Homeসংবাদশিক্ষক মাত্র দুজন, জকিগঞ্জ...

শিক্ষক মাত্র দুজন, জকিগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ে পাঠদান ব্যহত!

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ শিক্ষক সংকটের কারণে শিক্ষার পরিবেশ ভেঙে পড়েছে। ৫ শতাধিক শিক্ষার্থীর বিপরীতে বর্তমানে মাত্র দুইজন শিক্ষক দিয়ে পুরো শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক পদ শূন্য থাকায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। গত বছরের এসএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয় ঘটেছে।

আশঙ্কা রয়েছে, তীব্র শিক্ষকসংকট চলমান থাকলে আসন্ন এসএসসি পরীক্ষাসহ বার্ষিক পরীক্ষায় ফলাফলে চরম বিপর্যয় ঘটবে।

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় একসময় সীমান্ত এলাকার মেয়েদের শিক্ষার আলো ছড়ালেও বর্তমানে তা অনিশ্চয়তার অতলে তলিয়ে যাচ্ছে। সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের অনুমোদিত ৯টি পদের মধ্যে ৭টি শূন্য। নেই প্রধান শিক্ষকও। গণিত, ইংরেজি, বিজ্ঞানসহ গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষকের অভাবে পাঠদান কার্যত অচল হয়ে পড়েছে। ফলে প্রায়ই দুটি শ্রেণির শিক্ষার্থীদের একই কক্ষে গাদাগাদি করে বসিয়ে ক্লাস নিতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। এতে পাঠদানের মান নষ্ট হচ্ছে, মনোযোগ হারাচ্ছে শিক্ষার্থীরা। এ নিয়ে বুধবার জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়ে দ্রুত শিক্ষকসংকট নিরসনের দাবি জানিয়েছেন।

অভিযোগ রয়েছে, একের পর এক শিক্ষক বদলি করা হলেও তাদের স্থলাভিষিক্ত কেউ পদায়ন করা হয়নি। বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক বলেন, “স্থলাভিষিক্ত কাউকে না দিয়ে বারবার শিক্ষক বদলি করায় এখন প্রায় সব পদ শূন্য। এ অবস্থায় শিক্ষা কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়েছে।”

অভিভাবক মুনিম আহমদ বলেন, “৫৪৯ শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র ২ জন। গণিত-বিজ্ঞান পড়ানোর মতো শিক্ষক নেই। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা গভীরভাবে শঙ্কিত।”

অভিভাবক ইয়াসিন আহমদ লিটন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা এখন অসহায়। সন্তানরা স্কুলে গেলেও পড়াশোনা হচ্ছে না। সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, অনেক শিক্ষার্থী পড়ালেখা ছেড়ে দেবে। মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে।”

কেছরী গ্রামের শাহীন আহমদ জানান, “আমার দুই মেয়ে বৃত্তিপ্রাপ্ত ছাত্রী। শিক্ষক না থাকায় তাদের পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়ছে। ৯টি পদের মধ্যে ৭টি শূন্য বহু বছর ধরে। গণিত, ইংরেজি, বিজ্ঞান ছাড়া কেবল সামাজিক বিজ্ঞান ও ইসলাম শিক্ষা চলছে। এতে শিক্ষার্থীরা ভয়াবহ ক্ষতির মুখে পড়ছে।”

শিক্ষার্থীরাও ক্ষোভ প্রকাশ করেছে। নবম শ্রেণির এক শিক্ষার্থী বলে, “গণিত, বিজ্ঞান পড়ানোর শিক্ষক নেই। পরীক্ষার প্রস্তুতিতে সমস্যা হচ্ছে। শিক্ষক ছাড়া আমরা দিশেহারা।”

এসএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান লিমা জানায়, “দুইজন শিক্ষক সব বিষয় পড়ানোর চেষ্টা করেন। এতে কোনো বিষয়ই ঠিকভাবে শেখা সম্ভব হয় না। আবার প্রায় সময় দুই শ্রেণি একসাথে ক্লাস করলে পড়ায় মনোযোগ দেওয়া যায় না।”

অভিভাবক মহল অভিযোগ করেছেন, শিক্ষকদের অভাবে স্কুলে নিয়মিত পাঠদান ব্যাহত হওয়ায় শিক্ষার্থীরা কোচিং ও প্রাইভেট টিউশনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। তবে গ্রামের অধিকাংশ পরিবার আর্থিক সংকটের কারণে অতিরিক্ত খরচ বহন করতে পারছে না। এতে শিক্ষার বৈষম্য বাড়ছে এবং দরিদ্র পরিবারের মেয়েরা ঝরে পড়ার ঝুঁকিতে পড়ছে।

স্থানীয় শিক্ষানুরাগীরা বলছেন, একসময় এই বিদ্যালয় সীমান্ত অঞ্চলের মেয়েদের জন্য আশীর্বাদ ছিল। এখান থেকে পাশ করে অনেক ছাত্রী উচ্চশিক্ষা নিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। অথচ আজ একই বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ভেঙে পড়েছে। এক শিক্ষানুরাগী সতর্ক করে বলেন, “যদি দ্রুত শিক্ষক নিয়োগ না হয়, তবে অনেক পরিবার মেয়েদের স্কুলে পাঠানো বন্ধ করে দেবে। এতে বাল্যবিবাহসহ সামাজিক সমস্যা আরও বাড়তে পারে।”

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, “শিক্ষক সংকটের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত সমাধান আসবে।”

অন্যদিকে জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সংকট নিরসনে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে নিয়োগ কবে হবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই।

এ বিষয়ে সিলেটের জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবিপ্রবিতে রংপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নতুন কমিটি ঘোষনা: সভাপতি ফাহিম শাহরিয়ার, সাধারন সম্পাদক সাদিয়া তানজিম

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের...

জাফলংয়ে ১ কোটি ২৫ লাখ টাকার মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনে...

শাবিপ্রবিতে পাহাড় কাটার প্রভাব নিয়ে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাহাড় কাটার ফলে খাদ্য নিরাপত্তা,...

এমসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান–২০২৬ অনুষ্ঠিত

এমসি প্রতিনিধি: কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের এমসি কলেজে ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ পালন...

spot_img

পড়ুন

শাবিপ্রবিতে রংপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নতুন কমিটি ঘোষনা: সভাপতি ফাহিম শাহরিয়ার, সাধারন সম্পাদক সাদিয়া তানজিম

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন "রংপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন" -এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার স্বপ্ন এবং সাধারন সম্পাদক একই শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাদিয়া তানজিম আলভী। বৃহস্পতিবার (২৫...

জাফলংয়ে ১ কোটি ২৫ লাখ টাকার মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে একটি মিনি ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্ট (সারফেস ওয়াটার) নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

শাবিপ্রবিতে পাহাড় কাটার প্রভাব নিয়ে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাহাড় কাটার ফলে খাদ্য নিরাপত্তা, জীবিকার ঝুঁকি এবং মানুষ-বন্যপ্রাণীর সংঘাতের প্রভাব নিয়ে হিট প্রকল্পের আওতায় পরিচালিত একটি গবেষণার অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে হিট প্রকল্পের আওতায় ‘বাংলাদেশে পাহাড় কাটার ফলে খাদ্য...

এমসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান–২০২৬ অনুষ্ঠিত

এমসি প্রতিনিধি: কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের এমসি কলেজে ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এমসি কলেজ শাখা। বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আকমল হোসেন। কলেজ শাখা ছাত্রশিবিরের...

শাবিতে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আর প্রোগ্রামিংয়ের উপর প্রশিক্ষণ

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী আর প্রোগ্রামিং-এর উপর প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের কনফারেন্স কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা...

‎বাংলা একাডেমি ও শাবিপ্রবি বাংলা বিভাগের যৌথ সেমিনার সম্পন্ন‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী এক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিভাগটি প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো বাংলা একাডেমির সহায়তায় সিলেটের দুই কৃতি সন্তান 'সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীনের জীবন ও সাহিত্যকর্ম' শীর্ষক এ সেমিনারের আয়োজন করা...

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার

আধুনিক রিপোর্ট :: সিলেটের আলোচিত জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি সিলেটের হজরত শাহজালাল ও শাহপরানের (রাহ.) মাজারের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনার উদ্যোগ নিয়ে ব্যপক আলোচনায়...

বাংলা একাডেমির যৌথ উদ্যোগে শাবিপ্রবির বাংলা বিভাগে প্রথম সেমিনার আগামীকাল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো যৌথ সেমিনার অনুষ্ঠিত হবে সোমবার (২২ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে । বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে 'সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীনের জীবন ও সাহিত্যকর্ম'-এর ওপর এই সেমিনার অনুষ্ঠিত হবে। রবিবার...

মধ্যনগরে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পৃথক বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো. মুন্না (২০),শফিকুল ইসলাম (১৮) ও মো. ইমরান আহমেদ (২৪)। বৃহস্পতিবার মধ্যনগর থানা পুলিশ উপজেলার চামরদানী ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা...

শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন, সভাপতি সোহেল তালুকদার, সম্পাদক হোসাইন আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সোহেল তালুকদারকে সভাপতি ও হোসাইন আহমদকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৭ জুন) রাত ৯টায় শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডিবি’র হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবগঠিত কমিটির অন্য...

ছাতকে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আছিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আমির আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। নিহত আছিয়া বেগম উপজেলার গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত উস্তার আলীর মেয়ে। অভিযুক্ত আমির আলী শান্তিগঞ্জ উপজেলার পাগলা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ছোরাব...

‎শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত: র‍্যাগিংয়ে জিরো টলারেন্সের ঘোষণা‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।‎‎ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও...