ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নে বুধবার রাতে ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চালিয়ে ওয়াজেদ আলী খান (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ। তিনি ধর্মপাশা উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক পদে রয়েছেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৭ডিসেম্বর ১৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫থেকে ২০জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়। এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গতকাল রাত একটার দিকে সদর ইউনিয়নের নোয়াগাও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্ল্যা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
