Homeবাছাইজাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী...

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি

আধুনিক ডেস্ক ::

জাপানের ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। এরমধ্যে দিয়ে দেশটির কঠোর পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোয় পরিবর্তনের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। পার্লামেন্টের নিম্নকক্ষে মঙ্গলবার (২১ অক্টোবর) আয়োজিত নির্বাচনে ৪৬৫ আসনের মধ্যে ২৩৭টি জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন তাকাইচি। পরে উচ্চকক্ষেও ২৪৮ আসনের মধ্যে ১২৫টি আসন জেতেন তিনি।

সন্ধ্যায় জাপানের ১০৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তাকাইচি। সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। সর্বশেষ নির্বাচনে দলের ভরাডুবির দায় নিয়ে পদ ছাড়তে বাধ্য হন ইশিবা। তাকাইচির জয় জাপানি নারীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হলেও, দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের অনুসারী এবং আয়রন লেডি হিসেবে খ্যাত ব্রিটিশ রাজনীতিবিদ মার্গারেট থ্যাচারের অনুরাগীর নেতৃত্বে রক্ষণশীল রাজনীতি আরও জেঁকে বসার সম্ভাবনাটিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গত কয়েক দশক ধরে মুদ্রাস্ফীতিহীন অর্থনীতির পর এখন জাপান উল্টো মূল্যবৃদ্ধির চাপের মুখে পড়েছে। এতে জনগণের মধ্যে জমতে থাকা অসন্তোষ বিরোধী ও কট্টর ডানপন্থি দলগুলোর প্রতি সমর্থন বাড়িয়েছে।

সোমবার ডানপন্থি দল জাপান ইনোভেশন পার্টির সঙ্গে জোটবদ্ধ হওয়ার চুক্তি করে তাকাইচির দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি। ফলে, আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হওয়ার আগেই জয়ের অলিখিত নিশ্চয়তা পেয়ে যান তিনি। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রায় অবিচ্ছিন্নভাবে ক্ষমতায় আছে এলডিপি।

শিনজো অ্যাবের মতো তাকাইচিও দুর্বল অর্থনীতিকে চাঙা করতে সরকারি ব্যয় বাড়ানোর পক্ষে। এই নীতির প্রভাব ইতোমধ্যেই বাজারে পড়েছে—‘তাকাইচি ট্রেড’ নামে পরিচিত প্রবণতায় টোকিওর নিক্কেই ইনডেক্স (শেয়ারবাজার সূচক) নতুন উচ্চতায় পৌঁছেছে। তবে বিনিয়োগকারীরা সরকারের ঋণ-নির্ভর ব্যয়ের ক্ষমতা নিয়ে উদ্বিগ্ন, কারণ দেশটির মোট ঋণের পরিমাণ বার্ষিক জিডিপির চেয়েও অনেক বেশি।

আইচি গাকুইন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তাদাশি মোরি বলেন, তাকাইচির কাছে ক্ষমতা থাকলেও কার্যকরভাবে সরকার পরিচালনার জন্য বিরোধী দলের আরও সমর্থনের প্রয়োজন হবে।

তিনি বলেন, এলডিপি ও ইশিন কোনও কক্ষেই সংখ্যাগরিষ্ঠ নয়। স্থিতিশীল সরকার এবং গুরুত্বপূর্ণ পার্লামেন্টারি কমিটির নিয়ন্ত্রণ পেতে হলে তাদের অর্ধেকেরও বেশি আসন নিশ্চিত করতে হবে।

মোরির মতে, তাকাইচি যদি ‘অ্যাবেনোমিকস’-এর নীতি পুনরুজ্জীবিত করতে চান, তাহলে তা নতুন অর্থনৈতিক বাস্তবতায় চ্যালেঞ্জের মুখে পড়বে।

তিনি বলেন, অ্যাবেনোমিকস তৈরি হয়েছিল মুদ্রাস্ফীতিহীন অবস্থায়। কিন্তু এখন যখন দাম বাড়ছে, অতিরিক্ত প্রণোদনা কেবল ইয়েনকে (জাপানের মুদ্রা) আরও দুর্বল করবে। ভোগ-কর হ্রাস করলে সাময়িকভাবে চাহিদা বাড়তে পারে, কিন্তু তা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করবে না।

spot_img

Most Popular

আরও পড়ুন

সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার দেখানো, হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত

আধুনিক ডেস্ক :সুনির্দিষ্ট কোনো মামলা ছাড়া ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো কিংবা হয়রানি...

সুবিপ্রবির উপ উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার

শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নতুন উপ-উপাচার্য...

‎শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে এমসি কলেজ ছাত্রাবাসের সামনে স্পিড ব্রেকার নির্মাণ শুরু

‎‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎দীর্ঘদিনের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে সিলেটের ঐতিহ্যবাহী...

spot_img

পড়ুন

সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার দেখানো, হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত

আধুনিক ডেস্ক :সুনির্দিষ্ট কোনো মামলা ছাড়া ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো কিংবা হয়রানি না করা–সংক্রান্ত হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বুধবার এ আদেশ দেন। একই সঙ্গে এ–সংক্রান্ত রুল...

সুবিপ্রবির উপ উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার

শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নতুন উপ-উপাচার্য পদো নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত একটি...

‎শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে এমসি কলেজ ছাত্রাবাসের সামনে স্পিড ব্রেকার নির্মাণ শুরু

‎‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎দীর্ঘদিনের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের সামনের সড়কে স্পিড ব্রেকার (গতিরোধক) নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রতিনিয়ত বেপরোয়া গতিতে যানবাহন চলাচল এবং দুর্ঘটনার আশঙ্কা থেকে আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।‎‎মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নির্মাণকাজ পরিদর্শনে...

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

আধুনিক ডেস্ক ::২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ আগস্ট ২০২৬। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এ তথ্য জানান। পূর্বঘোষণা অনুযায়ী, ২০ জুলাই এসএসসির ফলাফল প্রকাশের কথা ছিল, কিন্তু প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়। এর...

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

আধুনিক ডেস্ক :: ২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকার মতিঝিলে শাপলা চত্বর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের 'গণহত্যার' অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ -এ...

শাবিপ্রবি নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও অ্যালামনাই মিলনমেলা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত নটর ডেম কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রেশার্স ওয়েলকাম অ্যান্ড অ্যালামনাই মিট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ২৪ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড....

কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা ২৯ জুলাই, সময়সূচি প্রকাশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ, সময়, স্থান এবং প্রয়োজনীয় নির্দেশনা জানানো হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে...

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন

আধুনিক ডেস্ক :: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) আয়োজিত ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন হয়েছে। শুক্রবার সিলেট সরকারি মহিলা কলেজে আঞ্চলিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আধুনিক ডেস্ক ::দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র আজ বিকেল ৫টা ১ মিনিটে আমার কাছে জমা দেওয়া হয়েছে।...

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

আধুনিক ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র বিকেল...

৬০ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের ওপর ১০ শতাংশ

আধুনিক ডেস্ক ::বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমবিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন এই শুল্ক আরোপ করল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের এক নোটিশে নতুন এই শুল্ক ঘোষণা করা হয়। ঘোষিত শুল্কের হার ১০ থেকে...