শাবি প্রতিনিধি:
গণতন্ত্রের আপসহীন নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শাবিপ্রবি শাখা।
আজ মঙ্গলবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রদলের নেতৃবৃন্দ।
মিলাদ মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। এ বিষয়ে শাবিপ্রবি ছাত্রদল শাখার সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর আপসহীন মনোভাবের জন্য দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। দেশের এই ক্লান্তিলগ্নে তাঁকে খুবই প্রয়োজন। আমরা সকলে দোয়া করি, আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করুন।”
