আধুনিক ডেস্ক:
দৈনিক আধুনিক কাগজ-এর দোয়ারাবাজার প্রতিনিধি মাসুদ রানা সোহাগের পিতা আলী আমজাদ হোসেন কালা মিয়া (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ কয়েক মাস ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মাসুদ রানা সোহাগের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দৈনিক আধুনিক কাগজ-এর সম্পাদক মঈন উদ্দিন ও প্রকাশক সাঈদ চৌধুরী টিপু। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানান।
মরহুম কালা মিয়া সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত ফজর রহমানের ছেলে। তিনি এলাকায় একজন ব্যবসায়ী, সমাজসেবক ও গ্রামীণ শালিস ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন। শরীফপুরস্থ ‘মেসার্স কালা মিয়া এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী ছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


