Homeখেলাএশিয়ান কাপ বাছাইপর্ব থেকে...

এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বিদায় নিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ::

হংকং চায়নার মাঠে ঘুরে দাঁড়িয়ে ড্রয়ের পর ভারত-সিঙ্গাপুর ম্যাচের দিকে তাকিয়েছিল বাংলাদেশ। কিন্তু ফল তাদের অনুকূলে আসেনি। নিজেদের মাঠে সিঙ্গাপুরের কাছে ভারত হেরে যাওয়ায় এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে বিদায় নিল হাভিয়ের কাবরেরার দল। ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় চার ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হংকং। গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে থাকা সিঙ্গাপুরের পয়েন্টও ৮। বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে ২ পয়েন্ট নিয়ে। গোল পার্থক্যে পিছিয়ে তলানিতে থাকা ভারতেরও অর্জন ২ পয়েন্ট।

চলমান বাছাইয়ে বাংলাদেশের দুটি ম্যাচ বাকি আছে। আগামী ১৮ নভেম্বরে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ভারত। এরপর আগামী বছরের ৩১ মার্চ সিঙ্গাপুরের আতিথ্য নেবে তারা। তবে ম্যাচগুলোতে জিতলেও গ্রুপের শীর্ষস্থান দখল করতে পারবে না লাল-সবুজের প্রতিনিধিরা। কেবল শীর্ষ দলই পাবে এশিয়ান কাপের মূলপর্বে খেলার টিকিট। বাংলাদেশের সঙ্গে ভারতও ছিটকে গেছে বাছাইপর্ব থেকে।

মঙ্গলবার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সিঙ্গাপুর ২-১ গোলে জিতেছে ভারতের বিপক্ষে। ম্যাচের ১৪তম মিনিটে লালিয়ানজুয়ালা ছাংতের লক্ষ্যভেদে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে সেই লিড ধরে রাখতে পারেনি তারা। সন উই-ইয়ং ৪৪তম ও ৫৮তম মিনিটে জাল কাঁপিয়ে সফরকারীদের আনন্দে ভাসান।

এর আগে কাই তাক স্টেডিয়ামে হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ম্যাচের ৩৬তম মিনিটে তারিক কাজীর অমার্জনীয় ভুলে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে ম্যাট ওরের নিখুঁত শটে এগিয়ে যায় হংকং। দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে গা ঝাড়া দিয়ে ওঠে বাংলাদেশ। স্বাগতিকরা ৭৫তম মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়ার নয় মিনিট পর রাকিব হোসেনের গোলে সমতা টানে বাংলাদেশ। তবে খেলা জমে উঠলেও জয়ের স্বপ্ন অধরাই থেকে যায় কাবরেরার শিষ্যদের।

মঙ্গলবার হংকংয়ের কায় তাক স্পোর্টস পার্কে ঢাকার দুঃখ ঘোচাবার আশা নিয়ে নেমেছিল বাংলাদেশ। ঘরের মাঠে র‌্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে জয়ের সম্ভাবনাও তৈরি করেছিল বাংলাদেশ। সেখান থেকে পিছিয়ে পড়ে হার দেখছিল। শেষ সময়ে ৩-৩ গোলের সমতা করে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু শেষ বাঁশির ঠিক আগে গোল খেয়ে হেরে যায় বাংলাদেশ।

র‌্যাঙ্কিংয়ে ১৪৬ অবস্থানে থাকা হংকংকে তাদেরই মাঠে হারানোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে নেমেছিল বাংলাদেশ। কারণ হার কিংবা সমতায় একপ্রকার শেষ হয়ে যাবে এশিয়া কাপে খেলার সুযোগ। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল খেয়ে ব্যাকফুটে চলে যান হামজা চৌধুরী-শমিতরা। ম্যাচের ৩৬ মিনিটে বক্সে হংকং ফুটবলারকে ফাউল করে বসেন তারিক কাজী। পেনাল্টি পেয়ে ম্যাট ওর ১-০ গোলে এগিয়ে নেন হংকংকে।

ওই গোলে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে বাজে ট্যাকল করে লাল কার্ড দেখেন হংকংয়ের ফুটবলার। আক্রমণ করে গোল শোধ করার সুযোগ পান হামজারা। ১০ জনের হংকং দলকে চেপেও ধরে বাংলাদেশ। ম্যাচের ৮৪ মিনিটে রাকিব হোসেন গোল করে দলকে সমতায় ফেরান। হংকংয়ের মাটিতে আক্ষেপ না মিটলেও শেষ পর্যন্ত সমতায় সান্ত্বনা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ। সেখানে অংশ নেবে ২৪টি দল।

spot_img

Most Popular

আরও পড়ুন

পহেলা বৈশাখে শাবি ছাত্রদলের একাংশের পান্তা-ইলিশ ভোজের আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎বাংলা নববর্ষের ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার...

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এমপি হলেন মৌলভীবাজারের ডলি বেগম

আধুনিক ডেস্ক :: প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কানাডার এমপি হলেন ডলি বেগম।...

লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা

আধুনিক ডেস্ক :: লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।...

শাবির সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক ড. মোজাম্মেল

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সেন্টার অব এক্সিলেন্স’র...

spot_img

পড়ুন

পহেলা বৈশাখে শাবি ছাত্রদলের একাংশের পান্তা-ইলিশ ভোজের আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎বাংলা নববর্ষের ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পান্তা-ইলিশ ভোজের আয়োজন করা হয়েছে। শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগ মাহমুদ এই অনুষ্ঠানের আয়োজন করেন।‎‎ আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‎এই কর্মসূচিতে প্রধান...

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এমপি হলেন মৌলভীবাজারের ডলি বেগম

আধুনিক ডেস্ক :: প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কানাডার এমপি হলেন ডলি বেগম। ডলি বেগমের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের মনু নদের পাড়ে। বাবা রাজা মিয়া এবং মা জবা বেগমের হাত ধরে মাত্র ১২ বছর বয়সে পাড়ি জমান কানাডায়। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষ করে তিনি লন্ডনের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি কলেজ...

লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা

আধুনিক ডেস্ক :: লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু হয় মঙ্গলবার সকাল ৯টায়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ শোভাযাত্রায় অংশ নেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বর্ণিল এই আয়োজনে অংশ...

শাবির সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক ড. মোজাম্মেল

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সেন্টার অব এক্সিলেন্স’র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলোজি (এফইটি) বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। ‎‎সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সই করা এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে। ‎‎অফিস আদেশে বলা...

মণিপুরি সংস্কৃতিতে মৈতৈই ঐতিহ্যবাহী লাই হারাওবা উৎসবের সমাপ্ত

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে মনিপুরী মৈতৈ সম্প্রদায়ের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করা উৎসব যেন শুধু একটি আয়োজন নয়, বরং জীবন্ত ইতিহাসের চলমান প্রতিচ্ছবি। শুক্রবার রাতে তেতইগাঁওয়ের মণিপুরি সাংস্কৃতিক কমপ্লেক্স প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই উৎসব শেষ হয়েছে এক আবেগঘন ও স্নিগ্ধ পরিবেশে।ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধনে গত বুধবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার...

জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান: ৪৬ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। এসব অভিযানে মোট ৪৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপি’র একটি বিশেষ টহল...

বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায়ও এগিয়ে থাকতে হবে : এমপি মিলন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জ -৫ আসনের ছাতক দোয়ারাবাজার কলিম উদ্দীন আহমেদ মিলন বলেন, বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায়ও এগিয়ে থাকতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শনিবার (১১ এপ্রিল) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী বগুলা রোছমত আলী...

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই মুছে দেব : বাণিজ্যমন্ত্রী

আধুনিক ডেস্ক :: দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার আর নিয়ন্ত্রিত হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই আমরা বাংলাদেশ থেকে মুছে দেব। শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেট নগরের টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের...

নদী গর্ভে বিলীনের পথে গোলাপগঞ্জের শদাই শাহ (র:) এর মাজার

রুহুল আমিন, গোলাপগঞ্জ: এক সময় যেখানে কোরান তেলাওয়াত, মিলাদ মাহফিল ও জিকিরের মধুর আওয়াজে কম্পিত হত পুরো এলাকা।সমাগম ছিল মুসলিম সহ বিভিন্ন ধর্মের লোকের।দূর দুরান্ত হতে শিরনী নিয়ে আসতেন অসংখ্য ভক্ত ও আশেকান। আজ ভাঙ্গনের মুখে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ। স্থানীয়...

‎শাবির পরিবহন সেবা  সীমিত করায় ভোগান্তিতে শিক্ষার্থীরা,  সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎দেশব্যাপী চলমান তীব্র জ্বালানি সংকটের প্রভাবে সীমিত করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন সেবা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গ্রুপে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।‎ ইরান-ইজরাইল ও আমেরিকা যুদ্ধের কারনে দেশে তেলের তীব্র সংকট...

শাবির সনাতন বিদ্যার্থী সংসদের নেতৃত্বে শাওন-রবিন ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি:‎‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস) শাখার ১০ম কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।নবঘোষিত কমিটির সভাপতি অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রীশাওন দেবনাথ এবং সাধারণ সম্পাদক পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রী রবিন সরকার।‎‎ শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ বিল্ডিংয়ের এক্সটেনশন গ্যালারি...

দক্ষতা উন্নয়নে শাবি প্রেসক্লাব কর্তৃক ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ কর্মসূচি শুরু

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে মাসিক পাঠচক্র ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ শুরু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।‎‎ অনুষ্ঠানে...