Homeবিশ্বফিলিস্তিন রাষ্ট্রকে ফ্রান্সের স্বীকৃতি

ফিলিস্তিন রাষ্ট্রকে ফ্রান্সের স্বীকৃতি

ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের বৈঠকের আগে ফ্রান্স এই স্বীকৃতি দিয়েছে। এর আগে এক ভিডিও বার্তায় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে শান্তিপূর্ণভাবে দ্বি-রাষ্ট্র সমাধান নীতির বাস্তবায়নই ফ্রান্সের একমাত্র দাবি। তবে হামাস যুদ্ধবিরতিতে সম্মত হলে এবং তাদের হাতে বন্দি সব জিম্মিকে মুক্তি দেওয়া হলেই কেবল ফিলিস্তিনি রাষ্ট্রে দূতাবাস খুলবে বলেও দেশটি জানিয়েছে। নিউইয়র্কে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ বলেন, শান্তির সময় এসেছে” এবং “গাজায় চলমান যুদ্ধকে কোনোভাবেই সমর্থন করা যায় না।

ফ্রান্স ও সৌদি আরব জাতিসংঘের সাধারণ পরিষদে এক দিনের শীর্ষ সম্মেলনের আয়োজন করছে যেখানে ফিলিস্তিন এলাকায় চলমান সংঘাত নিরসনে দুই রাষ্ট্র সমাধানের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। তবে জার্মানি, ইতালি ও যুক্তরাষ্ট্রের মতো জি-৭ দেশ এখানে যোগ দিচ্ছে না।

সম্মেলনে ফরাসি নেতা বলেন, যুদ্ধ বন্ধ করার এবং হামাসের হাতে আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার সময় এসেছে। তিনি ‘অন্তহীন যুদ্ধের বিপদ‘”’ সম্পর্কে সতর্ক করে বলেন এবং “সব সময় শক্তির ওপর অধিকারের জয় হওয়া উচিত” বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় মধ্যপ্রাচ্যে একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। আমাদের অবশ্যই একটি দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা তৈরির জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে” যেখানে “ইসরায়েল ও ফিলিস্তিন শান্তি ও নিরাপত্তায় পাশাপাশি থাকবে।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষে জাতিসংঘে ভাষণ দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। তিনি আবারও জোর দিয়ে বলেন, এই অঞ্চলে স্থায়ী শান্তি অর্জনের একমাত্র উপায় হলো দ্বি-রাষ্ট্র সমাধান।

এদিকে গাজা পুনর্গঠনে কাজ করার জন্য ইইউ একটি নতুন আর্থিক কাঠামো গঠন করবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে বলেন, আমাদের সবাইকে আরও কিছু করতে হবে। আমরা একটি ফিলিস্তিনি দাতা গোষ্ঠী গঠন করব।

গাজার পরিস্থিতিকে “নৈতিক, আইনগত এবং রাজনৈতিকভাবে অসহনীয়” বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তির জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানই “একমাত্র বিশ্বাসযোগ্য পথ” বলেও উল্লেখ করেন তিনি।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস- যিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা বাতিল করার পর জাতিসংঘের সাধারণ পরিষদে ব্যক্তিগতভাবে যোগ দিতে পারেননি – তিনি এই সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেন।

স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি বলেন, গাজা শাসনে হামাসের কোনো ভূমিকা থাকতে পারে না। তাদেরকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে “অস্ত্র সমর্পণ” করার আহ্বান জানান তিনি।

আব্বাস ২০২৩ সালের সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের আক্রমণের নিন্দা করেন এবং ইসরায়েলিদের উদ্দেশে বলেন, শান্তির ওপরই নির্ভর করে, আমাদের এবং তোমাদের ভবিষ্যৎ। সহিংসতা এবং যুদ্ধ যথেষ্ট হয়েছে। ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স গাজায় “স্থিতিশীলতা অভিযানে” অংশ নিতে প্রস্তুত।

এছাড়া, হামাস বিলুপ্তির তত্ত্বাবধানে পিএ-কে অন্তর্ভুক্ত করে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের আহ্বান জানান তিনি। বলেন, হামাসের হাতে বন্দি সব জিম্মিকে মুক্তি দেওয়া হলে এবং যুদ্ধবিরতিতে সম্মত হলেই কেবল ফ্রান্স ফিলিস্তিনি রাষ্ট্রে দূতাবাস খুলবে।

এদিকে ফরাসি প্রেসিডেন্টের এই ঘোষণার কিছুক্ষণ আগে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তিনি বলেন, সাতই অক্টোবরের হামলার পর দ্বি-রাষ্ট্র সমাধান “টেবিল থেকে” সরিয়ে নেওয়া হয়েছিল। তিনি জাতিসংঘে এই সপ্তাহের আলোচনাকে “ধাঁধা” বলে অভিহিত করেন। এমনকি অধিকৃত পশ্চিম তীর ইসরায়েলের সাথে সংযুক্ত করার সম্ভাবনাও উড়িয়ে দিতে অস্বীকৃতি জানান তিনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না।আর দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ বলেছেন, এটিকে স্বীকৃতি দেওয়া কেবল অন্ধকারের শক্তিগুলোকে উৎসাহিত করবে।

ম্যাক্রোঁর ঘোষণার আগে, রোববার রাতে আইফেল টাওয়ারে ফিলিস্তিনি এবং ইসরায়েলি পতাকা প্রদর্শন করা হয়েছিল। সোমবার ফ্রান্সের বেশ কয়েকটি টাউন হলে ফিলিস্তিনি পতাকা উড়েছিল। এদিকে, ইতালির প্রায় ৮০টি শহরে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যেখানে জর্জিয়া মেলোনির সরকার সম্প্রতি বলেছে যে এমন একটি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া “প্রতিকূল” হতে পারে যার অস্তিত্বই নেই।

আর জার্মানি সরকার বলেছে, ফিলিস্তিনির রাষ্ট্রত্ব বর্তমান বিতর্কের বিষয় নয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা দেওয়ার সময় ব্যাখ্যা করেছিলেন যে, “জার্মানির জন্য, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির বিষয়টি আলোচনা প্রক্রিয়ার শেষেই আসবে। তবে তা এখনই শুরু করা উচিত।

রোববার যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, অ্যান্ডোরা এবং সান মারিনোর। এর মাধ্যমে গাজায় মানবিক সংকট এবং পশ্চিম তীরে বসতি স্থাপনের কারণে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। যদিও ইসরায়েল বলছে, এই স্বীকৃতির মাধ্যমে ২০২৩ সালের সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার জন্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস পুরস্কৃত হবে, যেখানে প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল।

গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তখন থেকে ইসরায়েলি বাহিনী ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। বর্তমানে ইসরায়েলি বাহিনী গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে স্থল আক্রমণ চালাচ্ছে, যেখানে দশ লাখ মানুষ বাস করত এবং গত মাসে সেখানে দুর্ভিক্ষের বিষয়টিও নিশ্চিত করা হয়েছিল।

spot_img

Most Popular

আরও পড়ুন

সাস্টে ৩ দিনব্যাপী ‘আইডিয়া-টু-এন্টারপ্রাইজ’ প্রশিক্ষণ সম্পন্ন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে...

শাবিপ্রবিতে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন বিবিএ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে...

লাখাইয়ে গ্রেফতার আর জামিনেই চলছে মাহফুজের জীবন

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের মাহফুজ মিয়া (৫৫)।...

জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এমসি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ‎

‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের...

spot_img

পড়ুন

সাস্টে ৩ দিনব্যাপী ‘আইডিয়া-টু-এন্টারপ্রাইজ’ প্রশিক্ষণ সম্পন্ন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিন দিনব্যাপী ‘আইডিয়া-টু-এন্টারপ্রাইজ’ বিষয়ক অনুসরণমূলক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সাস্ট ক্যারিয়ার ক্লাব এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এটি আয়োজন করা হয়। ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ প্রতিপাদ্য...

