Homeজাতীয়এভারেস্টজয়ী বাবর আলীর লক্ষ্য...

এভারেস্টজয়ী বাবর আলীর লক্ষ্য এবার মাউন্ট মাকালু

আধুনিক ডেস্ক ::

এবার বিশ্বের পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট মাকালু অভিযানে যাচ্ছেন এভারেস্টজয়ী পর্বতারোহী ডা. বাবর আলী। নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত এই পর্বতের উচ্চতা ৮ হাজার ৪৮৫ মিটার বা ২৭ হাজার ৮৩৮ ফুট। বিশ্বে আট হাজার মিটার (২৬,২৪৬ ফুট) বা এরচেয়ে বেশি উচ্চতার পর্বত আছে সব মিলিয়ে ১৪টি। এর মধ্যে চারটি পর্বতের চূড়া ছুঁয়েছেন বাবর আলী। এই কৃতিত্ব আর কোনো বাংলাদেশির। বাবর এবার পাখির চোখ করেছেন গ্রেট ব্ল্যাক ওয়ান’ খ্যাত পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালুকে। ‘এক্সপিডিশন মাকালুঃ দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক অভিযান হতে যাচ্ছে বাবর আলীর পঞ্চম আট হাজার মিটার পর্বত অভিযান। পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ এই অভিযানের আয়োজন করেছে।

রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিযানের ব্যবস্থাপক এবং ক্লাবটির সভাপতি ফরহান জামান। অন্যদের মধ্যে রাখেন ভার্টিক্যাল ড্রিমার্সের উপদেষ্টা শিহাব উদ্দীন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজুয়াল নিটওয়ারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল।

সংবাদ সম্মেলনে বাবর বলেন, ‘বিশ্বের ১৪টি আট হাজার মিটার পর্বত আরোহণের একটা সুতীব্র ও দীর্ঘ ইচ্ছা অনেকদিন ধরেই লালন করছি আমি। ইতোমধ্যে সে লক্ষ্যে বেশ কিছুদূর এগিয়েছি। মাকালু সে লক্ষ্যের পানে আরো একটি দৃঢ় পদক্ষেপ হতে যাচ্ছে। ক্রমান্বয়ে বাকি পর্বতগুলোর চূড়া ছুঁতে চেষ্টা করব আমি। যদিও এ বছর আমার ইচ্ছে ছিল পাকিস্তানের কারাকোরাম হিমালয়ে অবস্থিত পৃথিবীর নবম উচ্চতম শৃঙ্গ নাঙ্গা পর্বত আরোহণের। তবে অভিযানের জন্য প্রয়োজনীয় অর্থের অপ্রতুলতা ও পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে বিদ্যমান উত্তেজনার প্রেক্ষিতে আমি লক্ষ্য পরিবর্তন করে পাখির চোখ করেছি মাউন্ট মাকালুকে। মাউন্ট মাকালু নিঃসন্দেহে চ্যালেঞ্জিং একটি পর্বত। এটি বিখ্যাত এর খাড়া ঢাল ও প্রচণ্ড বাতাসের জন্য। চতুর্মুখী পিরামিড আকৃতির স্বতন্ত্র এই পর্বত আরোহীদের ভালোই পরীক্ষায় ফেলে। সেই চ্যালেঞ্জটুকু নিতে আমি প্রস্তুত। নতুন আর চ্যালেঞ্জিং কিছু করতে আমি সব সময়ই আনন্দ পাই।

পিরামিডের মত সূচালো শীর্ষ; আশপাশে বড় কোনো পর্বত নেই। প্রবল ঠান্ডা বাতাসের তোড়ে তাই বরফ সরে গিয়ে চূড়ার কালো অংশ বেরিয়ে পড়ে। সেই থেকে নাম তার মহা কালো বা ‘মাকালু’। আরোহণের জন্য এটি বিশ্বের সবচেয়ে কঠিন পর্বত হিসেবে বিবেচনা করা হয়। এখন পর্যন্ত এই পর্বতে আরোহণ করেছেন ২৩৪ জন অভিযাত্রী। দুর্গম এই পর্বত জয় করতে গিয়ে প্রাণ হারাতে হয়েছে ২৬ জনকে।

পর্বতারোহণে বাবর আলীর পথচলা শুরু ২০১৪ সাল থেকে। ট্রেকিং-এর জগতে তার হাতেখড়ি হয় ২০১০ সালে; পার্বত্য চট্টগ্রামের নানান পাহাড়ে পথচলার মধ্য দিয়ে। চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সাধারণ সম্পাদক তিনি। এই ক্লাবের হয়েই গত বারো বছর হিমালয়ের নানান শিখরে অভিযান করে আসছেন তিনি। ভারতের উত্তরকাশীর নেহরু ইন্সটিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ সম্পন্ন করেন ২০১৭ সালে। ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম ও টেকনিক্যাল চূড়া আমা দাবলাম (২২,৩৪৯ ফুট) আরোহণ করেন বাবর। ২০২৪ সালে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (২৯,০৩৫ ফুট) ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট লোৎসে (২৭,৯৪০ ফুট) আরোহণ করেন। একই অভিযানে দুটি আট হাজার মিটার পর্বত আরোহণের কৃতিত্ব নেই আর কোন বাংলাদেশি পর্বতারোহীর। ২০২৫ সালের এপ্রিল মাসে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আরোহণ করেন বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১ (২৬,৫৪৫ ফুট)। একই বছরের সেপ্টেম্বরে তিনি কৃত্রিম অক্সিজেনের সাহায্য ছাড়াই আরোহণ করেন বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত মাউন্ট মানাসলু (২৬,৭৮১ ফুট)। প্রসঙ্গত, এটি প্রথম কোন বাংলাদেশির কৃত্রিম অক্সিজেন ছাড়াই কোন আট হাজার মিটার উচ্চতার শিখর আরোহণ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭ এপ্রিল মাউন্ট মাকালু অভিযানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাবর। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানান সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে টুমলিংটার এর উদ্দেশ্যে রওনা হবেন তিনি। দিনকয়েকের ট্রেক শেষ পৌঁছাবেন বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হবে এখান থেকেই। বেস ক্যাম্প থেকে উপরের ক্যাম্পগুলোতে উঠানামা করে শরীরকে অতি উচ্চতার সাথে খাপ খাইয়ে নেবেন এই পর্বতারোহী। পুরো অভিযানে সময় লাগবে প্রায় পঞ্চাশ দিন। আবহাওয়া অনুকূলে থাকলে মে মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে চূড়ায় আরোহণ হতে পারে বলে জানিয়েছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান। এই অভিযানে পৃষ্ঠপোষক হিসেবে বাবর আলীর পাশে রয়েছে স্যাম-বন্ড, মাই হেলথ, চন্দ্রবিন্দু প্রকাশন এবং রহমান্স গ্রোসারিজ।

spot_img

Most Popular

আরও পড়ুন

লাখাইয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আমিনুল ইসলাম...

লাখাইয়ে চিকিৎসক, জনবলসহ নানান সংকটে ব্যাহত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা

নাজিম উদ্দিন, লাখাই : নেই প্রয়োজনীয় জনবল, নেই পর্যাপ্ত যন্ত্রপাতি-এভাবেই চলছে হবিগঞ্জের...

হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছে: কয়ছর আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, বাংলাদেশ একটি...

লাখাইয়ে দূর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, ৬৭ টি মন্ডবে চলছেশেষ মূহুর্তে সাজসজ্জার কাজ

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে। ১৬...

spot_img

পড়ুন

লাখাইয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আমিনুল ইসলাম তালহা (১৫) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে থাকা তার বন্ধু আরমানও গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। বুধবার (১৪অক্টোম্বর ) দুপুর ১ টার দিকে শায়েস্তাগঞ্জের নুরপুর এলাকায় এ-ই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত আমিনুল...

লাখাইয়ে চিকিৎসক, জনবলসহ নানান সংকটে ব্যাহত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা

নাজিম উদ্দিন, লাখাই : নেই প্রয়োজনীয় জনবল, নেই পর্যাপ্ত যন্ত্রপাতি-এভাবেই চলছে হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নানা সমস্যা ও অসুস্থতা নিয়ে প্রতিদিন এ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। তবে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।হাসপাতালটি ৫০...

হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছে: কয়ছর আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা রয়েছে। বিএনপি সরকার সেই স্বাধীনতা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। এ জন্য...

লাখাইয়ে দূর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, ৬৭ টি মন্ডবে চলছেশেষ মূহুর্তে সাজসজ্জার কাজ

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে। ১৬ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। আর এর আগেই উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৬৭টি পূজা মণ্ডপের প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে ।এ বছর লাখাইয়ের প্রতিমা কারিগররা অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন।...

লাখাইয়ে বসতঘর থেকে ১৩টি বিষধর পদ্মগোখরো উদ্ধার

নাজিম উদ্দিন,লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের একটি বসতঘরের মেঝে থেকে ১৩টি মারাত্মক বিষধর পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সোমবারে উপজেলার স্থানীয় বাসিন্দা মোঃ রোমান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘরের ভেতর থেকে একসঙ্গে এতগুলো বিষধর সাপ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়...

পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি

আধুনিক ডেস্ক :: পাঁচ ধাপে এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করছে নির্বাচন কমিশন। প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের বৈঠকে ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করে কমিশন। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের পাঁচ ধাপের ভোটের তারিখগুলো জানান।ইসির...

সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আধুনিক ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাটে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর) ভোররাত ৪টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম মসজিদসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। ‎নিহত বদরুল আলম উপজেলার হাদারপার গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে। তিনি রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে গোয়াইনঘাট উপজেলা...

সাস্টিয়ান ক্লাবের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান ক্লাব লিমিটেডের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৯অক্টোবর) রাত আটটায় সিলেট নগরের সুবিদবাজারে সংগঠনটির কার্যালয়ে এ কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মকদ্দুস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মখলিছুর রহমানের সঞ্চালনায়...

লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৫

নাজিম উদ্দিন,লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলার ২ নম্বর মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে যৌথ মালিকানাধীন একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার ১০ (অক্টোবর) সকাল ৭টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে,...

রবি বোলার হান্টে সিলেট বিভাগের নির্বাচিত ৭ পেসারের একজন গোলাপগঞ্জের আরাফাত রহমান

রুহুল আমিন, গোলাপগঞ্জ: নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে রবির আয়োজনে শুরু হয়েছে ‘রবি বোলার হান্ট ২০২৬’। সিলেট বিভাগে গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বাছাইপর্বে দুই হাজার তরুণের মধ্য থেকে নির্বাচিত হয়েছেন ১৭ জন বোলার। নির্বাচিত ১৭ জনের মধ্যে ৭ জন পেস বোলার ও ১০ জন স্পিন বোলার।...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ধারাবহরে বিশাল মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি : রুহুল আমিন: মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর একমাইল বাজারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা অনুষ্ঠিত এ মানববন্ধনে মাদকমুক্ত সমাজ গঠন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে...

শান্তিতে নোবেল পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই

আধুনিক ডেস্ক :: শান্তিতে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভি পিল্লাই। শান্তি এবং আন্তর্জাতিক আইন প্রচারে প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে। নরওয়েজিয়ান নোবেল কমিটি শুক্রবার এই পুরস্কার ঘোষণা করে। নরওয়ের ওসলোতে এক সংবাদ সম্মেলনে নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াটনে ফ্রিডনেস বলেন, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী...