মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
Homeখেলাআয়ারল্যান্ডের কাছে লজ্জার হার...

আয়ারল্যান্ডের কাছে লজ্জার হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক ::

যে উইকেটে চার-ছক্কার ঝড় তুললেন দুই ভাই হ্যারি ও টিম টেক্টর। সেই উইকেটে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যটিং। আরও একবার দেড়শোর বেশি রান তাড়া কীভাবে করতে হয় দেখাতে পারল না লিটন দাসের দল। বাঁহাতি স্পিনার ম্যাথু হ্যামফ্রিস, দুই পেসার মার্ক অ্যাডাইয়ার ও ব্যারি ম্যাকার্থির বল যেন হয়ে উঠল দুর্বোধ্য। চূড়ান্ত বিব্রতকর ব্যাটিং প্রদর্শনীতে স্বাগতিকরা কোন লড়াই জমাতে পারেনি। তাওহিদ হৃদয়ের একার চেষ্টা কেবল কমিয়েছে হারের ব্যবধান।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামের সপ্তাহের শেষ কর্ম দিবসে বেশিরভাগ আসন ছিলো ফাঁকা। যে কয়েক হাজার দর্শক এসেছেন তাদের ফিরতে হয়েছে হতাশা আর ক্ষোভ নিয়ে। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হারল ৩৯ রানের ব্যবধানে।

পাওয়ার প্লের মধ্যে ২০ রানে ৪ উইকেট হারানো স্বাগতিকরা এই রান পেয়েছে মূলত তাওহিদ হৃদয়ের ব্যাটে। ছন্দহীন ব্যাটার বাকিদের ব্যর্থতার দিনে খেলেছেন ৫০ বলে ক্যারিয়ার সেরা অপরাজিত ৮৩ রানের ইনিংস। আয়ারল্যান্ডের সফল বোলার হ্যামফ্রিস। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।

যে উইকেটে আইরিশরা ঝড় তুলল সেই উইকেটে রান তাড়ায় নেমেই চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার ম্যাথু হ্যামফ্রিসের প্রথম ওভারে ক্যাচ তুলে তুলেন তানজিদ হাসান তামিম। ৫ বলে স্রেফ ২ রান করেন তিনি। মার্ক অ্যাডাইয়ার দ্বিতীয় ওভারে এসে হানেন আরও বড় আঘাত। তার বলে আলতো শটে ক্যাচ তুলে হাঁটা ধরেন অধিনায়ক লিটন দাস। ওই ওভার উইকেট মেডেন নেন অ্যাডাইয়ার।

ডানহাতি এই পেসার নিজের দ্বিতীয় ওভারেও পান উইকেট। শর্ট বল করে ডিপে ফিল্ডার রেখে পারভেজ হোসেন ইমনের জন্য ফাঁদ তৈরি করেন তিনি। সেই ফাঁদেই কাটা পড়েন পারভেজ (৬ বলে ১)। অ্যাডাইয়ার তার প্রথম ৯ বলে কোন রান না দিয়ে নেন ২ উইকেট।

সহ-অধিনায়কত্ব পাওয়া সাইফ হাসান ক্রিজে নেমে ছিলেন খোলসবন্দি। একের পর এক ডট বলে বাড়াচ্ছিলেন চাপ। ব্যারি ম্যাকার্থির ভেতরে ঢোকা বল ফ্লিক করতে গিয়ে স্টাম্প উড়ে যায় তার। ১৩ বলে মাত্র ৬ রান করে বিদায় নেন সাইফ। পাওয়ার প্লের ৬ ওভারে বাংলাদেশ তুলতে পারে মাত্র ২০ রান, হারিয়ে ফেলে ৪ উইকেট। ম্যাচ তখন পুরোপুরি আয়ারল্যান্ডের নিয়ন্ত্রণে। চরম নাজুক অবস্থায় জুটি বাঁধেন হৃদয়-জাকের।

