শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্রীড়াবিষয়ক সংগঠন ‘স্পোর্টস সাস্ট’র ২১তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইন্জিনিয়ারিং বিভাগের ২০২১ -২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইমাম হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী দুর্জয় বনিক মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে নতুন কমিটি ঘোষণা করেন সদ্যবিদায়ী কমিটির সভাপতি হাসিন আবরার ।
নতুন এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আলমগীর হোসাইন, সহ-সভাপতি মুসলিম উদ্দিন, কাজী আখতারুজ্জামান জয়, অনুরাগ সাহা অর্পন, মো. আব্দুল খালেক জিসান, এস এম তৌহিদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি হিসেবে আকিফ জামি আলভী, শাহরিয়ার মোস্তাক মাহী ও এস. এম. নাঈম মনোনীত হয়েছেন।
নতুন এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. আব্দুল্লাহ হাসান ইমন, আসাদুল্লাহিল গালিব, মাসুদ শাহারিয়ার, ইমরুল কায়েস ও আব্দুস সোবহান মনোনীত হয়েছে। এ ছাড়াও ডিরেক্টর অব স্পোর্টস সাস্ট স্কুল হিসেবে হাসান শাহরিয়ার ও নিয়ামুল হাসান সাজিন, সহকারী ডিরেক্টর অব স্পোর্টস সাস্ট স্কুল হিসেবে মুশফিকুর রহমান নাবিল, মো. খালিদুজ্জামান নুরী, মোহাম্মদ মাসুদ আহমেদ, মো. শাহিন হোসেন, চিফ অফ পাবলিক রিলেশনস এক্সিকিউটিভ হিসেবে আসিফ আদনান, পাবলিক রিলেশনস এক্সিকিউটিভ হিসেবে মো. রুমান আহমেদ , নাজমুস সাকিব তালহা, এমদাদুল হক রিমন, অর্গানাইজেশনাল সেক্রেটারি হিসেবে তাওহীদ ই এলাহী অলিভ, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজেশনাল সেক্রেটারি হিসেবে নওশীন আলম রাতুল, মো. আবরার আদিব ও সাব্বির আহমেদ মনোনীত হয়েছেন।
নতুন এই কমিটির ট্রেজারার হিসেবে মোস্তাকিম কবির প্রত্যয়, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার হিসেবে মো. ফয়সাল মাহামুদ, নিয়ামুল ইসলাম নীরব, এ বি এম রিদুয়াননুজ্জামান রিদুয়ান, রাফিদ আহাম্মেদ ও মাহাদি হাসান। পাবলিকেশন সেক্রেটারি হিসেবে দয়াল সাহা, অ্যাসিস্ট্যান্ট পাবলিকেশন সেক্রেটারি হিসেবে সালেহ সাবিত, ফয়জার রহমান, মো. তানভির আহমেদ, মো. আবু হুজাইফা, ইশতিয়াক আহমেদ ইমন, পাবলিসিটি সেক্রেটারি হিসেবে মো. তামজীদ ইসলাম বাবুল মনোনীত হয়েছেন। এ ছাড়াও অ্যাসিস্ট্যান্ট পাবলিসিটি সেক্রেটারি হিসেবে তীর্থ পিয়াস বাড়ৈ, সেতু রাণী, হাবিবুর রহমান সাকিব, মো. আসাদুল হক, আবদুল্লাহ আল মাহমুদ ও আরহান আনোয়ার, অফিস সেক্রেটারি হিসেবে জুটন সরকার, অ্যাসিস্ট্যান্ট অফিস সেক্রেটারি হিসেবে মোহাম্মদ রবিউল ইসলাম রকিব, ইব্রাহিম মিয়া, মো. তারেক হাসান, মো: রেজাউল হক ইমরান, আসাদুল হাবিব ও প্রবাস চন্দ্র শীল মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, ‘কম্পিটিশন ফর দ্য কম্পোজিশন অব লাইফ’ এই মূলমন্ত্র নিয়ে ২০০৫ সালে যাত্রা শুরু করে শাবিপ্রবির একমাত্র ক্রীড়াবিষয়ক সংগঠন স্পোর্টস সাস্ট । প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে নিয়ে নানা ধরনের খেলাধুলার ইভেন্ট আয়োজন করে আসছে সংগঠনটি।


