আধুনিক ডেস্ক ::
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে শোকজ (কারণ দর্শানো নোটিশ) প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) এ শোকজ জারি করেন। সাময়িক বরখাস্তের আদেশের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের এক আবেদনের প্রেক্ষিতে আদালত কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। রোববার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন নিশ্চিত করেন খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক।
নোটিশে জেলা প্রশাসককে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত নোটিশটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়নি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।


