ধর্মপাশা- মধ্যনগর প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা সার্কেলে নতুন সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেছেন মো. এস এম ফজলে রাব্বী রাজিব। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ।
এএসপি রাজিবের পুলিশ জীবনের যাত্রা শুরু হয় ৪০তম বিসিএসের মাধ্যমে। ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দিয়ে তিনি ফরিদপুর জেলায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে মাঠপর্যায়ের অভিজ্ঞতা অর্জন করেন।
এলাকাবাসীর নতুন সার্কেল অফিসারের কাছে দাবি মাদক কারবারী, জুয়া, মব সন্ত্রাসী, চোরা কারবারি সহ দূরনিতী বাজদের বিরুদ্ধে কটোর ব্যবস্থা নিয়ে এলাকার শান্তি ফিরিয়ে আনবে এই প্রত্যাশা করে।
ধর্মপাশার নবনিযোক্ত সার্কেল অফিসার এস এম ফজলে রাব্বী রাজিব বলেন, আমি চেষ্টা করব ধর্মপাশা থেকে মাদক, জুয়া চোরা কারবারিদের নির্মূল করার। সকলের সহযোগিতা নিয়ে আইন শৃঙ্খলা সাভাবিক রাখার। এইজন্য সকলের সহযোগিতা চাই, পুলিশ জনগনের সেবক, সততা নিয়ে সেবা দিতে চাই।
