আধুনিক ডেস্ক ::
বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ ও সংঘাত থামিয়ে বিশ্বব্যাপী শান্তি বার্তা নিয়ে আসায় ডোনাল্ড ট্রাম্পকে প্রথম ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। ফুটবল বিশ্বকে একত্রিত করে আর শান্তির বার্তা পাঠায়। আর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করে শান্তি এনে সেই বার্তাটা ছাড়িয়ে দিয়েছেন বলেই এই পুরস্কার পেয়েছেন। ট্রাম্পের হাতে শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইফান্তিনো। এর জন্য যে সার্টিফিকেটটি দেওয়া হয়েছে, সেখান থেকে একটা অংশ পড়ে শোনান তিনি। সেখানে বলা হয়, এটা বিশ্বের ফুটবলপ্রেমী কোটি কোটি মানুষের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে।


