আধনিক রিপোর্ট ::
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পানির ট্যাংকের প্লাস্টার ধসে এক আউটসোর্সিং কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ সহকর্মীরা প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার দুপুরে হাসপাতালের পুরাতন পানির ট্যাংকের এক দিক থেকে হঠাৎ প্লাস্টারের একটি অংশ খসে পড়ে। এ সময় সুমন আহমদ (৪২) নামে এক আউটসোর্সিং কর্মী। খসে পড়া প্লাস্টারের আঘাতে গুরুতর আহত হলে সহকর্মীরা দ্রুত তাকে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুমন আহমদ নতুন বিল্ডিংয়ের ৩৬নং ওয়ার্ডে আউটসোর্সিং কর্মী হিসেবে কাজ করছিলেন।
ঘটনার পরপরই সহকর্মী ও অন্যান্য কর্মচারীরা হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। তারা অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলেন। পরে তারা হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশের দাবি জানান।