জুটিতে অগ্রনী ছিলেন হৃদয়, রান বাড়াচ্ছিলেন তিনিই। আরেক পাশে ফর্ম ফিরে পাওয়ার লড়াইয়ে থাকা জাকের ফের করেন হতাশ। ম্যাকার্থির শর্ট বলে ক্রস খেলতে গিয়ে ডিপ থার্ডে উঠে তার ক্যাচ, সহজেই তা লুফেছেন জশ লিটল। ৩৪ বলে ৪৮ রানের জুটি ভাঙার পর আশা দেখা ছিলো কঠিন। সাতে নামা তানজিম হাসান সাকিবও ক্যাচ উঠিয়ে থামলে বাংলাদেশ হার যেন তখন একদম স্পষ্ট দেখা যাচ্ছিলো। যদিও হৃদয় তখনো ক্রিজে। আরেক পাশে আসা-যাওয়ার মিছলে স্রেফ ৩ বল খেলে হ্যামফ্রিসের শিকার হয়ে বিদায় নেন রিশাদ হোসেনও।

ম্যাচের সমীকরণ নাগালের বাইরে যাওয়ার পর শরিফুল ইসলামকে নিয়ে ৩১ বলে ৪৮ যোগ করেন হৃদয়, ৩৪ বলে ফিফটি করে ৮১ রানে অপরাজিত থাকেন তিনি। তবে তার ইনিংসের কোন পর্যায়ের জেতার আশা দেখা দেয়নি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দুই টেক্টর ভাই হ্যারি ও টিম মিলে আয়ারল্যান্ডকে পাইয়ে দেন শক্ত পুঁজ। পাওয়ার প্লেতে পল স্টার্লিংকে নিয়ে উড়ন্ত শুরুর পর দুই ভাই পান গুরুত্বপূর্ণ জুটি। ১৯ বলে ৩২ করে টিম থামলেও হ্যারিকে আউট করা যায়নি। ৪৫ বলে ১ চার, ৫ ছক্কায় অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেন তিনি। তবে উইকেট বেশ ভালো হওয়ায় এই রান টপকে যাওয়া তেমন বড় কোন চ্যালেঞ্জ মনে হচ্ছিলো না।

বাঁহাতি স্পিনার হ্যামফ্রিসের জবাব দিতে পারেনি বাংলাদেশ। বাঁহাতি এই স্পিনারের কোন জবাবই দিতে পারেনি বাংলাদেশ।

spot_img

Most Popular

আরও পড়ুন

জৈন্তাপুরে খাঁসিয়াপল্লীর নিরাপত্তায় পুলিশের টহল জোরদার

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তঘেঁষা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসতি মোকামপুঞ্জি খাঁসিয়া পল্লী...

নারীর কণ্ঠে ন্যায়ের ডাক: দোয়ারাবাজারে আন্তর্জাতিক নারী দিবসে অধিকার ও ন্যায়ের বার্তা

দোয়ারাবাজার প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে “নারীর কণ্ঠে, ন্যায়ের ডাক”...

মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা, আইআরজিসি ও সশস্ত্র বাহিনীর আনুগত্য প্রকাশ

আধুনিক ডেস্ক :: মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে।...

চিকিৎসা বর্জ্য থেকে বৈশ্বিক মঞ্চে: শিকাগো যাচ্ছে শাবিপ্রবির ৮ শিক্ষার্থী

হিমেল হান্নান, শাবি: চিকিৎসা বর্জ্যকে টেকসই নির্মাণ সামগ্রীতে রূপান্তরের উদ্ভাবনী ধারণা নিয়ে...

spot_img

পড়ুন

জৈন্তাপুরে খাঁসিয়াপল্লীর নিরাপত্তায় পুলিশের টহল জোরদার

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তঘেঁষা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসতি মোকামপুঞ্জি খাঁসিয়া পল্লী পরিদর্শন করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। সোমবার (৯ মার্চ) দুপুরে তিনি জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল নিয়ে আকস্মিকভাবে মোকামপুঞ্জি এলাকায় যান এবং খাঁসিয়া কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে পল্লীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি...

নারীর কণ্ঠে ন্যায়ের ডাক: দোয়ারাবাজারে আন্তর্জাতিক নারী দিবসে অধিকার ও ন্যায়ের বার্তা

দোয়ারাবাজার প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে “নারীর কণ্ঠে, ন্যায়ের ডাক” শীর্ষক এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।” সোমবার (৯ মার্চ) সকালে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশন। এতে সহযোগিতা করে...

মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা, আইআরজিসি ও সশস্ত্র বাহিনীর আনুগত্য প্রকাশ

আধুনিক ডেস্ক :: মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাঁকে এ পদে নির্বাচন করেছে। ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। বাহিনীটি তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি খামেনির প্রতি তাদের ‘আন্তরিক...

চিকিৎসা বর্জ্য থেকে বৈশ্বিক মঞ্চে: শিকাগো যাচ্ছে শাবিপ্রবির ৮ শিক্ষার্থী

হিমেল হান্নান, শাবি: চিকিৎসা বর্জ্যকে টেকসই নির্মাণ সামগ্রীতে রূপান্তরের উদ্ভাবনী ধারণা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল তরুণ শিক্ষার্থী। আগামী ২৯ মার্চ আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটের (এসিআই) সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণাধর্মী সংগঠন ‘ইকো জেনেসিস’-এর সদস্যদের সমন্বয়ে গঠিত নয় সদস্যের একটি দল যুক্তরাষ্ট্রের...

ক্যাম্পাসের সুবিধাবঞ্চিত রিকশা চালকদের মাঝে ‘ট্যুরিস্ট ক্লাব সাস্টে’র ঈদ উপহার বিতরণ

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সুবিধাবঞ্চিত রিকশাচালকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম ভ্রমণ বিষয়ক সংগঠন 'ট্যুরিস্ট ক্লাব সাস্ট'। শনিবার (৭ মার্চ) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের নতুন ফুডকোর্ট প্রাঙ্গণে ক্যাম্পাসে কর্মরত ২০ জন রিকশাচালকের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সংগঠন সূত্রে জানা যায়, প্রতিটি...

বস্তিতে কঠিন কাজে নিয়োজিত চা বাগানের বেকার নারী শ্রমিকরা

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ: আজ আন্তজার্তিক নারী দিবস। চা বাগানের নারীদের জীবন মূলত সংগ্রাম, বঞ্চনা ও কঠোর পরিশ্রমের। বৈদেশিক মুর্দ্রা অর্জনের প্রধান চা শিল্পে নিয়োজিত জনগোষ্ঠীর একটি বিরাট অংশ রয়েছে বেকার। বেকারত্বের জীবনে নারীদের একটি বড় অংশ। জীবিকার তাগিদে চা বাগানের এসব বেকার নারীরা বস্তি এলাকায় ঝুঁকিপূর্ণ ও...

সিলেটের বেদে পল্লিতে ‘স্বপ্নোত্থান’-এর ঈদ উপহার বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সিলেটের পরগণা বাজার সংলগ্ন মুসলিম বেদে পল্লিতে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। সুবিধাবঞ্চিত মানুষের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে সংগঠনটি দীর্ঘদিন...

তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের তামাবিল স্থলবন্দর এলাকার ব্যবসায়ীদের সংগঠন তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) গ্রুপের কার্যালয়ের হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে তামাবিল স্থলবন্দরের পাথর আমদানীকারক ব্যবসায়ী পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ শাহপরান,২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম,...

শাবিপ্রবি ‘বন্ধুজন’র সভাপতি ইসফাক সম্পাদক হাসনাত

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্বেচ্ছাসেবী ও খবরের কাগজের পাঠক সংগঠন ‘বন্ধুজন’-এর প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইসফাক আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২...

দক্ষিণ সুরমায় বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের ইন্তেকাল

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ। গতকাল শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মাত্র ৬ মাস আগে তাঁর স্ত্রী ইন্তেকাল করেছেন। নগরীর ২৯নং ওয়ার্ডের লাউয়াই মহল্লার...

শাবিপ্রবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে কিন’র ঈদ আনন্দ উদযাপন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন কিন'র উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার( ৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের নিজস্ব স্কুলের ১১৫ জন শিক্ষার্থীর মাঝে ঈদের নতুন পোশাক ও উন্নত মানের খাবার বিতরণ করা হয়। ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান...