয়।

সাবেক এই সরকারপ্রধান দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর মধ্যে রয়েছে লিভারসংক্রান্ত জটিলতা, কিডনিসংক্রান্ত জটিলতা, হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও ইনফেকশন–জনিত সমস্যা। এগুলোর চিকিৎসা তিনি দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন।

নিজ বাসভবনে অবস্থানকালে তাঁর শ্বাসকষ্ট, কাশি, জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা যায়। কিন্তু ক্রমান্বয়ে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৩ নভেম্বর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি-পরবর্তী পরীক্ষা–নিরীক্ষায় তাঁর ফুসফুস, হৃদ্‌যন্ত্র ও কিডনির অবস্থার দ্রুত অবনতি পরিলক্ষিত হওয়ায় তাঁকে তাৎক্ষণিকভাবে কেবিন থেকে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত এসব তথ্য তুলে ধরার পাশাপাশি বিবৃতিতে তুলে ধরা হয় চিকিৎসকদের পর্যবেক্ষণও। তাতে বলা হয়, ‘দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তাঁর চিকিৎসা দিয়ে আসছেন।’ সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখার আহ্বানও জানানো হয় তাতে।

গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবিতে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আর প্রোগ্রামিংয়ের উপর প্রশিক্ষণ

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী...

‎বাংলা একাডেমি ও শাবিপ্রবি বাংলা বিভাগের যৌথ সেমিনার সম্পন্ন‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ এবং বাংলা...

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার

আধুনিক রিপোর্ট :: সিলেটের আলোচিত জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার।...

বাংলা একাডেমির যৌথ উদ্যোগে শাবিপ্রবির বাংলা বিভাগে প্রথম সেমিনার আগামীকাল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ প্রতিষ্ঠার পর...

spot_img

পড়ুন

শাবিতে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আর প্রোগ্রামিংয়ের উপর প্রশিক্ষণ

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী আর প্রোগ্রামিং-এর উপর প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের কনফারেন্স কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা...

‎বাংলা একাডেমি ও শাবিপ্রবি বাংলা বিভাগের যৌথ সেমিনার সম্পন্ন‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী এক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিভাগটি প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো বাংলা একাডেমির সহায়তায় সিলেটের দুই কৃতি সন্তান 'সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীনের জীবন ও সাহিত্যকর্ম' শীর্ষক এ সেমিনারের আয়োজন করা...

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার

আধুনিক রিপোর্ট :: সিলেটের আলোচিত জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি সিলেটের হজরত শাহজালাল ও শাহপরানের (রাহ.) মাজারের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনার উদ্যোগ নিয়ে ব্যপক আলোচনায়...

বাংলা একাডেমির যৌথ উদ্যোগে শাবিপ্রবির বাংলা বিভাগে প্রথম সেমিনার আগামীকাল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো যৌথ সেমিনার অনুষ্ঠিত হবে সোমবার (২২ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে । বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে 'সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীনের জীবন ও সাহিত্যকর্ম'-এর ওপর এই সেমিনার অনুষ্ঠিত হবে। রবিবার...

মধ্যনগরে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পৃথক বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো. মুন্না (২০),শফিকুল ইসলাম (১৮) ও মো. ইমরান আহমেদ (২৪)। বৃহস্পতিবার মধ্যনগর থানা পুলিশ উপজেলার চামরদানী ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা...

শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন, সভাপতি সোহেল তালুকদার, সম্পাদক হোসাইন আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সোহেল তালুকদারকে সভাপতি ও হোসাইন আহমদকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৭ জুন) রাত ৯টায় শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডিবি’র হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবগঠিত কমিটির অন্য...

ছাতকে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আছিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আমির আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। নিহত আছিয়া বেগম উপজেলার গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত উস্তার আলীর মেয়ে। অভিযুক্ত আমির আলী শান্তিগঞ্জ উপজেলার পাগলা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ছোরাব...

‎শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত: র‍্যাগিংয়ে জিরো টলারেন্সের ঘোষণা‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।‎‎ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও...

শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) অঙ্গপ্রতিষ্ঠান শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়োমে পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল...

শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হলে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় হল প্রশাসনের উদ্যোগে এবং মুজিব জাহান রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি...

উপকূল রক্ষায় গবেষণার আহ্বান শাবিপ্রবি উপাচার্যের

শাবিপ্রবি প্রতিনিধি: উপকূল রক্ষায় গবেষণার আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সমুদ্রবিজ্ঞান বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন কোস্ট, ক্লাইমেট অ্যান্ড কমিউনিটি’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তন আর দূরবর্তী...

শাবিপ্রবিতে প্রক্টোরিয়াল বডির র‍্যাগিংবিরোধী আবেগঘন ক্যাম্পেইন ও প্রশাসনের কঠোর সতর্কতা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য র‍্যাগিংমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে একযোগে নানামুখী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টর অফিস। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে র‍্যাগিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত...