স্পোর্টস ডেস্ক ::
শেষ ওভারে দরকার ছিল ১০ রান। বোলিংয়ে এসেছিলেন হারিস রউফ। তাঁর ৪ বলেই ১৩ রান নিলেন তিলক বর্মা ও রিংকু সিং। প্রথম বলে ২ রান নেওয়ার পর দ্বিতীয় বলে ছক্কা মেরে ম্যাচ ভারতের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিলক। তৃতীয় বলে তিনি ১ রান নিয়ে স্ট্রাইক দেন রিংক সিংকে। রিংকু টুর্নামেন্টে নিজের প্রথম বল খেলতে নেমেই মিড অনের ওপর দিয়ে চার মারেন।
এর মধ্যে দিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ভারতেরই থাকল। দলটি এ নিয়ে নবমবারের মতো মহাদেশের চ্যাম্পিয়ন হলো। সাতবার ওয়ানডে সংস্করণে, দুবার টি–টোয়েন্টি সংস্করণে।
