শাবিপ্রবি প্রতিনিধি:
বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, ত্যাগ এবং গণতান্ত্রিক আন্দোলনের অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম।
শনিবার (১৫ আগস্ট) আসরের নামাজের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শাবিপ্রবি শাখা ছাত্রদল আয়োজিত দোয়া মাহফিলের বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, “বেগম খালেদা জিয়ার জীবন ছিল ত্যাগের মহিমায় উজ্জীবিত। তিনি দেশের স্বার্থে ছিলেন আপসহীন। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র পুনরুজ্জীবনে এবং দেশের শিক্ষা ও সার্বিক উন্নয়নে তিনি অবিস্মরণীয় অবদান রেখেছেন। তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দেশপ্রেম, ত্যাগ ও গণতান্ত্রিক আন্দোলনের অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সাধারণ সম্পাদক নাঈম সরকার, সিনিয়র সহ-সভাপতি সোহাগ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আদনান মোহনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি এবং গণতান্ত্রিক ধারার অগ্রযাত্রার জন্য প্রার্থনা করা হয়।