শাবিপ্রবিতে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন বিবিএ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সম্পন্ন হয়েছে। ফাইনালে সমাজকর্ম বিভাগকে ৩–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের...

লাখাইয়ে গ্রেফতার আর জামিনেই চলছে মাহফুজের জীবন

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের মাহফুজ মিয়া (৫৫)। দীর্ঘদিন ধরে মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার, কারাবাস ও জামিনে মুক্তির মধ্যেই তার জীবন ঘুরপাক খাচ্ছে বলে পুলিশের অভিযোগ। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে এ পর্যন্ত পাঁচটি মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার এক বছরের সাজাও...

জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এমসি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ‎

‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।‎‎গতকাল ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সকালে কলেজের রাষ্ট্রবিজ্ঞান গ্যালারিতে রাষ্ট্রবিজ্ঞান ফোরামের আয়োজনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, অধ্যক্ষ, মুরারিচাঁদ কলেজ,...

লাখাইয়ে সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার ডিসি রোড থেকে ইউনিয়ন পরিষদ হয়ে লাখাই বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। এতে প্রতিদিন চলাচলকারী মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, সড়কটির বিভিন্ন স্থানে পাকা আস্তরণ, খোয়া ও ইট উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি...

কচুরিপানায় অতিষ্ঠ লাখাইয়ের কৃষক, দেশীয় প্রযুক্তিতে তৈরি আধা-স্বয়ংক্রিয় যন্ত্রে মিলছে সমাধান

নাজিম উদ্দিন,লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় খাল-বিল, জলাশয় ও ফসলি জমিতে কচুরিপানার স্তূপ জমে নৌচলাচল ব্যাহত হওয়া এবং কৃষিকাজে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশীয় প্রযুক্তি ও নিজেদের মেধা কাজে লাগিয়ে কচুরিপানা অপসারণের একটি আধা-স্বয়ংক্রিয় যন্ত্র তৈরি করেছেন স্থানীয় কয়েকজন কৃষক। সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো সহযোগিতা ছাড়াই নিজেদের...

‎শাবিপ্রবিতে ‘খোয়াই বন্ধন’-এর নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘খোয়াই বন্ধন’র নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ‎‎‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। ‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা...

এমসি কলেজের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম মিনারের মৃত্যু, সহপাঠীদের মধ্যে শোক

‎‎এমসি কলেজ প্রতিনিধি: ‎সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম মিনার আর নেই। বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।‎‎আব্দুল কাইয়ুম মিনার এমসি কলেজের অনার্স ২০১৯-২০ শিক্ষাবর্ষ...

শিক্ষায় অবদানের স্বীকৃতি পেলেন শান্তিগঞ্জের রুমা চক্রবর্তী

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ২০২৬ সালের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী। গত ২০ সেপ্টেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী প্রক্রিয়ায় তাঁকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমার সম্মতিক্রমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন...

শাবিপ্রবির পরিবহনপুলে সীমান্ত ব্যাংকের মাইক্রোবাস উপহার

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) উপহার হিসেবে একটি মাইক্রোবাস দিয়েছে সীমান্ত ব্যাংক পিএলসি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মাইক্রোবাসটি হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, উপ-উপাচার্য জি এম রবিউল...

শাবিপ্রবিতে বাফসার ২১তম কমিটি গঠন: সহ-সভাপতি আলভী, সাধারণ সম্পাদক আসিফ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ‘বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ (বাফসা)-এর ২১তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিফ জামি আলভী এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ আদনান নির্বাচিত হয়েছেন। রবিবার...

ধর্মপাশায় শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এক চিকিৎসক লাঞ্ছিত ও ভাঙচুর

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তিন মাস বয়সী সিয়াম নামের এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কে লাঞ্ছিত ও জরুরি বিভাগের কক্ষের জানালার কাঁচ এবং সেখানে থাকা একটি নেভুলাইজার মেশিন ভঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার...