Homeক্যাম্পাসশাবি’র আবাসিক হলে নিম্নমানের...

শাবি’র আবাসিক হলে নিম্নমানের খাবারে চড়া মূল্য, দুর্ভোগে শিক্ষার্থীরা

হিমেল হান্নান, শাবি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হলগুলোর খাবারের মান ও দামের মধ্যে অসঙ্গতির অভিযোগ শিক্ষার্থীদের। নিম্নমানের খাবার, দামের তুলনায় অপ্রতুল মাছ-মাংস, ডাইনিং পরিচালনাকারীদের অধিক মুনাফার প্রবণতা ও প্রশাসনের নিয়মিত তদারকির অভাবে দিন দিন হলের খাবারের প্রতি তাদের আগ্রহ কমে যাচ্ছে বলে জানান তাঁরা। 

আবাসিক হলের অন্তত ১০ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ডাইনিং-ক্যান্টিনে খাবারের জন্য নিম্নমানের চাল, মাছ-মাংসের পরিমাণ কম হলেও দাম বেশি, হলে বিড়ালের উৎপাত, থালাবাসন অপরিষ্কার, খাবারে চুলসহ পোকামাকড় পাওয়া যাচ্ছে। দুপুর ও রাতের মেন্যু প্রায় একই রকম থাকে। খাবারের কোনো ধরণের বৈচিত্র নেই।

বিজয় ২৪ হলের বাংলা বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সমস্ত শিক্ষার্থী মোটামুটিভাবে এই  হলে  প্রতিদিন খাবার খেয়ে থাকেন। দিনে তিনবেলা খেতে প্রায় ১৩০ থেকে ১৫০ টাকা লাগে, যা সবার জন্য বহন করা সম্ভব নয়। অনেক সময় দেখা যায়, ডিম ও সামান্য সবজি দিয়ে ৪০ টাকা নেওয়া হচ্ছে। এটা কমিয়ে ৩০ টাকা হওয়া উচিত। আর ডাল কোনো পর্যায়েই পরে না।’ 

নাজমুল আরও বলেন,  ‘শাহপরাণ হল, সৈয়দ মুজতবা আলী হলের মাছ ৪০ টাকা , সেখানে বিজয় ২৪ হলে ৫০ টাকা। এছাড়া শাহপরাণ হলের মুরগীর রোষ্ট ৬০ টাকা, বিজয় ২৪ হলে সেই রোষ্ট  ৬৫ থেকে ৭০ টাকা নেওয়া হচ্ছে। এই দাম গুলো সামঞ্জস্যপূর্ণ রাখা উচিত বলে আমি মনে করি। আমাদের খাবারের পিছনে  যে মূল্য পরিশোধ করতে হয়, তা বেশিরভাগ শিক্ষার্থীর জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে।’ এতো টাকা দিয়ে খাবার বিক্রি করা অধিক মুনাফা লাভের উদ্দেশ্য বলে দাবি করেন তিনি।

সৈয়দ মুজতবা আলী হলের ডাইনিংয়ের পরিবেশ সম্পর্কে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাজেদুর রহমান বলেন, ‘আমি  ডাইনিংয়ের খাবারে তেলাপোকা পেয়েছি। ঘটনাটি ডাইনিংকর্মচারীকে জানাই। তারা তেলাপোকা উড়ে আসার অজুহাত দেখান। এছাড়া  মাঝে মাঝে খাবারে চুল ও মাছি পাওয়া যায় । খাবারের স্বাদ অন্য হলের তুলনায় খারাপ। খাবারের প্লেট ভালোভাবে পরিষ্কার করা হয় না। ডাইনিং এ বিড়াল ঘুরে বেড়ায় সব সময় । মাঝে মাঝে প্রাধ্যক্ষ তদারকির সময় খাবারের মান ভালো রাখা হলেও ধীরে ধীরে মান খারাপ হয়ে যায় বলে জানান তিনি।  

অন্যদিকে, আবাসিক ছাত্রী হলের ডাইনিং ও ক্যান্টিনে খাবারের চিত্র প্রায় একই রকম। ফাতিমা তুজ জাহরা হলের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, দুপুর ও রাতে খুবই অল্প পরিমাণ খাবার রান্না করা হয়, যা তাড়াতাড়ি  শেষ হয়ে যায়। অনেকে খাবার খেতে পারেনা। খাবারে মাঝে মাঝে প্রচুর পরিমাণে লবন ব্যবহার করে। ফলে খাবার খাওয়া কষ্ট হয়ে যায়। ১০ টাকার নিচে কোনো শাক-সবজি পাওয়া যায় না।’ এছাড়া পরিমানের তুলনায় দাম অনেক বেশি বলে অভিযোগ করেন তিনি।

আবাসিক হলের খাবারের বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহপরাণ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইফতেখার আহমেদ বলেন, ‘আমরা নিয়মিত খাওয়ার পর্যবেক্ষণ করছি। খাবারে ত্রুটি-বিচ্যুতি রয়েছে তা স্বীকার করে তিনি বলেন, আমরা ক্যান্টিন ও ডাইনিং পরিচালনা কারীদের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করতেছি। তারা যাতে খাবারের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখে এবং আইটেম বৃদ্ধি করে। তবে হঠাৎ কোনো দিন কিছু পাওয়া গেলে শিক্ষার্থীরা তা সামগ্রিক চিত্র হিসাবে ধরে নেন। মাছ মাংসের সাইজ বৃদ্ধি করতে গেলে দাম কিছুটা বাড়ানো প্রয়োজন হবে যা শিক্ষার্থীদের জন্য কষ্টকর হয়ে যায়।’ 

spot_img

Most Popular

আরও পড়ুন

মণিপুরের ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা

আধুনিক ডেস্ক :: ভারতের মণিপুর রাজ্যে উৎপত্তি হওয়া ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও...

কমলগঞ্জে মোরগ বোঝাই ট্রাক দুর্ঘটনায় আহত ২ জন, আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী সংলগ্ন এলাকায় মোরগ বোঝাই একটি ট্রাক...

শান্তিগঞ্জে হামের টিকার আওতায় আসবে ২১ হাজার ৬৯৯ শিশু

শান্তিগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচির উদ্বোধন...

গোলাপগঞ্জে ট্রাক উল্টে শ্রমিক নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক খাদে পড়ে ইটের...

spot_img

পড়ুন

মণিপুরের ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা

আধুনিক ডেস্ক :: ভারতের মণিপুর রাজ্যে উৎপত্তি হওয়া ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা। মঙ্গলবার সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সূত্র জানিয়েছেন, আজ সকাল ৬টা ২৯...

কমলগঞ্জে মোরগ বোঝাই ট্রাক দুর্ঘটনায় আহত ২ জন, আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী সংলগ্ন এলাকায় মোরগ বোঝাই একটি ট্রাক দুর্ঘটনা কবলিত হয়েছে। এ ঘটনায় মোবারক হোসেন (৩৭) ও সানি আহমেদ (২৬) নামের দুইজন মোরগ সরবরাহকারী আহত হয়েছেন এবং আড়াই লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টায় এ ঘটনায় ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ...

শান্তিগঞ্জে হামের টিকার আওতায় আসবে ২১ হাজার ৬৯৯ শিশু

শান্তিগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সেই সাথে সফলভাবে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। পরে সকাল সাড়ে...

গোলাপগঞ্জে ট্রাক উল্টে শ্রমিক নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক খাদে পড়ে ইটের নিচে চাপা পড়ে সাকির আহমদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়ক এর ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাকির আহমদ ফুলবাড়ি ইউনিয়নের এওলাটিকর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। তিনি পেশায়...

সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম ঘোষণা বিএনপির

আধুনিক ডেস্ক :: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বিএনপির প্রেস উইং সূত্রে এসব নাম জানা গেছে। তালিকায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহেনা আক্তার, ঢাকা জেলা বিএনপির...

শাবির উপাচার্যের সাথে চীনা রবীন্দ্র বিশেষজ্ঞ দং ইউ ছেনের সৌজন্য সাক্ষাৎ‎

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুলের অধ্যাপক ও রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপক দং ইউ ছেন।‎‎ রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।‎ সাক্ষাৎকালে পারস্পরিক একাডেমিক...

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে সচল শাবির লাইব্রেরির ওয়েবসাইট, কাটল বই সংকট

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে পর্যাপ্ত বই থাকলেও কারিগরি জটিলতায় দীর্ঘ সময় ধরে ওয়েবসাইটে কোনো বই দেখাচ্ছিল না। ফলে অনলাইনে বইয়ের তথ্য না পেয়ে ভোগান্তিতে পড়তে হতো শিক্ষার্থীদের। ‎‎ গত শনিবার (১৮ এপ্রিল) ‘আধুনিক কাগজ’-এ "লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে...

‎সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাবি প্রেসক্লাবের মতবিনিময় সভা

‎শাবিপ্রবি প্রতিনিধি: সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎ শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ‎‎ সভার শুরুতে শাবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একই সঙ্গে শাবিপ্রবিতে কর্মরত সাংবাদিকদের পেশাগত মান...

দাম বাড়ল জ্বালানি তেলের

আধুনিক ডেস্ক :: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে এই দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫...

লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি: ‎‎দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বই থাকলেও লাইব্রেরির ওয়েবসাইটে কোনো বইয়ের তথ্য নেই। পরীক্ষার মৌসুমে দীর্ঘসময় ধরে এই অব্যবস্থাপনা চললেও  কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা। ‎‎লাইব্রেরিতে পড়তে আসা একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, দুই সপ্তাহ থেকে...

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি ::সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার পৃথক হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন (২৬), ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ...

শাবির নৃবিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তিতে পুনর্মিলনীর আয়োজন, আসছেন মন্ত্রী আরিফুল

‎শাবিপ্রবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ৩০ বছরপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। ‎‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগের প্রধান অধ্যাপক মোখলেছুর রহমান।‎‎ সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমান...