Homeশীর্ষ সংবাদপাথর লুট নিয়ে দুদকের...

পাথর লুট নিয়ে দুদকের প্রতিবেদন : জামায়াত বলছে ‘ভিত্তিহীন’, এনসিপি বলছে ‘উদ্দেশ্যমূলক’

আধুনিক ডেস্ক ::

সিলেটের সাদাপাথর লুটে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পর্যায়ের চার নেতা। তারা বৃহস্পতিবার (২১ আগস্ট) জরুরি সংবাদ সম্মেলন করে বিষয়টিকে ‘বিভ্রান্তিকর ও মানহানিকর’ দাবি করে তাঁদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চলছে বলে উল্টো অভিযোগ করেন। এর আগে ১৩ আগস্ট সাদাপাথর লুটের ঘটনাস্থলে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঁচ সদস্যের একটি এনফোর্সমেন্ট দল। তারা ফিরে ঢাকায় কমিশনে একটি প্রতিবেদন পাঠায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাদাপাথর লুটপাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৪২ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তালিকায় বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা আছেন। এর মধ্যে জামায়াত ও এনসিপির দুজন করে চারজন নেতা আছেন।

বৃহস্পতিবার দুপুরে নগরের বন্দরবাজার এলাকায় জামায়াতের মহানগর কার্যালয়ে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে এক সংবাদ সম্মেলন হয়। এতে বলা হয়, পাথর লুটের ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করতে জামায়াত নেতাদের নিয়ে অপপ্রচার চলছে। পাথর লুট দূরে থাক, কোনো অন্যায় ও অপকর্মের সঙ্গে জামায়াতের দূরতম কোনো সম্পর্ক নেই।

দুদকের লুটেরার তালিকায় থাকা ৪২ জনের মধ্যে মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম ও জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীনের নাম রয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা দাবি করেছেন, পাথর লুটে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। ষড়যন্ত্রমূলকভাবে তাঁদের নাম প্রচার করা হচ্ছে। এ ছাড়া দুদক আদৌ এ ধরনের কোনো প্রতিবেদন দিয়েছে কি না, এ ব্যাপারে তাঁরা এখনো নিশ্চিত নন।

মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম তাঁর ও জেলার সেক্রেটারির নাম লুটের ঘটনার সঙ্গে জড়ানোর বিষয়টিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা’ বলে দাবি করেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, সরকারি ব্যবস্থাপনায় ও বৈধ পন্থায় পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে পরিবহনমালিক, শ্রমিক ও ব্যবসায়ীদের কর্মসূচিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জামায়াত নেতারাও বক্তব্য দেন। ওই কর্মসূচিতে রাজনৈতিক নেতাদের বক্তব্য নিয়ে বিভ্রান্তিমূলক রিপোর্ট প্রকাশ ও অপপ্রচার চালানো হচ্ছে। অথচ ওই বক্তব্যের সঙ্গে পাথর লুটের দূরতম কোনো সম্পর্ক নেই।

জামায়াতের সংবাদ সম্মেলনে সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চলের টিম সদস্য হাফিজ আবদুল হাই হারুন, মহানগরের নায়েবে আমির নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগরের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, জেলা সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে দুদকের তালিকায় এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন ও মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীর নামও রয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে চারটায় সিলেট জেলা প্রেসক্লাবে এনসিপি এক সংবাদ সম্মেলন করে পাথর লুটে নিজেদের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেন।

এনসিপি নেতা নাজিম উদ্দিন ও আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, সাদাপাথর লুটের মূল অপরাধীদের আড়াল করতে তাদের নাম যুক্ত করা হয়েছে। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ। এ সময় তাঁরা সাদাপাথর ছাড়াও সিলেটের অন্যান্য পর্যটনকেন্দ্রের ক্ষতি ও লুটপাটে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এনসিপির পক্ষ থেকে বলা হয়, সাদাপাথর লুটপাটের ঘটনায় এনসিপির কোনো নেতা-কর্মী জড়িত নন। অথচ কিছু গণমাধ্যমে জেলা ও মহানগরের দুজন শীর্ষ নেতার নাম উল্লেখ করা হয়েছে। এটা ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও দুঃখজনক।

সংবাদ সম্মেলনে এনসিপি নেতাদের মধ্যে জেলার যুগ্ম সমন্বয়ক আবু সাঈদ, সালমান খুর্শেদ, সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, মুফতি মাওলানা ছালিম আহমদ, মহানগরের যুগ্ম সমন্বয়ক নুরুল হক, তারেক আহমদ, মোহাম্মদ আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (২০ আগস্ট) বিকেলে সাদাপাথর লুটে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

spot_img

Most Popular

আরও পড়ুন

২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শাবিপ্রবি দিক থিয়েটারের ‎

শাবিপ্রবি প্রতিনিধি‎: নানা আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)...

এমসি কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি

আধেুনিক ডেস্ক :: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন...

শাবিতে পর্দা উঠল ‘আশরাফুলের সহায়তায়’ চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের সাবেক...

কিশোরীকে ধর্ষণের সাজা ‘কানে ধরিয়ে উঠবস’

,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া...

spot_img

পড়ুন

২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শাবিপ্রবি দিক থিয়েটারের ‎

শাবিপ্রবি প্রতিনিধি‎: নানা আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নাট্যবিষয়ক সংগঠন দিক থিয়েটারের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ‎‎মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার থেকে একটি র‍্যালি বের করেন সংগঠনের কর্মীরা। ‎ র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে...

এমসি কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি

আধেুনিক ডেস্ক :: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে র‌্যালিটি রসায়ন বিভাগ থেকে বের হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগে এসে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি...

শাবিতে পর্দা উঠল ‘আশরাফুলের সহায়তায়’ চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী আশরাফুলের চিকিৎসায় সহায়তার লক্ষ্যে শুরু হয়েছে ‘আশরাফুলের সহায়তায়’ পাঁচ-এ-সাইড চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠন স্পোর্টস শাবিপ্রবির উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো....

কিশোরীকে ধর্ষণের সাজা ‘কানে ধরিয়ে উঠবস’

,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিস বসিয়ে অভিযুক্ত যুবককে মাত্র সাতবার ‘কান ধরিয়ে উঠবস’ করিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার এই ‘প্রহসনের বিচার’ প্রত্যাখ্যান করে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে। সোমবার...

গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বসত ঘর,ক্ষতি ২০লক্ষাধিক টাকাঘটনাস্থল পরিদর্শনে এমপি ইমরান

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়লো বসতঘর।সোমবার ভোরে আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের মান্না আহমদের বা‌ড়িতে এ ঘটনা ঘটে। এসময় অগ্নিকাণ্ডের ঘটনায় বসত ঘরের ৬টি রুমসহ ঘরের ভেতরে থাকা সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফয়ায়ার সা‌র্ভিসের লোকজন আসার আগেই পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি...

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরে ঢাকায় ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার লক্ষ্যে রাজধানীতে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ঢাকার শেরাটন হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) আয়োজনে এই ফোরাম অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক এই ফোরামটি আয়োজনে যৌথভাবে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন...

শাবিপ্রবিতে নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ: সভাপতি ফাহিম, সম্পাদক আরিফ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জেলাভিত্তিক সংগঠন ‘দিনাজপুর-নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’ ভেঙে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ হোসাইন। শনিবার (১৫ আগস্ট)...

কুষ্টিয়াতে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর জামাতের হামলার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়াতে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর জামাতের হামলার প্রতিবাদে সিলেট নগরীতে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার গণঅধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত মশাল মিছিলে সিলেট সিটি কর্পোরেশন থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্ট গিয়ে শেষ হয়।প্রতিবাদ সভায় সিলেট জেলা গণঅধিকার পরিষদের সদ্য সাবেক সভাপতি নাইম...

নবীগঞ্জে ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে নিবন্ধন ছাড়াই নামের আগে ডাক্তার পদবি ব্যবহার, মিথ্যা ও অতিরিক্ত পেশাগত যোগ্যতা উল্লেখ, মেডিক্যাল বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করা এবং ফ্রিজকৃত ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৫ আগস্ট) পরিচালিত অভিযানে পানিউমদা বাজারের...

গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: শাবিপ্রবি উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, ত্যাগ এবং গণতান্ত্রিক আন্দোলনের অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম।​ শনিবার (১৫ আগস্ট) আসরের নামাজের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

শাবিপ্রবিতে লিফটে আটকে পড়া ২ শিক্ষার্থীকে দরজা ভেঙে ১ ঘণ্টা পর উদ্ধার

শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘শিক্ষাভবন-ডি’-এর লিফট বিকল হয়ে দুই শিক্ষার্থী আটকে পড়ার ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা আটকে থাকার পর তীব্র শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়া দুই শিক্ষার্থীকে লিফটের দরজা ভেঙে উদ্ধার করা হয়। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট)...

শাবিপ্রবির শাহজালাল (রহ.) স্মৃতি সংসদের নেতৃত্বে সাদ-রায়হানুল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘শাহজালাল (রহ.) স্মৃতি সংসদ’-এর ২য় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আবদুল্লাহ মুহাম্মদ সাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে রায়হানুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। বুধবার (১২ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা...