শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘শাহজালাল (রহ.) স্মৃতি সংসদ’-এর ২য় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আবদুল্লাহ মুহাম্মদ সাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে রায়হানুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি দেওয়ানুল ইসলাম শাফি, সহ-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল রায়হান, প্রচার সম্পাদক মুহাম্মদ শাওয়াল।
কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন গাজী সালাউদ্দিন আইয়ুবি ও আব্দুর রহমান ফাহিম।


