আধুনিক ডেস্ক ::
দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে এবং স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগগ্রহী রেখে গেছেন।
