আধুনিক রিপোর্ট ::
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১টি রাজনৈতিক দলের ‘১১-দলীয় নির্বাচনী ঐক্যের’ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। আসন সমঝোতায় এখনও সম্পৃক্ত না হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৪৭টি আসন রেখে ২৫৩ আসনে সমঝোতা হয়েছে। আসনের এ সমঝোতায় সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে সবচেয়ে বেশি আসন পেয়েছে জামায়াত। দলটির ভাগে পড়েছে দশটি আসন। জামায়াতের পর সবচেয়ে বেশি আসন পেয়েছে খেলাফত মজলিস। তাদের ভাগে পড়েছে পাঁচটি আসন। দটি আসন পেয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস এবং দুটি আসন রাখা হয়েছে ইসলামী আন্দোলনের জন্য। সিলেট বিভাগের কোনো আসন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাগে পড়েনি।
১১ দলের আসন সমঝোতায় সিলেট বিভাগে যে ১০টি আসন পেয়েছে জামায়াত সেগুলো হচ্ছে- সিলেট-১ (সিলেট সদর ও সিটি কর্পোরেশন), সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞচুগঞ্জ), সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর), সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার), সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা), সুনামঘহ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর), সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী), মৌলভীবাজার-২ (কুলাউড়া), হবিগঞ্জ- (নবীগঞ্জ-বাহুবল)
১১ দলের আসন সমঝোতায় জামায়াতের পর সিলেট বিভাগে সবচেয়ে বেশি আসন পেয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির ভাগের ১০টি আসনের মধ্যে অর্ধেকই সিলেট বিভাগের। আসনগুলো হচ্ছে- সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর), সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ), মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর), হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ ও বানিয়াচং) ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর উপজেলা)।
আসন সমঝোতায় সিলেট বিভাগে দুটি আসন ভাগে পেয়েছে মামনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। এ দটি আসন হচ্ছে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ)।
আসন সমঝোতায় সিলেট বিভাগে দুটি আসন রাখা হয়েছে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। এ দটি আসন হচ্ছে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ)।
১১ দলের আসন সমঝোতায় এখনও সম্পৃক্ত না হলেও সিলেট বিভাগে দুটি আসন রাখা হয়েছে ইসলামী আন্দোলনের জন্য। আসন দুটি হচ্ছে- সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-জামালগঞ্জ) ও হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ)।
