এমকে তুহিন:
সব সরকারি ভবন, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকার কর্তৃক নির্ধারিত ভবনে সকল কর্মদিবসে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। জাতীয় পতাকা বিধিমালা অনুসারে অফিস শুরুর সময় নিয়ম করে পতাকা তুলতে অফিস শেষে নামাতে।
তবে সিলেট নগরের উপশহরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির বিক্রয় বিতরণ বিভাগ ২-এর অফিসে এ নিয়ম মানার বালাই নেই। সরেজমিন দেখা গেছে এ অফিসে জাতীয় পতাকা তোলা হয় না। অফিসের সামনে পতাকা উত্তোলনের দণ্ড থাকলেও কর্মদিবসে সেটিতে পতাকা ওড়ে না। পতাকা যে ওড়ানো হয় না বিষয়টির খবরই নেই অফিসের বড়কর্তার। পতাকা না ওড়ানো প্রসঙ্গে কথা হয় বিক্রয় বিতরণ বিভাগ ২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক সঙ্গে। তিনি বললেন,বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।


