Homeখেলাউত্তেজনার ম্যাচ শেষ মিনিটে...

উত্তেজনার ম্যাচ শেষ মিনিটে হতাশার

আধুনিক ডেস্ক ::
শুরুতে এগিয়ে গিয়েও পারল না বাংলাদেশ। টানটান উত্তেজনার ম্যাচ শেষ হয়েছে হারের হতাশা নিয়ে। বৃহষ্পতিবার (৯ অক্টোবর) রাতে শেষ পর্যন্ত বদলি ফরোয়ার্ড রাফায়েল মেরকিচের হ্যাটট্রিকে হংকং ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে। প্রথমে এগিয়ে গিয়েও টানা ৩ গোল হজম, এরপর ২ গোল দিয়ে সমতায় ফিরলেও ম্যাচের শেষ মুহূর্তে আবারও গোল খেয়ে ৪-৩ গোলে হার। এশিয়ান কাপের বাছাইয়ে এমন নাটকীয় হার যেন ম্যাচ শেষে মানতেই পারছিলেন না হতাশায় ভেঙে পড়া বাংলাদেশের ফুটবলাররা।

এই জয়ে হংকং ৭ পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা জোরালো করেছে। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সিঙ্গাপুর। ভারতের পয়েন্ট ২, বাংলাদেশের ১। জামাল ভূঁইয়াদের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ।

অতিরিক্ত ৯ মিনিট সময়ের ষষ্ঠ মিনিটে শমিত সোমের হেডে দারুণ গোলে স্কোরলাইন যখন ৩-৩, ড্রয়ের স্বপ্ন জেগেছিল বাংলাদেশের। কিন্তু শেষ ক্ষণে আবার সেই রক্ষণ দুর্বলতা, আবারও সহজেই গোলের রাস্তা তৈরি করে হংকং ম্যাচটা ছিনিয়ে নেয়। স্নায়ুচাপ কীভাবে ধরে রাখতে হয়, সেটি যেন এখনো রপ্ত করতে পারেননি বাংলাদেশের খেলোয়াড়েরা।

গ্রুপ–সেরা হয়ে চূড়ান্ত পর্বের আশা বাঁচাতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। শুরুর কয়েক মিনিট চাপে থাকলেও ১৩ মিনিটে উল্লাসে মেতে ওঠার উপলক্ষ পেয়ে যায় স্বাগতিকেরা। হামজা চৌধুরীর দুর্দান্ত ফ্রি–কিক গোলে বাংলাদেশ যখন এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার স্বপ্ন যখন দেখছিল, ঠিক তখনই পাল্টা গোল। প্রথমার্ধ শেষ হওয়ার ৩০ সেকেন্ড বাকি থাকতে ফাঁকায় বল পেয়ে আলতো টোকায় ১-১ করেন হংকংয়ের ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড এভারটন কামারগো।

এর আগে হামজার গোলটা ছিল দেখার মতো। হংকংয়ের লেফটব্যাক যেখানে দাঁড়ান, এর কাছাকাছি জায়গা থেকে ফ্রি-কিক পায় বাংলাদেশ। হামজা বল বাঁক খাইয়ে জালে পাঠাতে চাইছিলেন। শটটাও হলো দুর্দান্ত। হংকংয়ের খেলোয়াড়েরা বল ক্লিয়ার করতে লাফিয়ে ওঠেন, ফরোয়ার্ড মাত ওর মাথায় হালকা ছোঁয়া লেগে বলে চলে যায় জালে। বাংলাদেশের হয়ে ছোট্ট ক্যারিয়ারে হামজার এটি দ্বিতীয় গোল।

গত ১০ জুন জাতীয় স্টেডিয়ামেই সিঙ্গাপুরের বিপক্ষ হামজা রক্ষণে সহায়তার পাশাপাশি আক্রমণেও নেতৃত্ব দেন দলকে। তবে বৃহস্পতিবার ম্যাচের প্রথমার্ধে তিনি একটু রয়েসয়েই খেললেন। প্রথমার্ধের শেষ দিকে হেডে বল ক্লিয়ার করে রুখে দেন হংকংয়ের আক্রমণ।

হংকং বেশ গতিময় ফুটবলই খেলেছে। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল অতিথি দলের কাছে। সপ্তম মিনিটেই গোল পেতে পারত হংকং। ফরোয়ার্ড মাত ওর প্লেসিং যায় পোস্টে বাতাস লাগিয়ে। আরেকটি আক্রমণে সামনে বাধা হয়ে দাঁড়ান গোলকিপার মিতুল মারমা। ৪০ মিনিটে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড এভারটন কামারগোর প্লেসিং অল্পের জন্য চলে যায় বাইরে। বেঁচে যায় বাংলাদেশ, তবে শেষ রক্ষা হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে বাংলাদেশ। হংকংয়ের আক্রমণে এলোমেলো রক্ষণ, জুনিয়র সোহেল রানা ব্যাক পাস দিয়ে বিপদ ডেকে আনেন। বল পেয়ে যান অরক্ষিত বদলি ফরোয়ার্ড রাফায়েল মেরকিচ। ফরাসি বংশোদ্ভূত ফরোয়ার্ড সহজেই বল প্লেসিং করেন। ৭১ মিনিটে হংকং তৃতীয় গোলটা করেছে অনেকটা বলেকয়ে। ডিফেন্ডার সাদ উদ্দিনের পায়ের ফাঁক দিয়ে গোলের পথ তৈরি করেন হংকংয়ের ফরোয়ার্ড এভারটন কামারগো। বাকি কাজটা সেরেছেন সেই রাফায়েল মেরকিচ, ম্যাচে সেটি তার দ্বিতীয় গোল।

হংকংয়ের প্রথম গোলের পরই বাংলাদেশের রক্ষণ হয়ে যায় এলোমেলো, গোলের চিন্তায় হয়তো কিছুটা অমনোযোগীও। রক্ষণটা ভালো হয়নি মোটেও। কৃতিত্ব পাবেন হংকংয়ের ফরোয়ার্ডরা। তাদের বুদ্ধিদীপ্ত পাস, জায়গা বদল অনেক সময়ই গোলকধাঁধা হয়ে এসেছে বাংলাদেশের রক্ষণের সামনে। তৃতীয় গোলের পর রক্ষণে পাঠানো হয় যুক্তরাষ্ট্রপ্রবাসী ডিফেন্ডার বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা জায়ান আহমেদকে। ভালোই খেলেছেন, ভূমিকা রেখেছেন আক্রমণেও। খানিক বাদে আসেন তপু বর্মণ।

দ্বিতীয় গোলের পর কোচ জামাল-ফাহামিদুল ও শমিত সোমকে মাঠে পাঠান। তুলে নেন দুই সোহেল রানা আর ফয়সাল আহমেদকে। কিন্তু সব অস্ত্র ব্যবহার করেও শেষ পর্যন্ত হারতেই হয়েছে। বাংলাদেশের ফুটবলাররা বেশ কিছু আক্রমণ নিজেরাই নষ্ট করেছেন এলোমেলো শট নিয়ে।

৮৪ মিনিটে স্কোরলাইন ৩-২। জামালের ফ্রি–কিক থেকে ফাহামিদুলের ব্যাকভলি, হংকং গোলকিপার বল ক্লিয়ার করতে পারেননি। অরক্ষিত মোরছালিন আলতো টোকায় বল জালে পাঠালে দর্শকেরা নড়েচড়ে বসেন। এরপর যোগ করা সময়ের নবম মিনিটে শমিতের হেডে আসে সমতা। এর দুই মিনিটের মধ্যে একেবারে শেষ মুহূর্তে হংকংয়ের হয়ে জয়সূচক গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন মেরকিচ।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবির বিজয়-২৪ হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক আ ফ ম জাকারিয়া

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ হিসেবে...

চিকিৎসাসেবায় সাংবাদিকদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি

আধুনিক ডেস্ক: সিলেট মহানগর বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক...

মাগুরছড়া দুর্ঘটনার ২৯, পরিবেশের ক্ষতিপূরণের সূরাহা হয় না

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ: ১৯৯৭ সনের ১৪ জুন মধ্য রাত ১টায় কমলগঞ্জ...

বিশ্বকাপের ডাকে শাবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালি ও প্রেডিকশন চ্যালেঞ্জ

শাবিপ্রবি প্রতিনিধি: "বিশ্বকাপের ডাকে, শাবিপ্রবি একসাথে" এই স্লোগানকে সামনে রেখে শাহজালাল...

spot_img

পড়ুন

শাবির বিজয়-২৪ হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক আ ফ ম জাকারিয়া

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ফ ম জাকারিয়া। সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড.খালিদুর রহমানকে বিজয়-২৪...

চিকিৎসাসেবায় সাংবাদিকদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি

আধুনিক ডেস্ক: সিলেট মহানগর বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মতিউল বারী চৌধুরী খুর্শেদ বলেছেন, সাংবাদিকরা জাতির দর্পন। তারা নিজেরা ত্যাগ স্বীকার ও দিনরাত একাকার করে সমাজের কল্যাণে কাজ করেন। জনগণের মঙ্গলের জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ প্রকাশ করেন। কিন্তু সাংবাদিকরা যখন অসুস্থতায় পড়েন দেখা...

মাগুরছড়া দুর্ঘটনার ২৯, পরিবেশের ক্ষতিপূরণের সূরাহা হয় না

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ: ১৯৯৭ সনের ১৪ জুন মধ্য রাত ১টায় কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া গ্যাসকূপে মার্কিন অক্সিডেন্টাল কোম্পানীর ড্রিলিং চলাকালে ভয়াবহ বিষ্ফোরণে বন, পরিবেশ, রেল ও সড়কপথ, পানজুম, বিদ্যুৎ লাইনসহ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষয়ক্ষতির পর থেকে বছর যায় আর নতুন বছর আসে। তবে কমলগঞ্জে মাগুরছড়া গ্যাস কূপ...

বিশ্বকাপের ডাকে শাবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালি ও প্রেডিকশন চ্যালেঞ্জ

শাবিপ্রবি প্রতিনিধি: "বিশ্বকাপের ডাকে, শাবিপ্রবি একসাথে" এই স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ র‍্যালি। স্পোর্টস সাস্টের উদ্যোগে আগামীকাল (১৪ জুন) দুপুর ১টায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার(১৩ জুন) সন্ধ্যায় সংগঠন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো...

শাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটি। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের শিক্ষার্থী রশিদ আবরার ও সদস্য সচিব হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের মো. রিয়াজ হোসেন। বৃহস্পতিবার (১১ জুন) সংগঠটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ...

‎শাবি প্রেসক্লাবে তথ্য প্রাপ্তি নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি‎‎‎: শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’র মাসিক কর্মসূচি অংশ হিসেবে তথ্য প্রাপ্তি নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‎‎শুক্রবার (১২ জুন) বিকেল তিনটায় শাবি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন সিলেট জেলার আইসিটি কর্মকর্তা শামীম আহমেদ। ‎‎কর্মশালায় তথ্য অধিকার আইন-২০০৯ ও নাগরিকের...

সিলেটের দক্ষিণ সুরমায় হেল্পিং হ্যান্ডস ডট ইউকে’র উদ্যোগে খতনা ক্যাম্প শনিবার

আধুনিক ডেস্ক :: যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংগঠন হেল্পিং হ্যান্ডস ডট ইউকে’র উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমায় খতনা ক্যম্প পরিচালিত হবে শনিবার। ক্যাম্পে সিলেট সিটি করপোরেশনের ২৬, ২৭, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের ৬ থেকে ১২ বছর বয়সী দেড়শ শিশুকে খতনা দেওয়া হবে। শনিবার সকাল ১০টায় ক্যাম্পের উদ্বোধনী...

শাবিপ্রবির ৬ আবাসিক হলে বড় পর্দায় বিশ্বকাপ দেখার প্রস্তুতি সম্পন্ন

শাবিপ্রবি প্রতিনিধি: শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-’ উপভোগ করতে ৬টি আবাসিক হলে বড় পর্দা স্থাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলোতে এসব পর্দা স্থাপন করা হয়েছে বলে জানান শাহপরাণ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইফতেখার আহমদ। পুরো ফিফা বিশ্বকাপ সুষ্ঠু...

শাবিপ্রবিতে ওয়েভ ফাউন্ডেশন ও ডিডব্লিউ একাডেমির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে ‘ওয়েভ ফাউন্ডেশন’ ও জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ‘ডিডব্লিউ একাডেমি’র এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের কনফারেন্স হলে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো....

আকস্মিক হল পরিদর্শনে শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। বুধবার(১০ জুন) রাত সাড়ে ৯টায় শুরু হওয়া এই পরিদর্শনে তিনি শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং হলের সার্বিক পরিবেশ সরাসরি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের শুরুতে তিনি শাহপরান হলে যান। সেখানে হলের...

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে শাবিপ্রবিতে কুরআন খতম ও দু’আ মাহফিল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুরআন খতম ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) এশা'র নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদে কুরআন খতম ও দু’আ মাহফিল অনুষ্ঠানের...

নাসিরনগরে জেলা প্রশাসকের সাথে কর্মকর্তা ও গর্ণমান্য ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময়

নাসিরনগর প্রতিনিধি: নাসিরনগর উপজেলা আইন শৃঙ্খলা, বাল্যবিবাহ, মাদক এবং গুজব প্রতিরোধ বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মো: আবুসাইদ। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৯জুন) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা , বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক এবং সুশীল...