Homeক্যাম্পাসসৌন্দর্যমণ্ডিত শহীদ মিনার ধ্বংসের...

সৌন্দর্যমণ্ডিত শহীদ মিনার ধ্বংসের পথে, অবহেলা বিশ্ববিদ্যালয় প্রশাসনের

হিমেল হান্নান, শাবি:

দীর্ঘ একযুগ ধরে ধীরে ধীরে ধ্বংস হচ্ছে ৫৮ ফুট উঁচু টিলার ওপর ৬ হাজার ৮৮৬ বর্গফুট জায়গা নিয়ে নির্মিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার।
শহীদ মিনার সংস্কারের বিষয়টি একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে ওঠে আসলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

খোঁজ নিয়ে জানা যায়, ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায় ২০১৬ সালের আগে থেকে শহীদ মিনারের বিভিন্ন জায়গায় ফাটলের সৃষ্টি হয়। যা বর্তমানে বেড়ে বড় গর্ত ও ফাটল সৃষ্টি হয়েছে।সরেজমিনে দেখা গেছে, ১০১টি সিঁড়িবিশিষ্ট এ শহীদ মিনারের সমতল থেকে উপরের দিকে ৯৫টি সিঁড়ি অতিক্রম করার পর মিনারের প্রথম বেদির উভয় পাশের রেলিংয়ে এক থেকে দেড় ইঞ্চির মোট ২টি চওড়া ফাটল। একই বেদি থেকে কয়েক পা এগিয়ে গেলে চোখে পড়ে বাম পাশের রেলিংয়ের নিচের দিকে সিরামিকের ইটগুলো ভেঙে প্রায় ১৫ ফুট দীর্ঘ জায়গা জুড়ে ৩ থেকে ৯ ইঞ্চি চওড়া গর্তের সৃষ্টি হয়েছে। সৃষ্টি হওয়া এ সব গর্তগুলোতে গাছের শুকনো পাতা জমা হচ্ছে প্রতিনিয়ত। মিনারের দ্বিতীয় স্তরে ওঠার সিঁড়িতে এবং মূল বেদির রেলিংয়ে সিরামিকের ১০টি ইট উধাও হয়ে গেছে।
এছাড়া, মূল বেদীর বামপাশের মাটি সরে গেছে।

এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন,আমাদের বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ঐতিহ্যের প্রতীক। কিন্তু শহীদ মিনারটির অবস্থা দেখে মনে হয়, এটি খুব অবহেলিত স্থাপনা। দ্রুত সময়ের মধ্যে এটি সংস্কার করা জরুরি। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চরম উদাসীনতা আর অবহেলার জন্য শহীদ মিনারের মতো ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা গুলো অকেজো ও সৌন্দর্যহানি ঘটছে।

পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের আরেক শিক্ষার্থী মো. ইব্রাহীম বিন ইসলাম বলেন, এই ঝুঁকিপূর্ণ স্থাপনা শিক্ষার্থী, দর্শনার্থী – সকলের জন্যই প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ভূতাত্ত্বিক গঠন ও টেকটোনিকভাবে সক্রিয়তার বিষয়টি বিবেচনা করে টিলার ওপরে এই কাঠামোতে শহীদ মিনার নির্মাণ পরিকল্পনা দূরদর্শী চিন্তা-ভাবনার অভাব বলেই মনে হচ্ছে। এই কারণে নিয়মিত ফাটল ধরে এবং টিলার মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে শহীদ মিনার।

তিনি আরো বলেন, আমি প্রশাসনের সরাসরি অবহেলা বলবো না, তবে প্রশাসনের যেহেতু এসব নজরদারির মধ্যেই পড়ে সেহেতু প্রশাসন এই সংস্কারবিমুখতার দায় এড়াতে পারে না।

এ বিষয়ে সিভিল অ্যান্ড ইনভায়রনমেন্টাল ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জহির বিন আলম বলেন,আমাদের এখানে নয়টি ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে অথচ আমরা জানিনা কোথায় কী হচ্ছে।দিনশেষে জবাবদিহিতার মুখে পরতে হচ্ছে আমাদের। আমাদের সুনাম নষ্ট করা হচ্ছে বারবার কারণ জনগণ তো জানেনা আমরা এইসব নির্মানে কোনো ভাবে জড়িত নেই।আমাদের বাসা নির্মান করলে ৫০ বছরও কিছু হয়না, কিন্তু এই সব স্থাপনা নির্মানে ১০ বছর ঠিকঠাক থাকেনা।আমাদের ফাঁসি হওয়া উচিত।

শহীদ মিনারের অবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন , শহীদ মিনারে যে ফেটল সৃষ্টি হয়েছে,ভূমিকম্পের সামান্য কম্পনে তা ভেঙে পরবে এতে কোনে সন্দেহ নেই। যেহেতু ভেঙে পড়ার পর উদ্যোগ নিয়ে কোনো লাভ নেই,তাই প্রশাসনকে আহ্বান করবো যাতে দ্রুত উদ্যােগ গ্রহন করেন।আমরা সব ধরনের টেকনিক্যাল সহায়তার প্রয়োজন হলে আমরা প্রস্তুত আছি।

বিষয়টি জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীকে একাধিকবার কল দিয়ে তাকে পাওয়া যায়নি।

তবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, আমারা গত সপ্তাহে ইন্জিনিয়ারদের সাথে শহীদ মিনারের বিষয়ে আলোচনা করেছি। এটা প্রশাসনিক ভাবে যেমন সময় সাপেক্ষ তেমনি কার্যক্রমও সময় সাপেক্ষ।তবে অবহেলার বিষয়টি সত্য নয়। এটা কি করা যায় সেই অনুযায়ী বাজেট আসলে কাজ শুরু হবে।

উল্লেখ্য,২০০১ সালের ১২ ফেব্রুয়ারি তৎকালীন জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী বর্তমান শহীদ মিনারটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে সেই বছর সেপ্টেম্বর মাসে প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে এই শহীদ মিনার নির্মাণ হয়। শহীদ মিনারটির নকশা ও নির্মাতা স্থপতি মহিউদ্দিন খান।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবির বিজয়-২৪ হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক আ ফ ম জাকারিয়া

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ হিসেবে...

চিকিৎসাসেবায় সাংবাদিকদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি

আধুনিক ডেস্ক: সিলেট মহানগর বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক...

মাগুরছড়া দুর্ঘটনার ২৯, পরিবেশের ক্ষতিপূরণের সূরাহা হয় না

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ: ১৯৯৭ সনের ১৪ জুন মধ্য রাত ১টায় কমলগঞ্জ...

বিশ্বকাপের ডাকে শাবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালি ও প্রেডিকশন চ্যালেঞ্জ

শাবিপ্রবি প্রতিনিধি: "বিশ্বকাপের ডাকে, শাবিপ্রবি একসাথে" এই স্লোগানকে সামনে রেখে শাহজালাল...

spot_img

পড়ুন

শাবির বিজয়-২৪ হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক আ ফ ম জাকারিয়া

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ফ ম জাকারিয়া। সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড.খালিদুর রহমানকে বিজয়-২৪...

চিকিৎসাসেবায় সাংবাদিকদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি

আধুনিক ডেস্ক: সিলেট মহানগর বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মতিউল বারী চৌধুরী খুর্শেদ বলেছেন, সাংবাদিকরা জাতির দর্পন। তারা নিজেরা ত্যাগ স্বীকার ও দিনরাত একাকার করে সমাজের কল্যাণে কাজ করেন। জনগণের মঙ্গলের জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ প্রকাশ করেন। কিন্তু সাংবাদিকরা যখন অসুস্থতায় পড়েন দেখা...

মাগুরছড়া দুর্ঘটনার ২৯, পরিবেশের ক্ষতিপূরণের সূরাহা হয় না

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ: ১৯৯৭ সনের ১৪ জুন মধ্য রাত ১টায় কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া গ্যাসকূপে মার্কিন অক্সিডেন্টাল কোম্পানীর ড্রিলিং চলাকালে ভয়াবহ বিষ্ফোরণে বন, পরিবেশ, রেল ও সড়কপথ, পানজুম, বিদ্যুৎ লাইনসহ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষয়ক্ষতির পর থেকে বছর যায় আর নতুন বছর আসে। তবে কমলগঞ্জে মাগুরছড়া গ্যাস কূপ...

বিশ্বকাপের ডাকে শাবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালি ও প্রেডিকশন চ্যালেঞ্জ

শাবিপ্রবি প্রতিনিধি: "বিশ্বকাপের ডাকে, শাবিপ্রবি একসাথে" এই স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ র‍্যালি। স্পোর্টস সাস্টের উদ্যোগে আগামীকাল (১৪ জুন) দুপুর ১টায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার(১৩ জুন) সন্ধ্যায় সংগঠন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো...

শাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটি। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের শিক্ষার্থী রশিদ আবরার ও সদস্য সচিব হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের মো. রিয়াজ হোসেন। বৃহস্পতিবার (১১ জুন) সংগঠটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ...

‎শাবি প্রেসক্লাবে তথ্য প্রাপ্তি নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি‎‎‎: শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’র মাসিক কর্মসূচি অংশ হিসেবে তথ্য প্রাপ্তি নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‎‎শুক্রবার (১২ জুন) বিকেল তিনটায় শাবি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন সিলেট জেলার আইসিটি কর্মকর্তা শামীম আহমেদ। ‎‎কর্মশালায় তথ্য অধিকার আইন-২০০৯ ও নাগরিকের...

সিলেটের দক্ষিণ সুরমায় হেল্পিং হ্যান্ডস ডট ইউকে’র উদ্যোগে খতনা ক্যাম্প শনিবার

আধুনিক ডেস্ক :: যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংগঠন হেল্পিং হ্যান্ডস ডট ইউকে’র উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমায় খতনা ক্যম্প পরিচালিত হবে শনিবার। ক্যাম্পে সিলেট সিটি করপোরেশনের ২৬, ২৭, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের ৬ থেকে ১২ বছর বয়সী দেড়শ শিশুকে খতনা দেওয়া হবে। শনিবার সকাল ১০টায় ক্যাম্পের উদ্বোধনী...

শাবিপ্রবির ৬ আবাসিক হলে বড় পর্দায় বিশ্বকাপ দেখার প্রস্তুতি সম্পন্ন

শাবিপ্রবি প্রতিনিধি: শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-’ উপভোগ করতে ৬টি আবাসিক হলে বড় পর্দা স্থাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলোতে এসব পর্দা স্থাপন করা হয়েছে বলে জানান শাহপরাণ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইফতেখার আহমদ। পুরো ফিফা বিশ্বকাপ সুষ্ঠু...

শাবিপ্রবিতে ওয়েভ ফাউন্ডেশন ও ডিডব্লিউ একাডেমির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে ‘ওয়েভ ফাউন্ডেশন’ ও জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ‘ডিডব্লিউ একাডেমি’র এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের কনফারেন্স হলে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো....

আকস্মিক হল পরিদর্শনে শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। বুধবার(১০ জুন) রাত সাড়ে ৯টায় শুরু হওয়া এই পরিদর্শনে তিনি শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং হলের সার্বিক পরিবেশ সরাসরি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের শুরুতে তিনি শাহপরান হলে যান। সেখানে হলের...

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে শাবিপ্রবিতে কুরআন খতম ও দু’আ মাহফিল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুরআন খতম ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) এশা'র নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদে কুরআন খতম ও দু’আ মাহফিল অনুষ্ঠানের...

নাসিরনগরে জেলা প্রশাসকের সাথে কর্মকর্তা ও গর্ণমান্য ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময়

নাসিরনগর প্রতিনিধি: নাসিরনগর উপজেলা আইন শৃঙ্খলা, বাল্যবিবাহ, মাদক এবং গুজব প্রতিরোধ বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মো: আবুসাইদ। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৯জুন) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা , বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক এবং সুশীল...