Homeক্যাম্পাসডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ...

ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

আধুনিক ডেস্ক ::

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। বুধবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ঘোষণা শেষে প্যানেলে মনোনীতরা ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

ঘোষিত প্যানেলে ভিপি পদে মনোনয়ন পেয়েছেন আবিদুল ইসলাম খান। তিনি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ তানভীর বারী হামিম। তিনি কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষাকর্থী। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তানভীর আল হাদী মায়েদ। তিনি বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন আরিফুল ইসলাম; বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে এহসানুল ইসলাম; কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে চেমন ফারিয়া ইসলাম মেঘলা; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মো. মেহেদী হাসান; সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে আবু হায়াত মোঃ জুলফিকার জিসান; ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে চিম চিম্যা চাকমা; ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক পদে মোঃ সাইফ উল্লাহ্ (সাইফ); সমাজসেবা সম্পাদক পদে সৈয়দ ইমাম হাসান অনিক; ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মো. আরকানুল ইসলাম রূপক; স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে আনোয়ার হোসাইন; এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে মো. মেহেদী হাসান মুন্না।

সদস্য মনোনীত হয়েছেন- মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান এবং নিত্যানন্দ পাল। তবে ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘প্যানেলে আমরা ছাত্র সমাজের পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই প্যানেল নির্বাচিত করেছে। এখানে আর কারো কোনো হস্তক্ষেপ নেই।’

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের অনেকেই অবস্থান করছে। তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেয় না বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া ফ্যাসিবাদের দোসর শিক্ষকরাও বহাল তবিয়তে আছেন। তাদের বিষয়ে প্রশাসনকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ।

spot_img

Most Popular

আরও পড়ুন

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে মন্ত্রণালয়ে আবেদন,পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি

কোম্পানিগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট, অচল চিকিৎসা সরঞ্জাম...

রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত শাবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ৬ সদস্যের তদন্ত কমিটি

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন...

শাবিপ্রবির দিক থিয়েটারের মৌলিক নাটক অদ্যপুরাণ, প্রদর্শনী শুরু ২৭ আগস্ট

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ২৭ আগস্ট থেকে...

সিলেটের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে ৯ জন নিহত

আধুনিক রিপোর্ট ::সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত...

spot_img

পড়ুন

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে মন্ত্রণালয়ে আবেদন,পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি

কোম্পানিগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট, অচল চিকিৎসা সরঞ্জাম ও নানা অব্যবস্থাপনা দূর করে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত আবেদন করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদনটি করেন কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থী মোহাম্মদ...

রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত শাবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ৬ সদস্যের তদন্ত কমিটি

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে লিপ্ত থাকার অভিযোগ অনুসন্ধানে একটি ৬ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত...

শাবিপ্রবির দিক থিয়েটারের মৌলিক নাটক অদ্যপুরাণ, প্রদর্শনী শুরু ২৭ আগস্ট

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে নাট্য সংগঠন ‘দিক থিয়েটার’-এর তিন দিনব্যাপী ‘দিক ৮ম জাতীয় নাট্যোৎসব ২০২৬’। সংগঠনের ২৮তম বর্ষে পদার্পণ ও চ্যারিটি উপলক্ষে আয়োজিত এ উৎসবের শিরোনাম দেওয়া হয়েছে ‘অষ্টাবিংশের অর্ঘ্য’। উৎসবের উদ্বোধনী দিনেই মঞ্চস্থ হবে সংগঠনটির ৩৪তম...

সিলেটের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে ৯ জন নিহত

আধুনিক রিপোর্ট ::সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৪ জন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে সাতজন নিহত হন। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...

জৈন্তাপুর সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এবারের বিতর্কের বিষয় ছিল— “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ।”দুর্নীতি প্রতিরোধ কমিটির...

সাস্ট বিজনেস ক্লাবের নতুন নেতৃত্বে তাসনিম- নিবির

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শীর্ষস্থানীয় কর্পোরেট ও ব্যবসায়িক সংগঠন ‘সাস্ট বিজনেস ক্লাব’-এর তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. তাসনিমুল হক ও সাধারণ সম্পাদক হিসেবে আল শাহরিয়ার আহমেদ নিবির মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সংগঠনের জনসংযোগ সম্পাদক তাকিয়া জান্নাহর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

শাবিপ্রবিতে ২১ দেশের ৮১ আলোকচিত্রের প্রদর্শনী শুরু

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের (সুপা) উদ্যোগে প্রথম পর্বের তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ডি এর নিচতলায় সংগঠনটির উপদেষ্টারা এ প্রদর্শনীর উদ্বোধন করেন । এ আলোকচিত্র প্রদর্শনীটি ৮ আগস্ট সন্ধ্যা ৮ টা পর্যন্ত চলবে...

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শাবিপ্রবি ইউটিএলের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা

শাবিপ্রবি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে দেশের সর্বস্তরের জনগণসহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরশিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল), সাস্ট চ্যাপ্টার। বুধবার ( ৫ আগস্ট) সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব অধ্যাপক ড. জামাল উদ্দীনের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ...

দশ লক্ষ টাকার স্কলারশিপ ঘোষণা দিলেন শাবিপ্রবি’র উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: জুলাই শহীদ রুদ্র সেনের নামে স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। বুধবার (৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন। উপাচার্য বলেন, ‌“শহীদ রুদ্র সেন নিয়ে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

আধুনিক ডেস্ক ::আজ ৫ আগস্ট। জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে প্রায় ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে। দিবসটি উপলক্ষে আজ সাধারণ...

শাবিপ্রবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের (সুপা) উদ্যোগে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। আগামী ৬ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত প্রথম পর্বে বিশ্ববিদ্যালয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৪ আগস্ট) শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ...

শাবিপ্রবির কিলোরোড সংস্কারের উদ্যোগ সিসিকের, আরসিসি ঢালাইয়ের টেন্ডার আহ্বান

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটক থেকে ক্যাম্পাসের অভ্যন্তরীণ গোলচত্বর পর্যন্ত কিলোরোড সংস্কারের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এ লক্ষ্যে আরসিসি ঢালাই কাজের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। রবিবার (২ আগস্ট) সিসিকের অফিসিয়াল ওয়েবসাইটে এক ই-টেন্ডার নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। ই-টেন্ডার নোটিশে উল্লেখ করা...