ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে বিশেষ অভিযানে ভিন্ন মামলার ১৮ জন আসামীকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। শুক্রবার (২৩ আগস্ট) রাতে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খানের নেতৃত্বে ফোর্সসহ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার ১৫ জন, মাদক মামলার ২ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জন আসামীকে গ্রেপ্তার করা হয়।
অভিযান পরিচালনায় অংশ নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, এসআই সাদেক, এসআই রাহিম, এসআই মোফাখখারুল, এসআই মঞ্জুরুল, এসআই বিন আমিন, এএসআই সাহাব উদ্দিন, এএসআই মহি উদ্দিন ও এএসআই তোহা। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের আলাপুর গ্রামের করম আলীর ছেলে আমীর আলী (৩৫), তকিপুর গ্রামের রইচ আলীর ছেলে আব্দুল্লা (১৮), আশরাফ আলীর ছেলে সিফাতুল ইসলাম ইমন (১৮), ছৈলা আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে হাসান (২৪), মতিউর রহমানের ছেলে সাইদুর রহমান (২০), সালামত আলীর ছেলে সালামিন আহমদ (১৮), পেশকার আলীর ছেলে লাহিন আহমদ (১৯), শিবনগর গ্রামের মৃত নুর আলীর ছেলে রুহিতুল ইসলাম নাহিদ (১৮), ফজর আলীর ছেলে কবির আহমদ (২০), দিঘলী গ্রামের কমর আলীর ছেলে মাসুম আহম্মদ (১৮), জগন্নাথপুর (নোয়াগাঁও) গ্রামের মৃত হাসান মিয়ার ছেলে রুহুল আমীন (২১), গোবিন্দনগর গ্রামের আতিক মিয়ার ছেলে নাইমুর রহমান (২২), মৃত নাছির আহমের ছেলে কামরান আহমদ (২২), জগন্নাথপুর (তেঘরী) গ্রামের এশাদ আলীর ছেলে জয়নুল আবেদীন (১৮), ছাতক থানার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ফরিজ মিয়ার ছেলে রেদওয়ান হোসেন প্রকাশ রেদওয়ান আহমদ (২৩)। ছাতক থানার নাজপুর জেলার বীরগঞ্জ থানার সুলতানপুর (শেতাবগঞ্জ) গ্রামের শ্রী সুনীল দাসের ছেলে শ্রী সুবাস দাস (১৯), পিতা-শ্রী সুনীল দাস, নোয়ারাই ইউনিয়নের জোড়াপানী গ্রামের তাজুদ আলীর ছেলে
মোঃ জাহাঙ্গীর আলম রফিক (৩১)। পৌরসভার ০৭ নং ওয়ার্ডের মন্ডলীভোগ গ্রামের মোঃ আব্দুর গফ্ফার এর ছেলে ছাতক লাইব্রেরীর প্রোপ্রাইটর মোঃ লালন মিয়া (৩৮)।
গ্রেপ্তারকৃতদের শনিবার (২৩ আগস্ট) যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


