শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি ভাষা ও ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব’র ১৯ তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আবুল হাসনাত আকন্দ ও সাধারণ সম্পাদক হিসেবে পলিটিকাল স্টাডিজ বিভাগের একই সেশনের শিক্ষার্থী ইকরা সুলতানা মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ই মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘এ’ এর ১২৯ নম্বর কক্ষে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. রুবেল মিয়া, সহ-সভাপতি আজিজুর তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম নাদিয়া, মো. হুসানুজ্জামান, মো. শোহাগ, সারিফুল ইসলাম আরমান, সাংগঠনিক সম্পাদক মো. ইকরাম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল আলিম, আব্দুল্লাহ আল রাফে, কোষাধ্যক্ষ সানিয়া সুলতানা প্রীতি, সহ-কোষাধ্যক্ষ তন্ময় সমাদ্দার অভ্র, নাইসা নুরাইন, প্রচার সম্পাদক নোমান মোহাম্মদ নেওয়াজ, সহ-প্রচার সম্পাদক আতিকুর রহমান রিশাদ ও হুমায়রা জান্নাত চৌধুরী।
কমিটিতে যোগাযোগ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সহ-যোগাযোগ সম্পাদক মাহিয়ার ইসলাম আবিদ ও শুয়াইবুর রহমান আরিফ, অফিস সম্পাদক তানজিদ হোসেন রিফাত, সহ-অফিস সম্পাদক সুচিত্রা রায় ও তুলতুল রায়, আইটি সম্পাদক মো. এনামুল হক, সহ-আইটি সম্পাদক রুদ্র বানিক ও সায়েদ মানাজির, সহ-প্রকাশনা সম্পাদক মো. জাসিম উদ্দিন, সহ-ক্রীড়া সম্পাদক আবুল হাসনাত মুরাদ ও রিফাত ড্যানিয়েল, সাংস্কৃতিক সম্পাদক ইফাত আরা নিহা, সহ-সাংস্কৃতিক সম্পাদক মার্জানা আক্তার শর্ণালী ও অলি দাস, সমাজকল্যাণ সম্পাদক অমিত বৈদ্য, সহ-সমাজকল্যাণ সম্পাদক কাশফিয়া বিনতে কবির আউর্থি মনোনীত হয়েছেন।
সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক দীপ্ত বনিকের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মোহাম্মদ আরমান হোসেন ইমন সদস্যদের নাম ঘোষণা করেন।
এ সময় সাবেক সাধারন সম্পাদক তীর্থ চন্দ্র দাস ও যুগ্ন সাধারন সম্পাদক আফসানা হক নুসরাত, সাবেক সহ-সভাপতি ফারযানা ইসলাম ভূইয়া ও সদ্য বিদায়ী কমিটির সহ-সভাপতি তাহমিদ হাসান, সাদিকুল ইসলাম নয়ন, নাফিসা তাবাসসুম ও যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মালেক চৌধুরী, সানজিদা জসিম আশা, সাবরিনা সানিয়াত অয়ন উপস্থিত ছিলেন।


