কোম্পানিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও শ্রমিকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টায় দিকে উপজেলার ভোলাগঞ্জ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ।
পুলিশ জানায়, অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুর রহমান খান, ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার ও উপ-পরিদর্শক নাজমুল হক মামুনসহ সঙ্গীয়ফোর্স।
গ্রেপ্তারকৃতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল তিনি ভোলাগঞ্জ গ্রামের হারুনুর রশিদের পুত্র এবং উপজেলার ১ নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী সে ভোলাগঞ্জ গ্রামের মৃত রইস আলীর পুত্র
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুর রহমান খান বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। তাদেরকে ২০২৪ সালের বৈষম্য বিরোধী মামলায় আটক করা হয়েছে’ তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ডেভিল হান্ট ফেজ-২ অপারেশন চলমান থাকবে।’
