Homeশীর্ষ সংবাদশিশুদের টাইফয়েডের টিকা দিতে...

শিশুদের টাইফয়েডের টিকা দিতে প্রস্তুত সিলেট

আধুনিক রিপোর্ট ::

দেশে রোববার ১২ অক্টোবর থেকে প্রথমবারের মতো টাইফয়েডের টিকা দেওয়া শুরু হচ্ছে। সরকার প্রায় পাঁচ কোটি শিশু-কিশোর-কিশোরীকে বিনা মূল্যে এই টিকা দেবে। এর মধ্যে সিলেট জেলায় লক্ষমাত্রা ধরা হয়েছে টিকা প্রদান করা হবে ৮ লাখ ৫৩ হাজার ৯৮০ শিশুকে এবং সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ৬২ হাজার ৫২২ জন শিশুকে। এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউনিসেফ সহযোগিতা প্রদান করছে।

বৃহস্পতিবার বৃহস্পতিবার (৯ অক্টোবর) নগরভবন সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ উপলক্ষে যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সিলেট সিটি কর্পোরেশন ও জেলা সিভিল সার্জন কার্যালয়। সংবাদ সম্মেলনে ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। জন্মসনদ নেই এমন শিশুরাও এই টিকা পাবে জানানো হয়। দেশে টাইফয়েডের টিকার এটাই প্রথম ক্যাম্পেইন। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। টিকাটি তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। সরকার এই টিকা পেয়েছে টিকাবিষয়ক আন্তর্জাতিক মঞ্চ গ্যাভির কাছ থেকে।

ক্যাম্পেইনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক্‌-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত সব ছাত্র-ছাত্রীকে এক ডোজ করে টাইফয়েডের টিকা দেওয়া হবে। প্রথম ১০ কর্মদিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ কর্মদিবসে কমিউনিটি পর্যায়ে টিকাদান চলবে শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে। এ লক্ষ্যে সিলেট জেলায় ১২টি স্থায়ী ও ২ হাজার ৪শটি অস্থায়ী এবং সিলেট নগরে ৪টি স্থায়ী এবং ৮৩২টি অস্থায়ী কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।  

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই টিকা অত্যন্ত নিরাপদ ও কার্যকর। সরকারের এই ক্যাম্পেইন কেবল শিশুদের জীবন রক্ষা নয়, বরং দীর্ঘমেয়াদে টাইফয়েডজনিত অসুস্থতা ও মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েডের টিকা প্রদান করা হবে। কোনো শিশুকে যেন টিকার আওতার বাইরে রাখা না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, নেপাল, পাকিস্তানসহ আরও আটটি দেশে এই টিকা দেওয়া হয়েছে। এই টিকার বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো উদাহরণ নেই।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, টাইফয়েড জীবাণু স্যালমোনেলা টাইফি দ্বারা সৃষ্ট একটি ব্যাকটেরিয়াজনিত রোগ, যা মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। ঘনবসতিপূর্ণ এলাকা, বস্তি, নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং যেখানে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাব রয়েছে, সেসব এলাকায় এই রোগের ঝুঁকি বেশি। আক্রান্ত হলে শুধু শারীরিক জটিলতাই নয়, অর্থনৈতিক ক্ষতিও হয় এবং অনেক ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই রোগ প্রতিরোধে টিকা গ্রহণই সবচেয়ে নিরাপদ উপায়। টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশে টাইফয়েডজনিত মৃত্যু অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

টিকা প্রদানের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ইপিআই ভ্যাক্সিনেশন অ্যাপের মাধ্যমে এই রেজিস্ট্রেশন করতে হবে। শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কেন্দ্রে টিকা দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ব্যতীত অন্য শিশুদের স্থায়ী ও অস্থায়ী ইপিআই কেন্দ্রে টিকা দেওয়া হবে। যারা রেজিস্ট্রেশন করতে পারবে না, তারাও টিকা পাবে। ভরাপেটে টিকা দেওয়া হবে, তবে শিশুর জ্বর থাকলে টিকা দেওয়া যাবে না।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডা. মো. আনিসুর রহমান, সহকারী পরিচালক ডা. মো. নূরে আলম শামীম, সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, ডা. জন্মেজয় দত্ত, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, ইউনিসেফ বাংলাদেশের ডা. মির্জা ফজলি এলাহী, ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডা. নভোজ্যোতি দাশ, ডা. স্বপ্নীল সৌরভ রায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিলেট বিভাগীয় সমন্বয়কারী ডা. খালিদ বিন লুৎফর প্রমুখ।

দেশে ২০২১ সালে ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়। এর মধ্যে মারা যায় ৮ হাজার, এদের ৬৮ শতাংশ ছিল শিশু। দেশে টাইফয়েডের প্রকোপ বিষয়ে ধারাবাহিক তথ্য, উপাত্ত ও পরিসংখ্যান না থাকলেও অনুমান করা হচ্ছে এটি বাড়ছে। এ ছাড়া ওষুধ প্রতিরোধী টাইফয়েড জ্বরের প্রকোপও দিন দিন বাড়ছে। দেশে টাইফয়েড সারাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। টাইফয়েড কমে এলে দেশে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবিপ্রবি নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও অ্যালামনাই মিলনমেলা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত নটর ডেম কলেজের...

কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা ২৯ জুলাই, সময়সূচি প্রকাশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার...

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন

আধুনিক ডেস্ক :: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) আয়োজিত ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আধুনিক ডেস্ক ::দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার...

spot_img

পড়ুন

শাবিপ্রবি নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও অ্যালামনাই মিলনমেলা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত নটর ডেম কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রেশার্স ওয়েলকাম অ্যান্ড অ্যালামনাই মিট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ২৪ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড....

কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা ২৯ জুলাই, সময়সূচি প্রকাশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ, সময়, স্থান এবং প্রয়োজনীয় নির্দেশনা জানানো হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে...

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন

আধুনিক ডেস্ক :: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) আয়োজিত ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন হয়েছে। শুক্রবার সিলেট সরকারি মহিলা কলেজে আঞ্চলিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আধুনিক ডেস্ক ::দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র আজ বিকেল ৫টা ১ মিনিটে আমার কাছে জমা দেওয়া হয়েছে।...

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

আধুনিক ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র বিকেল...

৬০ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের ওপর ১০ শতাংশ

আধুনিক ডেস্ক ::বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমবিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন এই শুল্ক আরোপ করল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের এক নোটিশে নতুন এই শুল্ক ঘোষণা করা হয়। ঘোষিত শুল্কের হার ১০ থেকে...

ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে দুই ছেলে–মেয়েসহ বাংলাদেশি নারী নিহত

আধুনিক ডেস্ক :: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাঁর স্বামী ও আরেক ছেলে। গতকাল বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তানিয়া তাহমিনা (৪৫), তার ছেলে তাজবিক (১৯) ও মেয়ে সাদাফ...

শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। শুক্রবার (২৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক শোকবার্তায়...

গোলাপগঞ্জে সাবেক ছাত্রদল নেতা টিপুর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক প্রভাবশালী নেতা এমদাদ হোসেন টিপু। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় স্থানীয় একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় এমদাদ হোসেন টিপু আগামী উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত (সম্ভাব্য) চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার কথা...

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ উছমান গনিকে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে কোম্পানীগঞ্জ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। মোহাম্মদ উছমান গনি শেরপুর জেলার নকলা উপজেলার পূর্ব চিথলীয়া গ্রামের বাসিন্দা।...

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের

আধুনিক ডেস্ক :: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বুধবার দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বহিষ্কারের সিদ্ধান্ত বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়ে অবহিত করেছে দলটি। চিঠিতে জামায়াত বলেছে, সম্প্রতি সাতক্ষীরা–৪...

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

আধুনিক ডেস্ক :: পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদা ৩ জনসহ বাহিনীর ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি...